বিজ্ঞান মঞ্চ পরীক্ষা 2023 Class 4 প্রশ্ন উত্তর : প্রশ্নপত্রের সমাধান

বিজ্ঞান মঞ্চ পরীক্ষা 2023 Class 4 প্রশ্ন উত্তর : 2023 সালের চতুর্থ শ্রেণির বিজ্ঞান মঞ্চ পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান।

2023 সালের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি আয়োজিত জেলা বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষার চতুর্থ শ্রেণির প্রশ্নের উত্তর করে দেওয়া হল।

Class 4 Bigyan Mancha Pariksha 2023 Question Paper Solution

বিজ্ঞান মঞ্চ পরীক্ষা 2023 Class 4 প্রশ্ন উত্তর : প্রশ্নপত্রের সমাধান

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ 

পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি 

জেলা বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা – ২০২৩ 

চতুর্থ শ্রেণী     সময় : ২ ঘন্টা ১৫ মিনিট    পূর্ণমান – ১০০ 

অভীক্ষার তারিখঃ ০২/১০/২০২০২৩ 

অভীক্ষার্থীদের প্রতি নির্দেশাবলী 
  • এডমিট কার্ডের নির্দেশিত রোল এবং নম্বর সঠিকভাবে লিখতে হবে । 
  • প্রশ্নের স্থানেই নির্ধারিত জায়গায় উত্তর লিখতে হবে । 
  • উত্তর ইংরেজী অথবা বাংলা ভাষায় দেওয়া যাবে।
  • কোন অবস্থাতেই প্রশ্নসহ উত্তর-পত্র পরীক্ষা কেন্দ্রের বাইরে নিয়ে যাওয়া যাবে না। পরীক্ষা আরম্ভ হওয়ার এক ঘন্টার মধ্যে হলের বাইরে যাওয়া চলবে না । 
  • প্রশ্নসহ উত্তর পত্রের নির্দিষ্ট স্থানে রাফওয়ার্ক করা যাবে। আলাদা কোন কাগজ ব্যবহার করা যাবেনা । 
  • যে কোন অসদুপায় অবলম্বন করলে সম্পূর্ণ পরীক্ষা বাতিল হয়ে যাবে । 
  • এড্‌মিট কার্ড না থাকলে অভীক্ষায় বসতে দেওয়া হবে না । 
  • অপরিচ্ছন্নতা, খারাপ হস্তাক্ষর ও বানান ভুলের জন্য নম্বর কাটা যাবে । 
  • দ্বিতীয় পাতায় কিছু লেখা চলবে না । 
প্রকৃতি বিজ্ঞান – ৪০ 

১। সঠিক উত্তরের পাশে ‘✓’ চিহ্ন দাও: ১ × ৬ = ৬

ক) ম্যাসানজোরে আছে –

  • অ) তাপবিদ্যুৎ কেন্দ্র ☐
  • আ) সৌরবিদ্যুৎকেন্দ্র ☐
  • ই) জলবিদ্যুৎ কেন্দ্র ☐
  • ঈ) পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র ☐ 

উত্তর: Show

ই) জলবিদ্যুৎ কেন্দ্র

খ) ‘ডুডুমা’ নামে জলপ্রপাত আছে –

  • অ) পশ্চিমবঙ্গ রাজ্যে ☐
  • আ) আসাম রাজ্যে ☐
  • ই) ত্রিপুরা রাজ্যে ☐
  • ঈ) ওড়িশা রাজ্যে ☐ 

উত্তর: Show

ঈ) ওড়িশা রাজ্যে

গ) সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের প্রধান নেতা ছিলেন?

  • অ) ‘নদী বাঁচাও’ ☐
  • আ) ‘গাছ বাঁচাও’ ☐
  • ই) ‘জমি বাঁচাও’ ☐
  • ঈ) ‘দেশ বাঁচাও’ ☐ 

উত্তর: Show

আ) ‘গাছ বাঁচাও’

ঘ) ভিজে জামাকাপড় শুকনো হওয়া কোন প্রক্রিয়ার উদাহরণ?

  • অ) বাষ্পীভবন ☐
  • আ) গলন ☐
  • ই) স্ফুটন ☐
  • ঈ) ঘনীভবন ☐ 

উত্তর: Show

অ) বাষ্পীভবন

ঙ) আমাদের কোন প্রতিবেশী গ্রহে জলের সন্ধান পাওয়া গেছে?

  • অ) শুক্র ☐
  • আ) বৃহস্পতি ☐
  • ই) মঙ্গল ☐
  • ঈ) শনি ☐ 

উত্তর: Show

ই) মঙ্গল

চ) পাখির ডিমের মধ্যে থাকা ভ্রুণ খাদ্য পেয়ে থাকে –

  • অ) মায়ের কাছ থেকে ☐
  • আ) পরিবেশ থেকে ☐
  • ই) ডিমের হলুদ অংশ থেকে ☐
  • ঈ) ডিমের সাদা অংশ থেকে ☐ 

উত্তর: Show

ই) ডিমের হলুদ অংশ থেকে

২। শূন্যস্থান পূরণ কর: ১ × ৬ = ৬

ক) মেঘালয়ের ……………………. সমাজে আজও মা পরিবারের প্রধান। 

উত্তর: Show

খাসিয়া

খ) থার্মোমিটার কুণ্ডলীতে ……………………. ব্যবহার করা হয়। 

উত্তর: Show

পারদ

গ) বৃষ্টির জল ……………………. বলের জন্য মাটিতে নেমে আসে। 

উত্তর: Show

Ans

ঘ) আদর্শ ফুলের তৃতীয় স্তবকটি হল ……………………. 

উত্তর: Show

অভিকর্ষ

ঙ) লিপ্ত পদ থাকায় ……………………. চলাফেরা করতে সুবিধে হয়। 

উত্তর: Show

হাঁসের

চ) ব্যাঙের ছাতা হল এক ধরনের ……………………. 

উত্তর: Show

ছত্রাক

৩। ফাঁকা স্থানে সম্পর্কযুক্ত পদ বসাও: ১ × ৬ = ৬

ক) পাকস্থলী : পরিপাকক্রিয়া ∷ বৃক্ক : ……………………. 

উত্তর: Show

রেচনক্রিয়া

খ) মাছ : ফুলকা ∷ ব্যাঙাচি : ……………………. 

উত্তর: Show

বহিঃফুলকা ও অন্তঃফুলকা

গ) পেনিসিলিয়াম : পেনিসিলিন ∷ সিঙ্কোনা : ……………………. 

উত্তর: Show

কুইনাইন

ঘ) ক্যালোরি : তাপ ∷ ……………………. : শব্দ 

উত্তর: Show

ডেসিবেল

ঙ) মানুষ : হিমোগ্লোবিন ∷ চিংড়ি : ……………………. 

উত্তর: Show

হিমোসায়ানিন

চ) গ্রীষ্মকাল : জুঁই ∷ ……………………. : চন্দ্রমল্লিকা 

উত্তর: Show

শীতকাল

৪। বিজাতীয় শব্দ বাছাই করে তার চারদিকে ◯ চিহ্ন দাও: ১ × ৬ = ৬

ক) জবা, ধুতরা, কুমড়ো, রজনীগন্ধা 

উত্তর: Show

কুমড়ো

খ) চোখ, মস্তিষ্ক, জিহ্বা, নাক 

উত্তর: Show

মস্তিষ্ক

গ) ডায়েরিয়া, আন্ত্রিক, পোলিও, আমাশয় 

উত্তর: Show

পোলিও

ঘ) বীট, লঙ্কা, ঢেঁড়স, বিনস 

উত্তর: Show

লঙ্কা

ঙ) তিমি, কুমীর, সীল, ডলফিন 

উত্তর: Show

কুমীর

চ) মৌমাছি, প্রজাপতি, রেশমমথ, মশা 

উত্তর: Show

মশা

৫। বামস্তম্ভের সাথে ডানস্তম্ভের যে দাগের মিল আছে সেই দাগ () স্থানে লেখ: ১ × ৬ = ৬

বামস্তম্ভডানস্তম্ভ
ক) কৃষ্ণসার হরিণ  (     )অ) কৃমি
খ) ফাইলেরিয়া  (     )আ) আহ্নিকগতি
গ) দিনরাত্রি হয়  (     )ই) ব্যারোমিটার
ঘ) শুকতারা  (     )ঈ) লুপ্তপ্রায় প্রাণী
ঙ) মামা-ভাগ্নে পাহাড়  (     )উ) গ্রহ
চ) বায়ুচাপ  (     )ঊ) বীরভূম

 উত্তর: Show

ক) – ঈ, খ) – অ, গ) – আ, ঘ) – উ, ঙ) – ঊ, চ) – ই

৬। সংক্ষিপ্ত উত্তর দাও: ২ × ৫ = ১০

ক) প্রশ্বাস ও নিশ্বাস কাকে বলে? 

উত্তর: 

  • প্রশ্বাস: বাইরে থেকে অক্সিজেনযুক্ত বায়ু ফুসফুসে গ্রহণ করাকে প্রশ্বাস বলে।
  • নিঃশ্বাস: ফুসফুস থেকে কার্বন ডাই-অক্সাইডযুক্ত বায়ু বাইরে বের করে দেওয়াকে নিঃশ্বাস বলে।

খ) কিছু খাওয়ার আগে হাত সাবান দিয়ে ধোওয়া উচিৎ কেন? 

উত্তর: সাবান দিয়ে হাত ধুলে হাতের সমস্ত জীবাণু ও নোংরা সম্পূর্ণ নষ্ট ও পরিষ্কার হয়ে যায় যা আমাদের সুস্থ রাখতে সাহায্য করে।

গ) বেতার আবিষ্কারের সাথে কোন ভারতীয় বিজ্ঞানীর নাম জড়িত? বেতার আবিষ্কারক কে? 

উত্তর: বেতার আবিষ্কারের সাথে ভারতীয় বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর নাম জড়িত।

তবে প্রাতিষ্ঠানিক ও আন্তর্জাতিক স্বীকৃতি অনুযায়ী বেতারের মূল আবিষ্কারক হলেন ইতালীয় বিজ্ঞানী গুলিয়েলমো মার্কোনি।

ঘ) আমাদের মেরুদন্ড কি দিয়ে তৈরী? নখের মুখ্য কাজ কি? 

উত্তর: আমাদের মেরুদন্ড ছোট ছোট অনেকগুলো হাড় দিয়ে তৈরি, যাদের কশেরুকা বলা হয়।

নখের মুখ্য কাজ হলো আমাদের আঙুলের নরম ও সংবেদনশীল প্রান্তভাগকে বাইরের আঘাত থেকে রক্ষা করা এবং কোনো জিনিস শক্ত করে ধরতে বা তুলতে সাহায্য করা।

ঙ) পরিবেশ দূষণ ও বিপর্যয়ে প্লাস্টিক এর ভূমিকা সম্বন্ধে চারটি পয়েন্ট লেখ। 

উত্তর: 

  • ১। মাটির উর্বরতা নষ্ট করা: প্লাস্টিক শত শত বছরেও মাটিতে মেশেনা। ফলে মাটির উর্বরতা হ্রাস করে, উদ্ভিদের পুষ্টি ও জল শোষণে বাধা দেয়। 
  • ২। জল নিষ্কাশনে বাধা: ফেলে দেওয়া প্লাস্টিক ব্যাগ ও বোতল না পচে নর্দমা ও ড্রেনে জমে জল চলাচলের পথ বন্ধ করে দেয়। 
  • ৩। সামুদ্রিক ও বন্যপ্রাণীর ক্ষতি: প্লাস্টিক বর্জ্য নদী ও সমুদ্রে মিশে জলজ পরিবেশকে বিষাক্ত করে তোলে। 
  • ৪। বায়ু দূষণ: প্লাস্টিক বর্জ্য পুড়িয়ে ধ্বংস করার চেষ্টা করলে তা বায়ুমণ্ডলকে দূষিত করে। 
গণিত – ৩০

১। সঠিক উত্তরের পাশে (✓) চিহ্ন দাও: ১ × ৫ = ৫

ক) ৬০ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা –

  • অ) ৪টি ☐
  • আ) ২টি ☐
  • ই) ৩টি ☐
  • ঈ) ৫টি ☐ 

উত্তর: Show

আ) ২টি (৬১, ৬৭)

খ) একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি –

  • অ) ৯০° ☐
  • আ) ৩৬০° ☐
  • ই) ১৮০° ☐
  • ঈ) ১২০° ☐ 

উত্তর: Show

ই) ১৮০°

গ) \(\frac{১}{২}\) ঘণ্টা = কত সেকেন্ড?

  • অ) ৩৬০০ সেঃ ☐
  • আ) ৩৬০ সেঃ ☐
  • ই) ১৮০০ সেঃ ☐
  • ঈ) ১৮০ সেঃ ☐ 

উত্তর: Show

ই) ১৮০০ সেঃ

ঘ) ফুটবলের উপরি তলটি হল –

  • অ) বক্রতল ☐
  • আ) অসমতল ☐
  • ই) সমতল ☐
  • ঈ) ঢেউ খেলানো ☐ 

উত্তর: Show

অ) বক্রতল

ঙ) দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হল –

  • অ) ৯৯ ☐
  • আ) ৮৭ ☐
  • ই) ৯৭ ☐
  • ঈ) ৯৩ ☐ 

উত্তর: Show

ই) ৯৭

২। উপযুক্ত শব্দ বা সংখ্যা দ্বারা শূন্যস্থান পূরণ কর: ১ × ৫ = ৫

ক) বৃত্তের বৃহত্তম জ্যা হলো ……………………. 

উত্তর: Show

ব্যাস

খ) ১ কিলোলিটার = ……………………. লিটার। 

উত্তর: Show

১০০০

গ) ১১, ১৪, ১৭, ……………………., ২৩। 

উত্তর: Show

২০

ঘ) ৫০০ টাকার ০.০৬ অংশ = ……………………. টাকা। 

উত্তর: Show

৩০ টাকা

ঙ) ……………………. = রাশিগুলির মানের সমষ্টি ÷ রাশিগুলির সংখ্যা। 

উত্তর: Show

গড়

৩। নীচের দাগগুলিতে থাকা যে বস্তু বা সংখ্যা বেমানান তার চারদিকে ◯ চিহ্ন দাও: ১ × ৫ = ৫

ক) প্লেট, টেবিল, বই, ভাঙা ইট 

উত্তর: Show

ভাঙা ইট

খ) ভাজ্য, বিয়োজ্য, বিয়োজক, বিয়োগফল 

উত্তর: Show

ভাজ্য

গ) সামান্তরিক, বর্গক্ষেত্র, ত্রিভুজ, আয়তক্ষেত্র 

উত্তর: Show

ত্রিভুজ

ঘ) \(\frac{২}{৪}, \frac{৫}{৮}, \frac{৭}{১৪},\frac{১}{২}\)

উত্তর: Show

\(\frac{৫}{৮}\)

ঙ) সমকোণ, চতুষ্কোণ, সূক্ষ্মকোণ, সরলকোণ 

উত্তর: Show

চতুষ্কোণ

৪। শূন্যস্থানে উপযুক্ত সম্পর্কবোধক সংখ্যা বা পদ বসাও: ১ × ৫ = ৫

ক) ……………………. : মিটার ∷ ওজন : গ্রাম 

উত্তর: Show

দৈর্ঘ্য

খ) ভর : গ্রাম ∷ সময় : ……………………. 

উত্তর: Show

ঘন্টা

গ) ৯৯৯৯ : চার অঙ্কের বৃহত্তম সংখ্যা ∷ ……………………. : পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 

উত্তর: Show

১০০০০

ঘ) দেশলাই বাক্স : ঘনক ∷ বরের টোপর : ……………………. 

উত্তর: Show

শঙ্কু

ঙ) ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান : ……………………. ∷ ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান : সমবাহু 

উত্তর: Show

সমদ্বিবাহু

৫। নীচের প্রশ্নগুলির সমাধান কর: ২ × ৫ = ১০

ক) দুটি সংখ্যার গ.সা.গু = ৫ ও ল.সা.গু = ৬০, একটি সংখ্যা ১৫ হলে, অপর সংখ্যাটি কত? 

উত্তর: গ.সা.গু × ল.সা.গু = সংখ্যা দুটির গুণফল 

অপর সংখ্যাটি \(=\frac{৫×৬০}{১৫} = ২০\)

খ) তোমার ঠাকুমার বয়স ৭১ বছর ৮ মাস ২৪ দিন, তোমার ঠাকুমা তোমার মায়ের থেকে ২০ বছর ৯ মাস ২৫ দিনের বড়। তোমার মায়ের বয়স কত? 

উত্তর: 

৭০  ৭+১২  ৩০
  বছর  মাস  দিন
  ৭১
– ২০
——
   ৫০
  ৮
   ৯
——
   ১০
  ২৪
   ২৫
——
   ২৯

∴ আমার মায়ের বয়স ৫০ বছর ১০ মাস ২৯ দিন।

গ) ১৫টি তরমুজের দাম ১৩৫ টাকা হলে ১৮৯ টাকায় কতগুলি তরমুজ পাওয়া যাবে? 

উত্তর: ১টি তরমুজের দাম = (১৩৫ ÷ ১৫) টাকা = ৯ টাকা।

সুতরাং, ১৮৯ টাকায় পাওয়া তরমুজ পাওয়া যাবে = (১৮৯ ÷ ৯) টি = ২১টি।

ঘ) সমকোণী ত্রিভুজের একটি কোণ ৪০° হলে অপর সূক্ষ্ম কোণটির মান কত? 

উত্তর: সমকোণী ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ১৮০° ।

∴  অপর সূক্ষ্ম কোণটির মান = ১৮০° – ৯০° – ৪০° = ৫০°

ঙ) তোমাদের বিদ্যালয়ে ৬টি পিরিয়ড হয়। প্রথম পিরিয়ড ৪৫ মিনিটের, বাকিগুলি ৪০ মিনিটের, মাঝখানে ৩০ মিনিট টিফিন। প্রত্যেকদিন কত ঘণ্টা কত মিনিট বিদ্যালয় হয়? 

উত্তর: ৬ টি পিরিয়ডের মোট সময় = (৪৫ + ৪০ × ৫) মিনিট = ২৪৫ মিনিট।

∴  প্রত্যেকদিন বিদ্যালয় হয় = (২৪৫ + ৩০) মিনিট = ২৭৫ মিনিট = ৪ ঘণ্টা ৩৫ মিনিট । 

সাধারণ জ্ঞান বিজ্ঞান – ৩০

১। সঠিক উত্তরের পাশে ‘✓’ চিহ্ন দাও: ১ × ৫ = ৫

ক) বিশ্বের উষ্ণতম স্থানটি হল –

  • অ) চেরাপুঞ্জী ☐
  • আ) ভারখয়ানষ্ক ☐
  • ই) সাহারা ☐
  • ঈ) নাইজেরিয়া ☐ 

উত্তর: Show

ই) সাহারা

খ) পশ্চিমবঙ্গের শস্য ভাণ্ডার বলা হয় –

  • অ) পশ্চিম মেদিনীপুর জেলা ☐
  • আ) হুগলী জেলা ☐
  • ই) নদীয়া জেলা ☐
  • ঈ) বর্ধমান জেলা ☐ 

উত্তর: Show

ঈ) বর্ধমান জেলা

গ) নলকূপের জল দূষণের কারণ –

  • অ) আর্সেনিক ☐
  • আ) সোডিয়াম ☐
  • ই) পটাসিয়াম ☐
  • ঈ) ক্যালসিয়াম ☐ 

উত্তর: Show

অ) আর্সেনিক

ঘ) দ্বিতীয় হুগলী সেতুর অন্য নাম হল –

  • অ) বীরেন্দ্র সেতু ☐
  • আ) বিদ্যাসাগর সেতু ☐
  • ই) কৃষক সেতু ☐
  • ঈ) রবীন্দ্র সেতু ☐ 

উত্তর: Show

আ) বিদ্যাসাগর সেতু

ঙ) গাছেরও প্রাণ আছে এই সত্যটি প্রমাণ করেন –

  • অ) আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ☐
  • আ) আচার্য জগদীশ চন্দ্র বসু ☐
  • ই) মেঘনাদ সাহা ☐
  • ঈ) অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসু ☐ 

উত্তর: Show

আ) আচার্য জগদীশ চন্দ্র বসু

২। দাগের মধ্যে বিজাতীয় শব্দটির চারদিকে ◯ চিহ্ন দাও: ১ × ৫ = ৫

ক) অ) আম, আ) আপেল, ই) পেয়ারা, ঈ) তরমুজ 

উত্তর: Show

ঈ) তরমুজ

খ) অ) ক্যারাম, আ) দাবা, ই) লুকোচুরি, ঈ) লুডো 

উত্তর: Show

ই) লুকোচুরি

গ) অ) জন গণ মন, আ) উঠ গো ভারত লক্ষ্মী, ই) আমার সোনার বাংলা, ঈ) নমো নমো শ্রীলঙ্কা মাতা 

উত্তর: Show

আ) উঠ গো ভারত লক্ষ্মী

ঘ) অ) আষাঢ়, আ) শ্রাবণ, ই) এপ্রিল, ঈ) ভাদ্র 

উত্তর: Show

ই) এপ্রিল

ঙ) অ) কাক, আ) এমু, ই) কিউই, ঈ) পেঙ্গুইন 

উত্তর: Show

অ) কাক

৩। শূন্যস্থান সঠিক শব্দ দিয়ে পূরণ কর: ১ × ৫ = ৫

ক) সুস্থলোক মিনিটে ……………………. বার শ্বাস প্রশ্বাস নেয়। 

উত্তর: Show

১৪-১৮

খ) হলদিয়ায় একটি ……………………. বন্দর আছে। 

উত্তর: Show

সমুদ্র

গ) পশ্চিমবঙ্গের শৈল নগরী ……………………. । 

উত্তর: Show

দার্জিলিং

ঘ) ……………………. জেলায় ‘রায়বেশে’ নাচ দেখা যায়।

উত্তর: Show

বীরভূম

ঙ) কবিরাজ শাল একটি ……………………. নাম। 

উত্তর: Show

ওষধি ধান

৪। উপযুক্ত সম্পর্কবোধক শব্দ শূন্যস্থানে বসাও: ১ × ৫ = ৫

ক) ভর : তুলাযন্ত্র ∷ ওজন : ……………………. 

উত্তর: Show

স্প্রিং তুলা

খ) পেনিসিলিন : ……………………. ∷ জলাতঙ্ক : লুই পাস্তুর 

উত্তর: Show

আলেকজান্ডার ফ্লেমিং

গ) হৃদপিণ্ড : সংবহন ∷ ……………………. : পরিপাক ক্রিয়া 

উত্তর: Show

পাকস্থলী

ঘ) ভাঙ্গরা : পাঞ্জাব ∷ বিহুনাচ : ……………………. 

উত্তর: Show

আসাম

ঙ) ৫ই সেপ্টেম্বর : শিক্ষক দিবস ∷ ১৪ই নভেম্বর : ……………………. 

উত্তর: Show

শিশু দিবস

৫। সংক্ষেপে উত্তর দাও: ২ × ৫ = ১০

ক) বৈদ্যুতিক শক লাগলে তার প্রাথমিক চিকিৎসা কী হবে? 

উত্তর: 

  • ১। সবার আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা। 
  • ২। বিদ্যুৎপৃষ্ট ব্যক্তিকে খালি হাতে স্পর্শ না করা।
  • ৩। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব না হলে শুকনো বস্তু দিয়ে আহত ব্যক্তিকে তার থেকে দূরে সরিয়ে দেওয়া। 
  • ৪। বিদ্যুৎপৃষ্ট ব্যক্তিকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া। 

খ) বায়ু দূষণের কারণগুলি কী কী? 

উত্তর: 

  • ১। যানবাহনের ধোঁয়া: যানবাহন থেকে নির্গত কার্বন মনোক্সাইড।  
  • ২।কলকারখানার ধোঁয়া: কলকারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্র এবং ইটভাটা থেকে নির্গত বিষাক্ত গ্যাস ও ধূলিকণা। 
  • ৩। জীবাশ্ম জ্বালানি দহন: কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের অতিরিক্ত ব্যবহার। 
  • ৪। কৃষিকাজ ও বন উজাড়: জমিতে অতিরিক্ত রাসায়নিক সার, কীটনাশকের ব্যবহার, ফসলের গোড়া পোড়ানো এবং ঝুম চাষের জন্য নির্বিচারে গাছ কাটা। 

গ) ইসরোর পাঠানো চন্দ্রযান-৩ এবং আদিত্য-এল ১ কোন্ কোন্ তারিখে যাত্রা শুরু করে? 

উত্তর: চন্দ্রযান-৩, ২০২৩-এর ১৪ই জুলাই তারিখে যাত্রা শুরু করে।

আদিত্য-এল ১, ২০২৩-এর ২রা সেপ্টেম্বর তারিখে যাত্রা শুরু করে।

ঘ) প্রাকৃতিক সম্পদ কাকে বলে? ৩টি উদাহরণ দাও। 

উত্তর: 

সংজ্ঞা: প্রকৃতির বুক থেকে পাওয়া যে সমস্ত উপাদান মানুষের কোন না কোন উপকারে আসে এবং জীবন যাত্রার মান উন্নত করে, তাকে প্রাকৃতিক সম্পদ বলে। 

উদাহরণ: জল, খনিজ তেল, সূর্যের আলো। 

ঙ) পশ্চিম ও পূর্ব মেদিনীপুর জেলার চারজন স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীর নাম লেখ। 

উত্তর: অবিভক্ত মেদিনীপুর জেলার উল্লেখযোগ্য চারজন স্বাধীনতা সংগ্রামী হলেন – ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, বীরেন্দ্রনাথ শাসমল, সুশীল কুমার ধাড়া ও হেমচন্দ্র কানুনগো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *