সেমিস্টার III উচ্চ-মাধ্যমিক 2026 বাংলা উত্তর (Semester-III HS 2026 Bengali A Answer)
বাংলা
‘ক’ ভাষা
সেমিস্টার-III
২০২৬
মোট সময় : ১ ঘন্টা ১৫ মিনিট পূর্ণমান : ৪০
সেমিস্টার III উচ্চ-মাধ্যমিক 2026 বাংলা উত্তর (Semester-III HS 2026 Bengali A Answer)
বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি
প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে OMR উত্তরপত্রে উত্তর দাও।
1. জরিমানা মকুবের জন্য মোক্তার মহাশয় কত টাকা ব্যয় করেছিলেন?
- (A) ২০০০ টাকা
- (B) ৩০০০ টাকা
- (C) ৪০০০ টাকা
- (D) ১৭০০ টাকা
উত্তর: Show
(D) ১৭০০ টাকা
2. আদরিণী মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় কতদিন জীবিত ছিলেন?
- (A) এক মাস
- (B) ছয় মাস
- (C) পাঁচ মাস
- (D) দুই মাস
উত্তর: Show
(D) দুই মাস
3. আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল-
- (A) পাঁচ টাকা
- (B) সাত টাকা
- (C) নয় টাকা
- (D) দশ টাকা
উত্তর: Show
(A) পাঁচ টাকা
4. জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তিনী কিনেছিলেন?
- (A) দুই হাজার
- (B) তিন হাজার
- (C) এক হাজার পাঁচশো
- (D) দুই হাজার পাঁচশো
উত্তর: Show
(A) দুই হাজার
5. ‘ধর্ম’ কবিতাটির মূল গ্রন্থ –
- (A) অন্ধকার বারান্দা
- (B) অন্ধকার লেখাগুচ্ছ
- (C) ধর্মে আছো জিরাফেও আছো
- (D) কর্কটক্রান্তির দেশ
উত্তর: Show
(B) অন্ধকার লেখাগুচ্ছ
6. ‘দিগ্বিজয়ে যেতে হবে’ দিগ্বিজয়ের জন্য কে সাজিয়ে দিলেন?
- (A) দুয়োরানী
- (B) সুয়োরানী
- (C) রাজকন্যা
- (D) রাজমাতা
উত্তর: Show
(A) দুয়োরানী
7. ‘খর্জুরের দ্বীপ’ আসলে কী?
- (A) যে দ্বীপ কবি আবিষ্কার করতে চান
- (B) যেখানে কবি বসবাস করতে চান
- (C) যেখানে কবি হারিয়ে যেতে চান
- (D) যেখানে কবি পৌঁছতে চান
উত্তর: Show
(D) যেখানে কবি পৌঁছতে চান
8. ‘চলিতভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না?’ ‘চলিতভাষা’ বলতে বোঝায় –
- (A) চলতে চলতে যে ভাষা বলা
- (B) সংস্কৃত ছাড়া অন্য ভাষা
- (C) মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা
- (D) যে ভাষায় কম সংখ্যক মানুষ কথা বলে
উত্তর: Show
(C) মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা
9. সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ বলেছেন
- (A) কথ্য ভাষা
- (B) জ্যান্ত ভাষা
- (C) মরা ভাষা
- (D) আঞ্চলিক ভাষা
উত্তর: Show
(C) মরা ভাষা
10. দুটো চলিতভাষায় যে ভাবরাশি আসবে, তা পাওয়া যাবে না –
- (A) দু’হাজার ছাঁদি বিশেষণে
- (B) সাধুপণ্ডিতি ভাষায়
- (C) আলংকারিক ভাষায়
- (D) কোনো লিখিত ভাষায়
উত্তর: Show
(A) দু’হাজার ছাঁদি বিশেষণে
11. ‘পোটরাজ’ গল্পটি অনুবাদ করেছেন –
- (A) সুনন্দন চক্রবর্তী
- (B) সুচন্দন চক্রবর্তী
- (C) সুনীল চক্রবর্তী
- (D) সুনন্দন মুখার্জী
উত্তর: Show
(A) সুনন্দন চক্রবর্তী
12. আমাদের দু’জনের হাতগুলোই লাগবে –
- (A) ধুয়ে মুছে আগুন বানানোর জন্য
- (B) কারনেশন ফুলের জন্য
- (C) মধু তালাসের জন্য
- (D) পাথরে ফাটলেও বাসা বানানোর জন্য
উত্তর: Show
(A) ধুয়ে মুছে আগুন বানানোর জন্য
13. ‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে বলা হয়
- (A) অল্পপ্রাণ ধ্বনি
- (B) স্পর্শধ্বনি
- (C) অঘোষ ধ্বনি
- (D) ঘোষধ্বনি
উত্তর: Show
(B) স্পর্শধ্বনি
14. ‘মিঠু কাল স্কুলে যাবে’ এবং ‘মিঠু কাল স্কুলে যাবে?’- এই দুটি বাক্যের উচ্চারণ বৈশিষ্ট্য দু’রকমের। এই বৈশিষ্ট্যকে বার
- (A) যতি
- (B) শ্বাসাঘাত
- (C) সুরতরঙ্গ
- (D) দৈর্ঘ্য
উত্তর: Show
(C) সুরতরঙ্গ
15. ‘দারুণ’ শব্দের আদি অর্থ দারু বা কাষ্ঠনির্মিত। পরিবর্তিত অর্থ ‘অত্যন্ত’। এটি শব্দার্থ পরিবর্তনের কোন্ নিয়মে হয়েছে?
- (A) প্রসার
- (B) উৎকর্ষ
- (C) রূপান্তর
- (D) সংকোচ
উত্তর: Show
(C) রূপান্তর
16. প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলিকে বলে –
- (A) কম্পিত ধ্বনি
- (B) তাড়িত ধ্বনি
- (C) পার্শ্বিক ধ্বনি
- (D) নাসিক্য ধ্বনি
উত্তর: Show
(D) নাসিক্য ধ্বনি
17. স্টাইল হল ব্যাকরণের সম্ভাবনার বিশেষ –
- (A) নির্যাস
- (B) নিষ্কাশন
- (C) বাচন ক্রিয়া
- (D) প্রতিক্রিয়া
উত্তর: Show
(B) নিষ্কাশন
18. ‘সংস্কৃত’ শব্দটি ক’টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি হয়েছে?
- (A) চারটি
- (B) তিনটি
- (C) পাঁচটি
- (D) ছ’টি
উত্তর: Show
(A) চারটি
19. খণ্ডধ্বনির নাম –
- (A) বিভাজ্য ধ্বনি
- (B) অঘোষ ধ্বনি
- (C) মহাপ্রাণ ধ্বনি
- (D) কম্পিত ধ্বনি
উত্তর: Show
(A) বিভাজ্য ধ্বনি
20. বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা –
- (A) ১০০ টির বেশি
- (B) ২০০ টির বেশি
- (C) ৩০০ টির বেশি
- (D) ৪০০ টির বেশি
উত্তর: Show
(B) ২০০ টির বেশি
21. বাংলা গানের জগতের ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টিকারী ‘তোমাকে চাই’ অ্যালবামটির গীতিকার, সুরকার ও গায়ক কে?
- (A) গৌতম চট্টোপাধ্যায়
- (B) কবীর সুমন (সুমন চট্টোপাধ্যায়)
- (C) নচিকেতা চক্রবর্তী
- (D) অঞ্জন দত্ত
উত্তর: Show
(B) কবীর সুমন (সুমন চট্টোপাধ্যায়)
22. ‘ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স’ গড়ে তোলেন –
- (A) মেঘনাদ সাহা
- (B) জগদীশচন্দ্র বসু
- (C) প্রফুল্লচন্দ্র রায়
- (D) সত্যেন্দ্রনাথ বসু
উত্তর: Show
(A) মেঘনাদ সাহা
23. ‘বেটন কাপ’ ভারতে কোন্ খেলার সঙ্গে যুক্ত একটি টুর্নামেন্ট?
- (A) ফুটবল
- (B) হকি
- (C) লন টেনিস
- (D) ব্যাডমিন্টন
উত্তর: Show
(B) হকি
24. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:
‘আদর, যাও মা ……….. মেলা দেখে এসেি
- (A) বামুনহাটের
- (B) বামুনগাছির
- (C) পীরগঞ্জের
- (D) বীরপুরের
উত্তর: Show
(A) বামুনহাটের
25. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:
অত্যাচারিত …….. গরীব লোকের মোকর্দমা তিনি কত সময় বিনা ফিসে, এমনকি নিজে অর্থব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়াছেন।
- (A) নিপীড়িত
- (B) উৎপীড়িত
- (C) হতভাগ্য
- (D) আক্রান্ত
উত্তর: Show
(B) উৎপীড়িত
26. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:
কবীরের ধর্ম ছিল ……..
- (A) গান
- (B) না-থামা কখনও
- (C) সত্যের বয়ান
- (D) দিগন্ত পেরনো
উত্তর: Show
(C) সত্যের বয়ান
27. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:
শাণিত ইস্পাতখণ্ড। অভঙ্গুর। নাম : ……।
- (A) ভালোবাসা
- (B) বিশ্বাস
- (C) শিরস্ত্রাণ
- (D) কবচকুণ্ডল
উত্তর: Show
(A) ভালোবাসা
28. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:
নিশ্চিত পৌঁছুবো সেই …….. খর্জুরের দ্বীপে।
- (A) ছায়াময়
- (B) দূরতম
- (C) তৃষ্ণাহর
- (D) অনির্বচনীয়
উত্তর: Show
(C) তৃষ্ণাহর
29. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:
যাঁরা ……… এসেছেন, তাঁরা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন।
- (A) দেশে
- (B) গ্রামে
- (C) শহরে
- (D) লোকহিতায়
উত্তর: Show
(D) লোকহিতায়
30. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:
দূরপত মারী-আই-কে ভোগের সঙ্গে দিত ……।
- (A) পাকা কলা
- (B) খেজুর
- (C) নারকেল
- (D) জামরুল
উত্তর: Show
(C) নারকেল
31. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছো নাও:
আমরা আমাদের চার হাত চার ……… একে যুঝবোই।
- (A) পায়ে
- (B) জনে
- (C) চোখে
- (D) মাথায়
উত্তর: Show
(C) চোখে
32. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:
বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনির সংখ্যা ……… ।
- (A) পাঁচটি
- (B) আটটি
- (C) চারটি
- (D) ছয়টি
উত্তর: Show
(C) চারটি
33. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:
রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর নিয়ে মোট …….. রচনা করেছেন।
- (A) ৭৭ টি ধ্রুপদ
- (B) ৭০ টি খেয়াল
- (C) ৬০ টি ধামার
- (D) ৫০ টি টপ্পা
উত্তর: Show
(A) ৭৭ টি ধ্রুপদ
34. ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো:
(i) আদরিণীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল।
(ii) আদরিণীর সেই নবজলধরবর্ণ বিশাল দেহখানি আম্রবনের ভিতরে পতিত রহিয়াছে তাহা আজ নিশ্চল-নিস্পন্দ।
(iii) ডালপালা প্রভৃতি মামুলী খাদ্য শেষ হইলে, মুখোপাধ্যায় মহাশয় স্বহস্তে মুঠা মুঠা করিয়া রসগোল্লা হস্তিনীকে খাওয়ালেন।
(iv) আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না।
বিকল্প সমূহ:
- (A) (iii), (iv), (i), (ii)
- (B) (i), (iii), (iv), (ii)
- (C) (iii), (i), (iv), (ii)
- (D) (iv), (iii), (ii), (i)
উত্তর: Show
(C) (iii), (i), (iv), (ii)
35. সত্য ও মিথ্যা নির্ণয় করো:
(i) আমাদের ভাষা- সংস্কৃতর গদাই-লস্করি চাল — ঐ এক-চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে।
(ii) কোন জেলার ভাষা সংস্কৃতর বেশি নিকট, সে কথাই হচ্ছে।
(iii) সমস্ত দেশের যাতে কল্যাণ সেথা তোমার গ্রাম্য জেলা বা গ্রামের প্রাধান্যটি মনে রাখতে হবে।
(iv) এগুলো শোধরাবার লক্ষণ এখন হচ্ছে, এখন ক্রমে বুঝবে যে, যেটা ভাবহীন, প্রাণহীন – সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনও কাজের নয়।
বিকল্প সমূহ:
- (A) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
- (B) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) সত্য
- (C) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
- (D) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
উত্তর: Show
(B) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) সত্য
36. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
| ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
| (i) জয়রাম মুখোপাধ্যায় | (a) জমিদার |
| (ii) কুঞ্জবিহারী বাবু | (b) ডাক্তার |
| (iii) নগেন | (c) জুনিয়ার উকিল |
| (iv) উমাচরণ লাহিড়ী | (d) মোস্তার |
- (A) (i)-(b), (ii)-(a), (ii)-(d), (iv)-(c)
- (B) (i)-(d), (ii)-(b), (ii)-(c), (iv)-(d)
- (C) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)
- (D) (i)-(a), (ii)-(d), (iii)-(b), (iv)-(c)
উত্তর: Show
(C) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)
37. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
| ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
| (i) আবদুল করিম খাঁ | (a) কবি ও নাট্যকার |
| (ii) আইনস্টাইন | (b) চিত্রশিল্পী |
| (iii) ভ্যান গঘ | (c) সংগীত শিল্পী |
| (iv) গার্সিয়া লোরকা | (d) বিজ্ঞানী |
- (A) (i)-(c), (ii)-(d), (iii)-(b), (iv)-(a)
- (B) (i)-(b), (ii)-(a), (iii)-(c), (iv)-(d)
- (C) (i)-(d), (ii)-(c), (iii)-(a), (iv)-(b)
- (D) (i)-(c), (ii)-(b), (iii)-(a), (iv)-(d)
উত্তর: Show
(A) (i)-(c), (ii)-(d), (iii)-(b), (iv)-(a)
3৪. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
| ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
| (i) ঝুলন গোস্বামী | (a) ফুটবল |
| (ii) দিব্যেন্দু বড়ুয়া | (b) সাঁতার |
| (iii) গোষ্ঠ পাল | (c) ক্রিকেট |
| (iv) আরতি সাহা | (d) দাবা |
- (A) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)
- (B) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
- (C) (i)-(c), (ii)-(b), (iii)-(a), (iv)-(d)
- (D) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
উত্তর: Show
(D) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
39. বিবৃতি (Assertion) ও কারণ (Reason) এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো:
নিম্নে প্রদত্ত প্রশ্নটিতে দুটি অংশ রয়েছে। প্রথম অংশটি বিবৃতি (A) এবং দ্বিতীয় অংশটি কারণ (R)। নির্দেশ অনুযায়ী সঠিক উত্তরটির সন্ধান করো:
বিবৃতি (A): গ্রামের লোকেরা ভেবেছিল পোটরাজ মারী-আই-এর কুনজরে পড়েছে।
কারণ (R): গ্রামের মানুষেরা মারী-আইকে গ্রামের বাইরে রেখে আসতে চেয়েছিল।
- (A) (A) ভুল, (R) ঠিক
- (B) (A) ঠিক, (R) ভুল
- (C) (A) এবং (R) উভয়েই ঠিক
- (D) (A) এবং (R) উভয়েই ভুল
উত্তর: Show
(A) (A) ভুল, (R) ঠিক
[বি.দ্র. – এই উত্তরটি নিয়ে আমার সন্দেহ রয়েছে, তবে আমার মতে (A) অপশনটি ঠিক হবে। এরপর পর্ষদ উত্তর দিলে সঠিক জানা যাবে।]
40. সমার্থকতার উদাহরণ হিসেবে কোনগুলি ঠিক?
(i) পাখি, পক্ষী, খেচর, বিহঙ্গ
(ii) জননী, মাতা, তনয়া, আত্মজা
(iii) পর্বত, দিবাকর, তটিনী, গিরি
(iv) আনন্দ, হর্ষ, পুলক, প্রফুল্লতা
- (A) (ii) ও (iii)
- (B) (i) ও (iv)
- (C) (ii) ও (iv)
- (D) (iii) ও (iv)
উত্তর: Show
(B) (i) ও (iv)

