বিজ্ঞান মঞ্চ পরীক্ষা 2022 Class 4 প্রশ্ন উত্তর : 2022 সালের চতুর্থ শ্রেণির বিজ্ঞান মঞ্চ পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান।
2022 সালের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি আয়োজিত জেলা বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষার চতুর্থ শ্রেণির প্রশ্নের উত্তর করে দেওয়া হল।
Class 4 Bigyan Mancha Pariksha 2022 Question Paper Solution
বিজ্ঞান মঞ্চ পরীক্ষা 2022 Class 4 প্রশ্ন উত্তর : প্রশ্নপত্রের সমাধান
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ
পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি
জেলা বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা – ২০২২
চতুর্থ শ্রেণী সময় : ২ ঘন্টা ৩০ মিনিট পূর্ণমান – ১০০
অভীক্ষার তারিখঃ ২৫/০৯/২০১৯
অভীক্ষার্থীদের প্রতি নির্দেশাবলী
- এডমিট কার্ডের নির্দেশিত রোল এবং নম্বর সঠিকভাবে লিখতে হবে ।
- প্রশ্নের স্থানেই নির্ধারিত জায়গায় উত্তর লিখতে হবে ।
- উত্তর ইংরেজী অথবা বাংলা ভাষায় দেওয়া যাবে।
- কোন অবস্থাতেই প্রশ্নসহ উত্তর-পত্র পরীক্ষা কেন্দ্রের বাইরে নিয়ে যাওয়া যাবে না। পরীক্ষা আরম্ভ হওয়ার এক ঘন্টার মধ্যে হলের বাইরে যাওয়া চলবে না ।
- প্রশ্নসহ উত্তর পত্রের নির্দিষ্ট স্থানে রাফওয়ার্ক করা যাবে। আলাদা কোন কাগজ ব্যবহার করা যাবেনা ।
- যে কোন অসদুপায় অবলম্বন করলে সম্পূর্ণ পরীক্ষা বাতিল হয়ে যাবে ।
- এড্মিট কার্ড না থাকলে অভীক্ষায় বসতে দেওয়া হবে না ।
- অপরিচ্ছন্নতা, খারাপ হস্তাক্ষর ও বানান ভুলের জন্য নম্বর কাটা যাবে ।
- দ্বিতীয় পাতায় কিছু লেখা চলবে না ।
প্রকৃতি বিজ্ঞান – ৪০
১। সঠিক উত্তরের পাশে ‘✓’ চিহ্ন দাও: ১ × ৬ = ৬
ক) ডেঙ্গু রোগের কারণ-
- অ) মশা ☐
- আ) মাছি ☐
- ই) ছারপোকা ☐
- ঈ) ইঁদুর ☐
উত্তর: Show
অ) মশা
খ) একটি তালগাছের ছায়া কখন সবচেয়ে বড় হয়?
- অ) দুপুর ১২টা ☐
- আ) সকাল ৯টা ☐
- ই) সকাল ৭টা ☐
- ঈ) বিকেল ৩টা ☐
উত্তর: Show
ই) সকাল ৭টা
গ) আদর্শ ফুলের দ্বিতীয় স্তবকটি হলো-
- অ) বৃতি ☐
- আ) দলমন্ডল ☐
- ই) পুংকেশরচক্র ☐
- ঈ) গর্ভকেশরচক্র ☐
উত্তর: Show
আ) দলমন্ডল
ঘ) সবুজ উদ্ভিদ খাদ্য তৈরী করার সময় গ্রহণ করে-
- অ) অক্সিজেন ☐
- আ) কার্বন ডাই-অক্সাইড ☐
- ই) নাইট্রোজেন ☐
- ঈ) কোনটিই নয় ☐
উত্তর: Show
আ) কার্বন ডাই-অক্সাইড
ঙ) চাঁদের বুকে প্রথম পা দেন কোন্ মহাকাশচারী?
- অ) নীল আর্মস্ট্রং ☐
- আ) রাকেশ শর্মা ☐
- ই) আর্যভট্ট ☐
- ঈ) কল্পনা চাওলা ☐
উত্তর: Show
অ) নীল আর্মস্ট্রং
চ) উত্তর গোলার্ধে দিন রাত্রি সমান হয়-
- অ) ২১শে জুন ☐
- আ) ২১শে মার্চ ☐
- ই) ২২শে ডিসেম্বর ☐
- ঈ) ১৮ই ফেব্রুয়ারী ☐
উত্তর: Show
আ) ২১শে মার্চ
২। শূন্যস্থান পূরণ কর: ১ × ৬ = ৬
ক) মানবদেহের বৃহত্তম গ্রন্থটির নাম …………………….
উত্তর: Show
যকৃত
খ) খনিজ তেল থেকে ……………………. সুতো তৈরী হয়।
উত্তর: Show
সিন্থেটিক / নাইলন / পলিয়েস্টার
গ) আমরুল পাতার রস ……………………. রোগ সারায়।
উত্তর: Show
রক্ত আমাশয়
ঘ) দিনরাত্রি সংঘটিত হয় পৃথিবীর ……………………. গতির ফলে।
উত্তর: Show
আহ্নিক
ঙ) দুধে ও ডিমে পর্যাপ্ত ……………………. আছে।
উত্তর: Show
প্রোটিন ও ক্যালসিয়াম
চ) ব্যাঙাচির শ্বাসঅঙ্গের নাম …………………….
উত্তর: Show
বহিঃফুলকা
৩। ফাঁকা স্থানে সম্পর্কযুক্ত পদ বসাও: ১ × ৬ = ৬
ক) বৈদ্যুতিক বাতি : আলভা এডিসন ∷ দূরবীন : …………………….
উত্তর: Show
গ্যালিলিও
খ) মুগা রেশমমথ : ……………………. ∷ ভারতীয় সিংহ : গুজরাটের গির অরণ্য।
উত্তর: Show
আসাম
গ) রুইমাছ : পার্শ্বরেখা ∷ মানুষ : …………………….
উত্তর: Show
কান
ঘ) পুতুল : পটুয়ারা ∷ রঙিন ছবি আঁকা হাঁড়ি : …………………….
উত্তর: Show
কুমোর
ঙ) আমগাছ : বৃক্ষ ∷ জবাগাছ : …………………….
উত্তর: Show
গুল্ম
চ) ছৌনাচ : পুরুলিয়া ∷ গম্ভীরা : …………………….
উত্তর: Show
মালদা
৪। বিজাতীয় শব্দ বাছাই করে তার চারদিকে ◯ চিহ্ন দাও: ১ × ৬ = ৬
ক) মন্দির, মসজিদ, মিউজিয়াম, গির্জা
উত্তর: Show
মিউজিয়াম
খ) দামোদর, গঙ্গা, তিস্তা, তোর্সা
উত্তর: Show
দামোদর
গ) তুলসী, বাসক, পার্থেনিয়াম, পেনিসিলিয়াম
উত্তর: Show
পার্থেনিয়াম
ঘ) আলনা, ফি্মার, রেডিয়াস, হিউমেরাস
উত্তর: Show
ফি্মার (পায়ের হাড়, বাকিগুলো হাতের)
ঙ) মস, ফার্ণ, ব্যাঙের ছাতা, ঘাস
উত্তর: Show
ঘাস
চ) শিরা, ধমনি, লসিকাবাহ, রক্তজালিকা
উত্তর: Show
লসিকাবাহ
৫। বামস্তম্ভের সাথে ডানস্তম্ভের যে দাগের মিল আছে সেই দাগ ( ) স্থানে লেখ: ১ × ৬ = ৬
| বামস্তম্ভ | ডানস্তম্ভ |
| ক) ইনস্যাট-2B | অ) ২৮শে ফেব্রুয়ারি |
| খ) পিনটেল পাখি | আ) শুশুনিয়া পাহাড় |
| গ) বাঁকুড়া | ই) সোনালী তন্তু পাওয়া যায় |
| ঘ) জাতীয় বিজ্ঞান দিবস | ঈ) নক্ষত্র |
| ঙ) পাট গাছ থেকে | উ) ১৪ই নভেম্বর |
| চ) বিশাখা | ঊ) যাযাবর |
| ঋ) কৃত্রিম উপগ্রহ |
উত্তর: Show
ক) – ঋ, খ) – ঊ, গ) – আ, ঘ) – অ, ঙ) – ই, চ) – ঈ
৬। সংক্ষিপ্ত উত্তর দাও: ২ × ৫ = ১০
ক) খনিজ তেল কোথায় থাকে? একটি খনিজ তেলের নাম লেখ।
উত্তর: অবস্থান: খনিজ তেল ভূগর্ভে বা সমুদ্রের তলদেশে অপ্রবেশ্য শিলাস্তরের নিচে সঞ্চিত থাকে
একটি খনিজ তেলের নাম পেট্রোলিয়াম।
খ) করোনার ভাইরাসের সংক্রমণ থেকে তুমি কিভাবে নিজেকে দূরে রাখবে এবং কী কী সাবধানতা অবলম্বন করবে?
উত্তর:
- ১। বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করতে হবে।
- ২। বাইরে থেকে ফিরলে বা খাওয়ার আগে অথবা কোথাও হাত দিলে অন্তত ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে বা স্যানিটাইজার ব্যবহার করতে হবে।
- ৩। অন্য ব্যক্তির থেকে তিন থেকে ছয় ফুট দূরত্ব বজায় রাখতে হবে।
- ৪। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করোনার উপযুক্ত প্রতিষেধক বা ভ্যাক্সিন নিতে হবে।
গ) বনজঙ্গল ধ্বংস করলে কি কি অসুবিধা হবে?
উত্তর:
- ১। অক্সিজেনের অভাব ঘটবে এবং কার্বন-ডাই-অক্সাইড-এর বৃদ্ধি ঘটবে বাতাসে।
- ২। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং জলবায়ুর দ্রুত পরিবর্তন ঘটবে।
- ৩। বৃষ্টিপাতের অভাব ও খরা দেখা দিতে পারে।
- ৪। বনের পশু-পাখিরা তাদের বাসস্থান হারাবে, ফলে তাদের খাদ্যের অভাব ঘটবে এবং অনেক প্রজাতির বিলুপ্তি ঘটবে।
- ৫। ওষুধ, কাঠ ও খাদ্যের উৎসের ঘাটতি হবে।
ঘ) জীব ও জড়ের পার্থক্য লেখ।
উত্তর:
| জীব | জড় |
| জীবের প্রাণ আছে। | জড়ের কোনো প্রাণ নেই। |
| জীব নিজের ইচ্ছায় নড়াচড়া বা একস্থান থেকে অন্যস্থানে যাতায়াত করতে পারে। | জড় নিজে থেকে নড়াচড়া বা স্থান পরিবর্তন করতে পারে না। |
| বেঁচে থাকার জন্য জীবের খাদ্যের প্রয়োজন হয়। | জড়ের কোনো খাদ্যের প্রয়োজন হয় না। |
| জীব নিজের মতো নতুন জীবের জন্ম দিতে পারে (বংশবৃদ্ধি করে)। | জড় বংশবৃদ্ধি করতে পারে না। |
| জীব আলো, তাপ বা আঘাতে সাড়া দেয় (যেমন- ছোঁয়া লাগলে লজ্জাবতী লতা বুজে যায়)। | জড়ের কোনো অনুভূতি নেই, তাই উত্তেজনায় সাড়া দেয় না |
ঙ) ভেষজ উদ্ভিদ বলতে কি বোঝ? একটি ভেষজ উদ্ভিদের নাম লেখ।
উত্তর: সংজ্ঞা: যে সমস্ত উদ্ভিদের বিভিন্ন অংশ (যেমন – পাতা, ছাল, মূল, ফুল বা ফল) রোগ নিরাময় ও মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ওষুধ বা ঔষধি গুনাগুন হিসেবে ব্যবহৃত হয় তাদের ভেষজ উদ্ভিদ বলা হয়।
একটি ভেষজ উদ্ভিদের নাম হল: তুলসী, কালমেঘ, ঘৃতকুমারী
গণিত – ৩০
১। সঠিক উত্তরের পাশে ‘✓’ চিহ্ন দাও: ১ × ৫ = ৫
ক) ৫ টাকার \(\frac{১}{৫}\) অংশ সমান-
- অ) ২৫ টাকা ☐
- আ) ১ টাকা ☐
- ই) ৫ টাকা ☐
- ঈ) ১০ টাকা ☐
উত্তর: Show
আ) ১ টাকা
খ) ৩০ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা-
- অ) ৪টি ☐
- আ) ৩টি ☐
- ই) ২টি ☐
- ঈ) ৫টি ☐
উত্তর: Show
ই) ২টি
গ) ২, ০, ৭, ৫ দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি হল-
- অ) ২০৫৭ ☐
- আ) ৫৭০২ ☐
- ই) ২০৭৫ ☐
- ঈ) ০২৫৭ ☐
উত্তর: Show
অ) ২০৫৭
ঘ) ১ থেকে ১৯ পর্যন্ত সংখ্যার যোগফল –
- অ) ১৯০ ☐
- আ) ২১০ ☐
- ই) ২১৯ ☐
- ঈ) ২০০ ☐
উত্তর: Show
অ) ১৯০
ঙ) ১৯০০ খ্রীঃ ফেব্রুয়ারী মাসে কত দিন ছিল-
- অ) ২৮ দিন ☐
- আ) ৩১ দিন ☐
- ই) ২৯ দিন ☐
- ঈ) ৩০ দিন ☐
উত্তর: Show
অ) ২৮ দিন
২। উপযুক্ত শব্দ বা সংখ্যা দ্বারা শূন্যস্থান পূরণ করো: ১ × ৫ = ৫
ক) একটি সরলরেখার উপর ……………………. টি বিন্দু থাকে।
উত্তর: Show
অসংখ্য
খ) একটি গোটা ইটের মোট শীর্ষবিন্দুর সংখ্যা ……………………. টি।
উত্তর: Show
৮টি
গ)
চিত্রটিতে ত্রিভুজ সংখ্যা ……………………. টি।
উত্তর: Show
৮টি
ঘ) সমকোণী ত্রিভূজের একটি কোণ ৩০° হলে অপর সূক্ষ্মকোণ ……………………. ডিগ্রি।
উত্তর: Show
৬০°
ঙ) তুমি প্রথম দিন যত জমাও পরের দিন আরও ২টাকা বেশী জমাও। তুমি ৫ দিনে ৪৫ টাকা জমালে প্রথম দিন ……………………. টাকা জমিয়ে ছিলে।
উত্তর: Show
৫ টাকা
৩। নীচের দাগগুলিতে থাকা যে বস্তু বা সংখ্যা বেমানান তার চারদিকে ◯ চিহ্ন দাও: ১ × ৫ = ৫
ক) লব, হর, ভগ্নাংশ, গুণ্য
উত্তর: Show
গুণ্য
খ) বর্গক্ষেত্র, বৃত্ত, রম্বস, আয়তক্ষেত্র
উত্তর: Show
বৃত্ত
গ) ১৭, ১৮, ২৯, ৩১
উত্তর: Show
১৮
ঘ) \(\frac{৪৯}{৫৬}, \frac{১৪}{১৬},\frac{৪২}{৫০},\frac{৫৬}{৬৪}\)
উত্তর: Show
\(\frac{৪২}{৫০}\)
ঙ) ৩ × ৩ + ৩ ÷ ৩, ১৬ ÷ ৪ + ৮ – ২, ৫ × ৫ – ৬ – ৮, ১১ + ২ × ৪ – ৯
উত্তর: Show
৫ × ৫ – ৬ – ৮
৪। শূন্যস্থানে উপযুক্ত সম্পর্কবোধক সংখ্যা বা পদ বসাও: ১ × ৫ = ৫
ক) টিনের কৌটা : চোঙ ∷ মোচার অগ্রভাগ : …………………….
উত্তর: Show
শঙ্কু
খ) ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা : ২ ∷ ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা : …………………….
উত্তর: Show
৪
গ) সমকোণ : ৯০° ∷ সরলকোণ : …………………….
উত্তর: Show
১৮০°
ঘ)

উত্তর:
Show
ঙ) ৯১ : ৮৬ ∷ ৮১ : …………………….
উত্তর: Show
৭৬
৫। নীচের প্রশ্নগুলির সমাধান করো: ২ × ৫ = ১০
ক) পাঁচ বন্ধুর বয়সের গড় ৯ বছর। তাদের মধ্যে প্রথম চার বন্ধুর বয়সের গড় ৮ বছর হলে পঞ্চম বন্ধুর বয়স কত?
উত্তর: পাঁচ বন্ধুর মোট বয়স = ৯ × ৫ বছর = ৪৫ বছর।
প্রথম চার বন্ধুর মোট বয়স = ৮ × ৪ বছর = ৩২ বছর।
∴ পঞ্চম বন্ধুর বয়স = (৪৫ – ৩২) বছর = ১৩ বছর।
খ) বিয়োগ করো :- ৭ ঘণ্টা ১০ মিনিট ২০ সেকেন্ড থেকে ৩ ঘণ্টা ৩০ মিনিট ৪০ সেকেন্ড
উত্তর: উত্তর: ৩ ঘণ্টা ৩৯ মিনিট ৪০ সেকেন্ড
| ৬ | ৯ + ৬০ | ৬০ |
| ঘন্টা | মিনিট | সেকেন্ড |
| ৭ – ৩ —— ৩ | ১০ ৩০ —— ৩৯ | ২০ ৪০ —— ৪০ |
গ) তামার তার দিয়ে দুটি বৃত্তাকার রিং তৈরী করব, একটার ব্যাসার্ধ ২ সেমি ও অপরটির ব্যাসার্ধ ৪ সেমি, কোন্ রিংটির জন্য বেশি তামার তার লাগবে?
উত্তর: ৪ সেমি ব্যাসার্ধযুক্ত রিংটির জন্য বেশি তামার তার লাগবে।
ঘ) সরল করো : \({১৫০ + (২০ × ৩০)} – {(৫ × ৪) + (৯০ × ২) + ১৭৫}\)
উত্তর: \({১৫০ + (২০ × ৩০)} – {(৫ × ৪) + (৯০ × ২) + ১৭৫}\)
\(= {১৫০ + ৬০০} – {২০ + ১৮০ + ১৭৫}\)
\(= ৭৫০ – ৩৭৫\)
\(= ৩৭৫\)
ঙ) ৫, ০, ৭, ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তরফল কত?
উত্তর: ক্ষুদ্রতম সংখ্যা = ৩০৫৭, বৃহত্তম সংখ্যা = ৭৫৩০, অন্তরফল = ৭৫৩০ – ৩০৫৭ = ৪৪৭৩
সাধারণ জ্ঞান বিজ্ঞান – ৩০
১। শূন্যস্থান পূরণ করো: ১ × ৫ = ৫
ক) পশ্চিমবঙ্গের সরকারী দপ্তরগুলির প্রধান কার্যালয় …………………….।
উত্তর: Show
নবান্ন
খ) ভারতের জাতীয় খেলা হল ……………………. ।
উত্তর: Show
হকি
গ) ……………………. নামক স্তন্যপায়ী প্রাণীটি উড়তে পারে।
উত্তর: Show
বাদুড়
ঘ) পশ্চিম মেদিনীপুরের পিংলা গ্রাম রঙ বেরঙের ……………………. জন্য বিখ্যাত।
উত্তর: Show
পটচিত্র
ঙ) ……………………. জেলায় গম্ভীরা পালা নাচ দেখা যায়।
উত্তর: Show
মালদহ বা মালদা
২। সঠিক উত্তরের পাশে ‘✓’ চিহ্ন দাও: ১ × ৫ = ৫
ক) কোনটি বামন গ্রহ-
- অ) শুক্র ☐
- আ) পৃথিবী ☐
- ই) বুধ ☐
- ঈ) প্লুটো ☐
উত্তর: Show
ঈ) প্লুটো
খ) বায়ুর চাপ মাপার যন্ত্রটি হল-
- অ) হাইড্রোমিটার ☐
- আ) ব্যারোমিটার ☐
- ই) থার্মোমিটার ☐
- ঈ) সোনোমিটার ☐
উত্তর: Show
আ) ব্যারোমিটার
গ) ডোকরার শিল্পে ব্যবহার করা হয়-
- অ) কাঁসা ☐
- আ) পিতল ☐
- ই) লোহা ☐
- ঈ) ক্যাসিনি ☐
উত্তর: Show
আ) পিতল
ঘ) একটি অপ্রচলিত শক্তির মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ হল-
- অ) তাপবিদ্যুৎ ☐
- আ) জলবিদ্যুৎ ☐
- ই) পারমানবিক বিদ্যুৎ ☐
- ঈ) সৌর বিদ্যুৎ ☐
উত্তর: Show
ঈ) সৌর বিদ্যুৎ
ঙ) কোকিল যে ঋতু চিনতে সাহায্য করে তা হল-
- অ) বসন্তকাল ☐
- আ) বর্ষাকাল ☐
- ই) শরৎকাল ☐
- ঈ) শীতকাল ☐
উত্তর: Show
অ) বসন্তকাল
৩। দাগের মধ্যে বিজাতীয় শব্দটির চারদিকে ◯ চিহ্ন দাও: ১ × ৫ = ৫
ক) নারকেল, সুপারি, ডুমুর, কলা
উত্তর: Show
ডুমুর (দ্বিবীজপত্রী, বাকিরা একবীজপত্রী)
খ) নীলগিরি, পামীর, আরাবল্লী, হিমালয়
উত্তর: Show
পামীর (মালভূমি, বাকিরা পর্বত)
গ) নিকোপার্ক, সায়েন্সসিটি, বেলুড়মঠ, পরিমলকানন
উত্তর: Show
বেলুড়মঠ (ধার্মিক স্থল, বাকি স্থানগুলো বিনোদনের জন্য)
ঘ) সুনীল গাভাসকার, বিশ্বনাথন আনন্দ, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়
উত্তর: Show
বিশ্বনাথন আনন্দ (দাবাড়ু, বাকিরা ক্রিকেটার)
ঙ) দ্রৌপদী মুর্মু, প্রতিভা পাতিল, রামনাথ কোবিন্দ, জগদীপ ধনখড়
উত্তর: Show
জগদীপ ধনখড় (উপরাষ্ট্রপতি, বাকিরা রাষ্ট্রপতি)
৪। উপযুক্ত সম্পর্কবোধক শব্দ শূন্যস্থানে বসাও: ১ × ৫ = ৫
ক) ক্যালরি : তাপ ∷ ……………………. : শব্দ।
উত্তর: Show
ডেসিবেল
খ) বিদ্রোহী কবি : কাজী নজরুল ইসলাম ∷ ছন্দের জাদুকর : …………………….
উত্তর: Show
সত্যেন্দ্রনাথ দত্ত
গ) ঊষা : সূর্য উঠবার আগের সময় ∷ ……………………. : সূর্য ডোবার আগের সময়।
উত্তর: Show
গোধূলি
ঘ) হাজারদুয়ারি : মুর্শিদাবাদ ∷ ……………………. : শান্তিনিকেতন।
উত্তর: Show
বিশ্বভারতী / বীরভুম / বোলপুর
ঙ) গীতাঞ্জলী : রবীন্দ্রনাথ ঠাকুর ∷ বর্ণপরিচয় : …………………….
উত্তর: Show
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৫। সংক্ষেপে উত্তর দাও: ২ × ৫ = ১০
ক) পশ্চিম মেদিনীপুর জেলার চারটি পর্যটন কেন্দ্রের নাম লেখ।
উত্তর:
- ১। গোপগড় হেরিটেজ ও নেচার ইকো-ট্যুরিজম সেন্টার
- ২। হিজলি জেল (আইআইটি খড়গপুর ক্যাম্পাস)
- ৩। গনগনি (গড়বেতা)
- ৪। নয়াপোতা (পিংলা পটচিত্র গ্রাম), বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রাম (ঘাটাল),
খ) ঝাড় ফুঁক দিলে রোগ সারে কিনা যুক্তিসহ ব্যাখ্যা কর।
উত্তর: ঝাড়-ফুঁক দিলে রোগ সারে না। এটি একটি কুসংস্কার এবং এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।
রোগ মূলত জীবাণুর সংক্রমণ থেকে হয়, যা সঠিক চিকিৎসায় সারে। কিছু ক্ষেত্রে ঝাড়-ফুঁক দেওয়ার পর রোগী সুস্থ বোধ করলেও তা মূলত ‘প্ল্যাসিবো ইফেক্ট’ (Placebo Effect) বা মানসিক বিশ্বাসের কারণে সাময়িক স্বস্তি মাত্র।
মারাত্মক রোগের ক্ষেত্রে ঝাড়-ফুঁকের ওপর নির্ভর করলে চিকিৎসা বিলম্বিত হয়, যা রোগীর মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে।
গ) চলো আমরা গাছ লাগাই-পরিবেশ বাঁচাই। আমরা কোন্ তারিখটি বিশ্ব পরিবেশ দিবস পালন করি এবং কেন করি?
উত্তর: আমরা প্রতি বছর ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করি।
কারণ: ১৯৭২ সালের ৫ই জুন থেকে ১৬ই জুন জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত কনফারেন্সে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে মানুষ গাছপালা লাগানো এবং দূষণ কমানোর মাধ্যমে পৃথিবীকে বাসযোগ্য রাখতে সচেষ্ট হয়। তারপর থেকে ৫ই জুন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়।
ঘ) পেটের অসুখ থেকে বিরত থাকার জন্য জল ফুটিয়ে ঠান্ডা করে জল পান করার কথা বলা হয়। জল ফোটানোর প্রয়োজনীয়তা কী কী?
উত্তর:
- ১। জীবাণু ধ্বংস: জল ফোটানোর ফলে জলে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া, ভাইরাস এবং প্রোটোজোয়া সম্পূর্ণ ধ্বংস হয়।
- ২। রোগ প্রতিরোধ: এর ফলে ডায়রিয়া, জন্ডিস ও আমাশয়ের মত জল বাহিত রোগ প্রতিরোধ করা যায়।
ঙ) কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে কী কী সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে?
উত্তর: মুখে মাস্ক, হাতে গ্লাভস, দূরত্ববিধি মানা, হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার ইত্যাদি।

