তৃতীয় শ্রেণির বিজ্ঞান মঞ্চ পরীক্ষা – 2017 প্রশ্ন ও উত্তর (Bigyan Mancha 2017 Class 3 Question Paper Solution)
২০১৭ সালের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি আয়োজিত জেলা বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষার তৃতীয় শ্রেণির প্রশ্নের উত্তর করে দেওয়া হল।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ
পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি
জেলা বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা – ২০১৭
তৃতীয় শ্রেণী সময় : ২ঘন্টা ৩০মিনিট পূর্ণমান – ১০০
অভীক্ষার তারিখঃ ১৯/০৯/২০১৭
অভীক্ষার্থীদের প্রতি নির্দেশাবলী
- এডমিট কার্ডের নির্দেশিত রোল এবং নম্বর সঠিকভাবে লিখতে হবে ।
- প্রশ্নের স্থানেই নির্ধারিত জায়গায় উত্তর লিখতে হবে ।
- উত্তর ইংরেজী অথবা বাংলা ভাষায় দেওয়া যাবে ।
- কোন অবস্থাতেই প্রশ্নসহ উত্তর-পত্র পরীক্ষা কেন্দ্রের বাইরে নিয়ে যাওয়া যাবে না। পরীক্ষা আরম্ভ হওয়ার এক ঘন্টার মধ্যে হলের বাইরে যাওয়া চলবে না ।
- প্রশ্নসহ উত্তর পত্রের নির্দিষ্ট স্থানে রাফওয়ার্ক করা যাবে। আলাদা কোন কাগজ ব্যবহার করা যাবেনা ।
- যে কোন অসদুপায় অবলম্বন করলে সম্পূর্ণ পরীক্ষা বাতিল হয়ে যাবে ।
- এড্মিট কার্ড না থাকলে অভীক্ষায় বসতে দেওয়া হবে না ।
- অপরিচ্ছন্নতা, খারাপ হস্তাক্ষর ও বানান ভুলের জন্য নম্বর কাটা যাবে ।
- দ্বিতীয় পাতায় কিছু লেখা চলবে না ।
প্রকৃতি বিজ্ঞান – 40
১। সঠিক উত্তরের পাশে ‘✔’ চিহ্ন দাও। 1 × 5 = 5
ক) নিজের খাদ্য নিজেই তৈরী করতে পারে –
অ) মানুষ ロ আ) ব্যাঙের ছাতা ロ ই) মৌমাছি ロ ঈ) জবাগাছ ロ
উত্তর: Show
ঈ) জবাগাছ
খ) চাঁদে জীবনধারণ অনুপযুক্ত কারণ –
অ) চাঁদে প্রচুর খাদ ও পাহাড় রয়েছে ロ আ) চাঁদ অনেক উঁচুতে অবস্থিত ロ ই) চাঁদে জল নেই ロ ঈ) চাঁদে মাটি নেই ロ
উত্তর: Show
ই) চাঁদে জল নেই
গ) একটি প্রধান প্রাকৃতিক সম্পদ হল –
অ) ঘরবাড়ি ロ আ) জল ロ ই) বালি ロ ঈ) কয়লা ロ
উত্তর: Show
আ) জল
ঘ) কম্পিউটারের দোকান হল –
অ) লুপ্ত জীবিকা ロ আ) নতুন জীবিকা ロ ই) আদি জীবিকা ロ ঈ) কোনটিই নয় ロ
উত্তর: Show
আ) নতুন জীবিকা
ঙ) একটি জল বাহিত রোগ হল –
অ) সর্দিকাশি ロ আ) ইনফ্লুয়েঞ্জা ロ ই) আমাশা ロ ঈ) ম্যালেরিয়া ロ
উত্তর: Show
ই) আমাশা
২। শূন্যস্থান পূরণ কর। 1 × 5 = 5
ক) পূর্ণিমার পরের দিনকে ………. বলে।
উত্তর: Show
প্রতিপদ
খ) আগুন নেভাতে সাহায্য করে ……… গ্যাস।
উত্তর: Show
কার্বন-ডাই-অক্সাইড (CO2)
গ) সিগনালের আলো ……… হওয়ার পর রাস্তা পেরোতে হয় ।
উত্তর: Show
সবুজ
ঘ) ……… বল কমের জন্য পাকার মেঝেতে বল গড়িয়ে দিলে বল অপেক্ষাকৃত বেশী দূরত্বে যেতে পারে ।
উত্তর: Show
ঘর্ষণ
ঙ) অভিকর্ষ বল আবিষ্কার করেন বিজ্ঞানী ……… ।
উত্তর: Show
আইজ্যাক নিউটন
৩। বিজাতীয় শব্দটিতে 〇 দাগ দাও । 1 × 5 = 5
ক) সূর্য্য / বশিষ্ঠ / শুকতারা / ধ্রুবতারা
উত্তর: Show
বশিষ্ঠ
খ) জগদীশচন্দ্র বসু / ম্যাজিলান / সত্যেন্দ্রনাথ বসু / মেঘনাদ সাহা
উত্তর: Show
ম্যাজিলান
গ) পুই ডাঁটা / লাউ ডাঁটা / কুমড়ো ডাঁটা / সজনে ডাঁটা
উত্তর: Show
সজনে ডাঁটা
ঘ) ডাইরিয়া / বসন্ত / হাম / মামস্
উত্তর: Show
ডাইরিয়া
ঙ) চোখ / দাঁত / নাক / কান
উত্তর: Show
দাঁত
৪। ভূল হলে পাশে ‘×’; ঠিক হলে পাশে ‘√’ চিহ্ন দাও। 1 × 5 = 5
ক) সিন্থেটিক উলকে বলা হয় ক্যাশমিলন। ロ
উত্তর: Show
✔
খ) হিঞ্চেশাক চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে। ロ
উত্তর: Show
✔
গ) চোখের সমস্যা হলে পিঠের যন্ত্রনা হয়। ロ
উত্তর: Show
×
ঘ) জলের নিজস্ব আয়তন আছে। ロ
উত্তর: Show
✔
ঙ) নারিকেল হল একটি কৃষিজ সম্পদ। ロ
উত্তর: Show
✔
৫ I সম্পর্কযুক্ত শব্দ বসাও :
ক) ধাক্কাবল : ক্যারাম : : …… : লাটিম।
উত্তর: Show
দড়ি মোচড়ানো বা পাকানো বল
খ) ব্যাঙ : …… : : টিক্টিকি : সরীসৃপ
উত্তর: Show
উভচর
গ) বার্ষিকগতি : ঋতুপরিবর্তন : : …… : সমুদ্রে জলের ঢেউ।
উত্তর: Show
চন্দ্রাকর্ষ
ঘ) বিজ্ঞান : বিজ্ঞানী : : গণিত : ……. ।
উত্তর: Show
গণিতবিদ বা গণিতজ্ঞ
ঙ) ………. : চারাগাছ : : ডিম : ছানা ।
উত্তর: Show
বীজ
৬। বামস্তম্ভের সহিত ডানস্তম্ভের সম্পর্ক স্থাপন করে ফাঁকা স্থানে (ডানস্তম্ভের) উপযুক্ত দাগটি লেখ: 1 × 5 = 5
| বামস্তম্ভ | ডানস্তম্ভ |
| ক) কৃত্রিম সার | অ) উদ্ভিদ ロ |
| খ) জৈব পদার্থ বেশী | আ) অভিকর্ষ বলের জন্য ロ |
| গ) শ্যাওলা হল | ই) মাটির ক্ষতি করে ロ |
| ঘ) কোন বস্তু উপর থেকে নীচে পড়ে | ঈ) উত্তেজনায় সাড়া দেয় ロ |
| ঙ) জীব | উ) এঁটেল মাটিতে ロ |
উত্তর: Show
অ→গ, আ→ঘ, ই→ক, ঈ→ঙ, উ→খ
৭। নীচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর লেখ। ২ × ৫ = ১০
ক) জলের অপচয় বন্ধ করার ২টি উপায় লেখ ৷
উত্তর : ১। জল ব্যবহারের পর ট্যাপ বা কলটি ভালোভাবে বন্ধ করা। ২। রান্নাঘরের ব্যবহৃত জল বাগানে ব্যবহার করা। ৩। বৃষ্টির জল সংরক্ষণ করা।
খ) অমাবস্যা তিথিতে চাঁদ দেখা যায় না কেন ?
উত্তর : অমাবস্যা তিথিতে চাঁদ, পৃথিবী ও সূর্যের মাঝখানে থাকে ফলে চাঁদের আলোকিত অংশ পৃথিবী থেকে দেখা যায় না।
গ) প্যাকেট খাবার কেনার সময় কী কী দেখা প্রয়োজন?
উত্তর : প্যাকেট খাবার কেনার সময় যা যা দেখা প্রয়োজন তা হল: ১। উৎপাদনের তারিখ, ২। মেয়াদ উত্তীর্ণ তারিখ, ৩। মানচিহ্ন। যেমন – ISI, FSSAI, ৪। উপাদান তালিকা।
ঘ) বন্যপ্রাণী শিকার করা কী ঠিক ? স্বপক্ষে যুক্তি দাও ৷
উত্তর : না, ঠিক নয়। কারণ –
- ১) এতে বন্যপ্রাণী ও প্রজাতির সংখ্যা কমে।
- ২) পরিবেশের ভারসাম্য নষ্ট হয়।
ঙ) প্রাণীজ খাবার কী ? উদাহরণ দাও ।
উত্তর : প্রাণী থেকে পাওয়া খাদ্যকে প্রাণীজ খাবার বলে। উদাহরণ – মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি।
গণিত – 30
১। সঠিক উত্তরের পাশে ‘✔’ চিহ্ন দাও। 1 × 5 = 5
ক) কোন সংখ্যাকে ৬ দিয়ে ভাগ করলে, ভাগশেষ থাকে ৪, ঐ সংখ্যাকে ২ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে –
অ) ১ ロ আ) ০ ロ ই) ২ ロ ঈ) ৩ ロ
উত্তর: Show
আ) ০
খ) ‘২০৩৪৭’ সংখ্যাটি থেকে কমপক্ষে কত বিয়োগ করিলে বিয়োগফল ‘৩’ দিয়ে বিভাজ্য হবে ?
অ) ০ ロ আ) ১ ロ ই) ২ ロ ঈ) ৩ ロ
উত্তর: Show
আ) ১
গ) ২০১৭ সালের ১লা জানুয়ারী রবিবার হলে ২০১৮ সালের ১লা জানুয়ারী হবে –
অ) রবিবার ロ আ) শনিবার ロ ই) সোমবার ロ ঈ) মঙ্গলবার ロ
উত্তর: Show
ই) সোমবার
ঘ) তোমরা ২ জন ভাই-বোন মিলে একটি পেয়ারাকে সমান ৬ টুকরো করে প্রত্যেকে ৩ টুকরো করে নিলে, তোমরা প্রত্যেকে পেলে পেয়ারার –
অ) \(\frac{১}{২}\) অংশ ロ আ) \(\frac{২}{৬}\) অংশ ロ ই) \(\frac{১}{৩}\) অংশ ロ ঈ) \(\frac{৬}{৩}\) অংশ ロ
উত্তর: Show
অ) \(\frac{১}{২}\) অংশ
ঙ) একটি ঘনকের শীর্ষ বিন্দুর সংখ্যা –
অ) ৪টি ロ আ) ৬টি ロ ই) ১০টি ロ ঈ) ৮টি ロ
উত্তর: Show
ঈ) ৮টি
২। শূন্যস্থান পূরণ করঃ 1 × 5 = 5
ক) ১২, ১৬, ২১, ২৭, ……, ৪২।
উত্তর: Show
৩৪
খ) ৯, ১০, ও ১১ এর গড় …… ।
উত্তর: Show
১০
গ) ইংরেজী বছরের ৩১ দিন হয়, এমন মাসের সংখ্যা …… টি।
উত্তর: Show
৭
ঘ) ঘড়িতে …… টার সময় তিনটি কাঁটাই একসঙ্গে একই রেখায় অবস্থান করে।
উত্তর: Show
১২
ঙ) একটি সামতলিক ক্ষেত্রকে সীমাবদ্ধ করতে কমপক্ষে প্রয়োজন ……… টি বিন্দু।
উত্তর: Show
৩
৩। সম্পর্ক যুক্ত শব্দ বা সংখ্যা বসাও। 1 × 5 = 5
ক) পৌনে ১২ টা : ……… : : সোয়া ১২ টা : ১২ টা ১৫ মিনিট ।
উত্তর: Show
১১ টা ৪৫ মিনিট
খ) কোনো সংখ্যার গুণিতক : অসংখ্যা : : গুণনীয়ক : ……… ।
উত্তর: Show
নির্দিষ্ট সংখ্যক
গ) \(\frac{৫}{৭}\) : প্রকৃত ভগ্নাংশ : : \(২\frac{১}{৩}\) : ……… ।
উত্তর: Show
মিশ্র ভগ্নাংশ
ঘ) বৃত্ত : ……… : : আয়তক্ষেত্র : পরিসীমা ।
উত্তর: Show
পরিধি
ঙ) ভর : গ্রাম : : তরল : ……… ।
উত্তর: Show
লিটার
8। ロ স্থানে সঠিক উত্তর লেখো : 1 × 5 = 5
ক) তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ও গুণফল সমান হলে সংখ্যা তিনটি হল ロ।
উত্তর: Show
১, ২ ও ৩
খ) ১ বছর ১ মাস ১ দিন = ロ দিন।
উত্তর: Show
৩৯৬ (৩৬৫+৩০+১)
গ) মৌলিক সংখ্যার উৎপাদক সংখ্যা সর্বদা ロ টি।
উত্তর: Show
২
ঘ) একটি বিন্দু দিয়ে ロ টি সরলরেখা টানা যায় ।
উত্তর: Show
অসংখ্য
ঙ) ✡ চিত্রটিতে ত্রিভুজ সংখ্যা হল ロ টি।
উত্তর: Show
৮
৫ ৷ নীচের প্রশ্ন গুলির সমাধান কর : 2 × 5 = 10
ক) তিন অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে কত যোগ করিলে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে ?
খ) তোমার ও তোমার বোনের বর্তমান বয়সের সমষ্টি ১৪ বছর ৭ মাস ১৫ দিন। ২ বছর পূর্বে তোমাদের বয়সের সমষ্টি কত ছিল ?
গ) ৪৫ জন শ্রমিক একটি রাস্তা ১৫ দিনে সারাতে পারে। কত জন শ্রমিক ঐ রাস্তাটি ৯ দিনে সারাতে পারবে ?
ঘ) রোকেয়ার কাছে ৩০৮ টি লজেন্স ছিল। সে ৩ বন্ধুর মধ্যে লজেন্সগুলি ভাগ করে দিলে, প্রত্যেক বন্ধু কয়টি লজেন্স পাবে ? এবং কয়টি লজেন্স বেশী থাকবে ?
ঙ) সরল কর : ৭ + 4 × 2 – (5 × 3) = ?
সাধারণ জ্ঞান বিজ্ঞান – 30
১। সঠিক উত্তরের পাশে ‘✔’ চিহ্ন দাও। 1 × 5 = 5
ক) গরুর পাকস্থলীর সংখ্যা –
অ) ১ টি ロ আ) ২ টি ロ ই) ৩ টি ロ ঈ) ৪ টি ロ
উত্তর: Show
ঈ) ৪ টি
খ) বায়ুর চাপ পরিমাপ করা হয় –
অ)হাইড্রোমিটার ロ আ) ব্যারোমিটার ロ ই) ক্রোনোমিটার ロ ঈ) ল্যাকটোমিটার ロ
উত্তর: Show
আ) ব্যারোমিটার
গ) থর মরুভূমি রয়েছে –
অ) পশ্চিমবঙ্গে ロ আ) মহারাষ্ট্রে ロ ই) রাজস্থানে ロ ঈ) বিহারে
উত্তর: Show
ই) রাজস্থানে
ঘ) ‘অ্যাপ্রণ’ বলে –
অ) ডাক্তারের পোশাককে ロ আ) পুলিশের পোশাককে ロ ই) উকিলের পোশাককে ロ ঈ) খেলোয়াড়ের পোশাককে ロ
উত্তর: Show
অ) ডাক্তারের পোশাককে
ঙ) সভ্যতার অগ্রগতির কারণ –
অ) ভগবানের আশীর্বাদ ロ আ) প্রকৃতির দয়া ロ ই) মানুষের অর্থ ロ ঈ) মানুষের বুদ্ধি ও শ্রম ロ
উত্তর: Show
ঈ) মানুষের বুদ্ধি ও শ্রম
২। শূন্যস্থান পূরণ কর : 1 × 5 = 5
ক) বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ………. তারিখে।
উত্তর: Show
৫ই জুন
খ) ভারতবর্ষের শেষ আদমসুমারী হয় ………. সালে।
উত্তর: Show
২০১১
গ) শহরের রাস্তা পেরোতে হয় ………. দিয়ে।.
উত্তর: Show
জেব্রা ক্রসিং
ঘ) ভারত এর ‘গোলাপী শহর’ বলা হয় ………. ।
উত্তর: Show
জয়পুরকে
ঙ) ………. কে লিটিল মাস্টার বলা হয়।
উত্তর: Show
সুনীল গাভাস্কার
৩। বিজাতীয় শব্দের পাশে ‘✔’ চিহ্ন দাও : 1 × 5 = 5
ক) অ) বিধান চন্দ্র রায় ロ আ) জহরলাল নেহেরু ロ ই) জ্যোতি বসু ロ ঈ) মমতা বন্দোপাধ্যায় ロ
উত্তর: Show
আ) জহরলাল নেহেরু
খ) অ) সি.পি.ইউ ロ আ) মাউস ロ ই) কী বোর্ড ロ ঈ) ব্ল্যাকবোর্ড ロ
উত্তর: Show
ঈ) ব্ল্যাকবোর্ড
গ) অ) মাতঙ্গিনী হাজরা ロ আ) সুকুমার রায় ロ ই) অনাথবন্ধু পাঁজা ロ ঈ) বিপিনচন্দ্র পাল ロ
উত্তর: Show
আ) সুকুমার রায়
ঘ) অ) মাছ ロ আ) কুমীর ロ ই) ব্যাঙ ロ ঈ) হাঙ্গর ロ
উত্তর: Show
আ) কুমীর
ঙ) অ) বেগুনী ロ আ) নীল ロ ই) আকাশী ロ ঈ) কালো ロ
উত্তর: Show
ঈ) কালো
8। বাম স্তম্ভের সহিত ডানস্তম্ভের সম্পর্ক স্থাপন করে ফাঁকা স্থানে (ডানস্তম্ভের) উপযুক্ত দাগটি লেখ: 1 × 5 = 5
| বামস্তম্ভ | ডানস্তম্ভ |
| ক) গায়ক | অ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ロ |
| খ) চলচিত্র পরিচালক | আ) সত্যেন্দ্র নাথ দত্ত ロ |
| গ) ক্রিকেটার | ই) হেমন্ত মুখোপাধ্যায় ロ |
| ঘ) সাহিত্যিক | ঈ) সত্যজিৎ রায় ロ |
| ঙ) কবি | উ) কপিল দেব ロ |
উত্তর: Show
অ→ঘ, আ→ঙ, ই→ক, ঈ→খ, উ→গ
৫ । নীচের প্রশ্নগুলির উত্তর দাও :- 2 × 5 = 10
ক) ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগের হাত থেকে রক্ষা পেতে কী কী করা উচিত?
উত্তর : ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগের হাত থেকে রক্ষা পাওয়ার উপায়গুলি হল নিম্নরূপ –
- ১। ঘুমানোর সময় মশারি ব্যবহার করা।
- ২। ঘরের ভেতরে ও বাইরে জল যেন জমে না থাকে, কারণ জমা জলে মশা ডিম পাড়ে।
- ৩। ফুলহাতা জামা বা পুরো শরীর ঢাকা পোশাক পরতে হবে।
- ৪। মশার কয়েল বা মশা মারার স্প্রে ব্যবহার করা।
খ) ইলেকট্রিক ব্যবহারের সময় কী কী সতর্কতা নেওয়া উচিত?
উত্তর : ১। ভেজা হাতে সুইচ, প্লাগ বা তার স্পর্শ করা যাবে না।
২। খোলা তার বা ক্ষতিগ্রস্ত তার ব্যবহার করা বিপজ্জনক।
৩। ছোটদের হাতের নাগালে বৈদ্যুতিক জিনিস রাখা উচিত নয়।
৪। বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার শেষে সুইচ বন্ধ করে রাখা দরকার।
গ) ‘বাইরে বেরোনোর সময় হাঁচি হলে বা টিকটিকি পড়লে বাইরে যেতে নেই’– কথাটি কী ঠিক ? যুক্তি দাও ৷
উত্তর : কথাটি ঠিক নয়।
যুক্তি : এটা অন্ধবিশ্বাস বা কুসংস্কার। হাঁচি বা টিকটিকির সঙ্গে কারো ক্ষতি বা বিপদের সম্পর্ক নেই।
ঘ) আকাশে মেঘ থাকলে গরম লাগে কেন ?
উত্তর : ১। মেঘ সূর্যের তাপকে আটকে রাখে।
২। দিনে সূর্যের রশ্মি পৃথিবীতে এসে মাটিকে গরম করে, আর রাতে সেই তাপ উপরে বের হতে গেলে মেঘ তা আটকে দেয়।
৩। ফলে আকাশ মেঘলা থাকলে তাপমাত্রা বেড়ে গরম লাগে।
ঙ) ২টি অচিরাচরিত শক্তির উল্লেখ কর।
উত্তর : ১। সৌরশক্তি ও ২। বায়ু শক্তি

