তৃতীয় শ্রেণির বিজ্ঞান মঞ্চ পরীক্ষা 2019 প্রশ্ন ও উত্তর (Bigyan Mancha 2019 Class 3 Question Paper Solution)
২০১৯ সালের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি আয়োজিত জেলা বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষার তৃতীয় শ্রেণির প্রশ্নের উত্তর করে দেওয়া হল।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ
পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি
জেলা বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা – ২০১৯
তৃতীয় শ্রেণী সময় : ২ঘন্টা ৩০মিনিট পূর্ণমান – ১০০
অভীক্ষার তারিখঃ ২২/০৯/২০১৯
অভীক্ষার্থীদের প্রতি নির্দেশাবলী
- এডমিট কার্ডের নির্দেশিত রোল এবং নম্বর সঠিকভাবে লিখতে হবে ।
- প্রশ্নের স্থানেই নির্ধারিত জায়গায় উত্তর লিখতে হবে ।
- উত্তর ইংরেজী অথবা বাংলা ভাষায় দেওয়া যাবে ।
- কোন অবস্থাতেই প্রশ্নসহ উত্তর-পত্র পরীক্ষা কেন্দ্রের বাইরে নিয়ে যাওয়া যাবে না। পরীক্ষা আরম্ভ হওয়ার এক ঘন্টার মধ্যে হলের বাইরে যাওয়া চলবে না ।
- প্রশ্নসহ উত্তর পত্রের নির্দিষ্ট স্থানে রাফওয়ার্ক করা যাবে। আলাদা কোন কাগজ ব্যবহার করা যাবেনা ।
- যে কোন অসদুপায় অবলম্বন করলে সম্পূর্ণ পরীক্ষা বাতিল হয়ে যাবে ।
- এড্মিট কার্ড না থাকলে অভীক্ষায় বসতে দেওয়া হবে না ।
- অপরিচ্ছন্নতা, খারাপ হস্তাক্ষর ও বানান ভুলের জন্য নম্বর কাটা যাবে ।
- দ্বিতীয় পাতায় কিছু লেখা চলবে না ।
প্রকৃতি বিজ্ঞান – 40
১। সঠিক উত্তরের পাশে ‘✔’ চিহ্ন দাও। 1 × 5 = 5
ক) নীচের কোনটি অপুষ্পক উদ্ভিদ নয়?
অ) ফার্ণ ロ আ) মস ロ ই) কচুরীপানা ロ ঈ) পাতাবাহার ロ
উত্তর: Show
ই) কচুরীপানা
খ) ডিম থেকে কার বাচ্চা হয় না?
অ) বাদুড় ロ আ) পায়রা ロ ই) সাপ ロ ঈ) কচ্ছপ ロ
উত্তর: Show
অ) বাদুড়
গ) কোনটি কৃত্রিমভাবে তৈরী?
অ) মাটি ロ আ) কয়লা ロ ই) বালি ロ ঈ) পলিথিন ロ
উত্তর: Show
ঈ) পলিথিন
ঘ) দিন ও রাত্রি সমান হয় বছরের কোন দিন?
অ) ২১ জানুয়ারী ロ আ) ২১শে মার্চ ロ ই) ২১ জুন ロ ঈ) ২১শে আগস্ট ロ
উত্তর: Show
আ) ২১শে মার্চ
ঙ) আমরা শ্বাসকার্য্যের সময় কোন গ্যাস ছাড়ি?
অ) মিথেন ロ আ) কার্বন ডাই অক্সাইড ロ ই) কার্বন মনোক্সাইড ロ ঈ) হাইড্রোজেন ロ
উত্তর: Show
আ) কার্বন ডাই অক্সাইড
২। শূন্যস্থান পূরণ কর। 1 × 5 = 5
ক) সূর্য্যের সামনে পৃথিবীর এক পাক ঘোরা হল ………. গতি।
উত্তর: Show
পরিক্রমন / বার্ষিক
খ) কলেরা ছড়ায় যে ক্ষতিকর পতঙ্গ তার নাম ………. ।
উত্তর: Show
মাছি
গ) ব্যাঙের মোট আঙুল থাকে ………. ।
উত্তর: Show
১৮ টি (সামনের পায়ে ৮ টি ও পেছনের পায়ে ১০ টি)
ঘ) ………. পেশাগত ভাবে কাঠের আসবাবপত্র বানায়।
উত্তর: Show
ছুতোর / কাঠমিস্ত্রি
ঙ) ………. হল অমাবস্যার ঠিক পরের দিন।
উত্তর: Show
প্রতিপদ
৩। যে শব্দ অন্য শব্দের সাথে বেমানান তার চারদিকে 〇 চিহ্ন দাও। 1 × 5 = 5
ক) শুকতারা, সন্ধ্যাতারা, ধ্রুবতারা, মঙ্গলগ্রহ
উত্তর: Show
ধ্রুবতারা
খ) আলু, পেঁয়াজ, মূলো, আদা
উত্তর: Show
পেঁয়াজ
গ) কমলা, কালো, আকাশী, নীল
উত্তর: Show
কালো
ঘ) চক, ক্যামেরা, ডাস্টার, ব্ল্যাকবোর্ড
উত্তর: Show
ক্যামেরা
ঙ) সাপ, ব্যাঙ, টিকটিকি, গিরগিটি
উত্তর: Show
ব্যাঙ
8। বামস্তম্ভের সাথে ডানস্তম্ভের যে দাগের মিল আছে সেই দাগ ( ) স্থানে বসাও। 1 × 5 = 5
| ক) পার্থেনিয়াম ( ) | অ) চিংড়ি |
| খ) গভীর নলকূপ ( ) | আ) লুপ্তজীবিকা |
| গ) ফিনাইল ( ) | ই) উদ্ভিদ |
| ঘ) শাঁখাফেরি ( ) | ঈ) নিরাপদ পানীয় জল |
| ঙ) জলের পোকা ( ) | উ) ঔষধ |
| ঊ) জীবাণুনাশক |
উত্তর: Show
ক → ই,খ → ঈ,গ → ঊ,ঘ → আ, ঙ → অ
৫। উপযুক্ত সম্পর্ক সূচক শব্দ ? স্থানে বসাও:1 × 5 = 5
ক) …?… : ত্বক : : স্বাদ : জিহ্বা
উত্তর: Show
স্পর্শ
খ) মাটির কলসী : …?… : : রেলের ওয়াগন : ভারী শিল্প
উত্তর: Show
হস্ত শিল্প
গ) শেয়াল : জলাতঙ্ক : : ইঁদুর : …?…
উত্তর: Show
প্লেগ
ঘ) ধক্কাবল : ক্যারাম : : লাটিম : …?…
উত্তর: Show
মোচড়ানো বা পাকানো বল
ঙ) ১লা জানুয়ারী : সত্যেন্দ্রনাথ বসু : : ১লা আগস্ট : …?…
উত্তর: Show
গোপাল চন্দ্র ভট্টাচার্য
৬। ঠিক হলে ফাঁকা জায়গায় T ও ভুল হলে F বসাও: 1 × 5 = 5
ক) শিক্ষার্থীদের পোষাককে ইউনিফর্ম বলে। ロ
উত্তর: Show
T
খ) নিমপাতাকে চর্মরোগ ব্যবহার করা যায়। ロ
উত্তর: Show
T
গ) জলকে ফোটালে বাষ্প হয়ে উবে যায়। ロ
উত্তর: Show
T
ঘ) থাইরয়েড গ্রন্থি সব মানুষের থাকে না। ロ
উত্তর: Show
F
ঙ) মিটার স্কেল দিয়ে ওজন মাপা যায়। ロ
উত্তর: Show
F
৭। নীচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও । 2 × 5 = 10
ক) রাস্তা পারাপারের সিগন্যালগুলি কি কি লেখ।
উত্তর : ১। লাল আলো – থামতে হবে।
২। হলুদ আলো – সতর্ক হতে হবে।
৩। সবুজ আলো – না থেমে চলতে হবে।
খ) বায়ুবাহিত দু’টি রোগের নাম কর।
উত্তর : বায়ুবাহিত রোগগুলি হল – ১। বসন্ত , ২। ইনফ্লুয়েঞ্জা, ৩। যক্ষা
গ) অপরাজিতা পাতার রস ও কুলেখাড়ার মূল কী কাজে লাগে?
উত্তর : অপরাজিতা পাতার রস চোখের রোগ সারাতে কাজে লাগে। কুলেখাড়ার মূল পেটের ব্যথা সারাতে ব্যবহৃত হয়।
ঘ) বঁটিতে হাতের আঙুল কেটে গেলে কি করবে?
উত্তর : প্রাথমিকভাবে কাটা জায়গা পরিষ্কার জলে ভালো করে ধুয়ে ওষুধ লাগাতে হবে এবং পরিষ্কার কাপড় দিয়ে কাটা জায়গা বাঁধতে হবে।
৫) জলকে জীবন বলা হয় কেন?
উত্তর : জল ছাড়া জীবজন্তু, গাছপালা এককথায় জীবজগৎ বাঁচতে পারে না তাই জলের অপর নাম জীবন।
##তৃতীয় শ্রেণির বিজ্ঞান মঞ্চ পরীক্ষা 2019 প্রশ্ন ও উত্তর
গণিত – 30
১। সঠিক উত্তরের পাশে ‘✔’ চিহ্ন দাও। 1 × 5 = 5
ক) কোন্ ইংরেজী সালের শেষ তিন মাসের দিন সংখ্যা –
অ) ৯০ ロ আ) ৯১ ロ ই) ৯২ ロ ঈ)১৩ ロ
উত্তর: Show
ই) ৯২
খ) ০, ২, ৬, ৮ দ্বারা গঠিত দ্বিতীয় ক্ষুদ্রতম সংখ্যা হবে –
অ) ০৬২৮ ロ আ) ২০৬৮ ロ ই) ২৬০৮ ロ ঈ) ২৬৮০ ロ
উত্তর: Show
ই) ২৬০৮
গ) কোন্ সম্পর্কটি ঠিক?
অ) গুণফল ÷ গুণ্য = গুণক ロ আ) গুণফল × গুণক = গুণ্য ロ ই) গুণফল × গুণ্য = গুণক ロ ঈ) গুণ্য ÷ গুণক = গুণফল ロ
উত্তর: Show
অ) গুণফল ÷ গুণ্য = গুণক
ঘ) তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা ও দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য –
অ) ৯৯০ ロ আ) ৯০০ ロ ই) ৯৮৯ ロ ঈ) ৯০৯ ロ
উত্তর: Show
ই) ৯৮৯
ঙ) ৪৩৭ সংখ্যাটি কোন্ সংখ্যার দ্বারা বিভাজ্য?
অ) ৭ ロ আ) ১১ ロ ই) ১৩ ロ ঈ) ১৯ ロ
উত্তর: Show
অ) ৭
২। শূন্যস্থান পূরণ কর। 1 × 5 = 5
ক) ২০০৫ কে কথায় লিখলে হবে ……… ।
উত্তর: Show
দুই হাজার পাঁচ
খ) ২০১৯-এর ১লা জানুয়ারী মঙ্গলবার, ২০২০-এর ১লা জানুয়ারী হবে ……… ।
উত্তর: Show
বুধবার
গ) যে ক্লাস ৬টা ৪০ মিনিটে শুরু হয় ৭টা ২৫ মিনিটে শেষ হয়, সেই ক্লাস ……… মিনিট চলে।
উত্তর: Show
৪৫
ঘ) ৭১ থেকে ৮০-এর মধ্যে সর্বাপেক্ষা ক্ষুদ্র মৌলিক সংখ্যা ……… ।
উত্তর: Show
৭১
ঙ) ৯ লিটার ৫ মিলি জল মানে ……… মিলি জল।
উত্তর: Show
৯০০৫
৩। উপযুক্ত সম্পর্কবোধক শব্দ বা সংখ্যা? স্থানে বসাও। 1 × 5 = 5
ক) বর্গক্ষেত্র : পরিসীমা : : বৃত্ত : …?…
উত্তর: Show
পরিধি
খ) দেড় মিনিট : ৯০ সেকেন্ড : : দেড় ঘন্টা : …?… সেকেন্ড।
উত্তর: Show
৫৪০০
গ) চোঙ : পাইপ : : …?… : বরের টোপর।
উত্তর: Show
শঙ্কু
ঘ) একটি বাহু : …?… : : চারটি বাহু : চতুর্ভুজ।
উত্তর: Show
সরলরেখা
ঙ) জোড় সংখ্যা + জোড় সংখ্যা : জোড়সংখ্যা : : বিজোড় সংখ্যা + বিজোড় সংখ্যা : …?… ।
উত্তর: Show
জোড় সংখ্যা
৪। নীচের সারির যেটি অন্যগুলির সাথে মিলছে না তার চারদিকে ‘〇’ চিহ্ন দাও: 1 × 5 = 5
ক) ইঞ্চি, গজ, মাইল, পাউন্ড।
উত্তর: Show
পাউন্ড
খ) অন্তরফল, ভাগফল, ভাগশেষ, ভাজক।
উত্তর: Show
অন্তরফল
গ) ৩৬, ৬৪, ১০০, ১৪০।
উত্তর: Show
১৪০
ঘ) /(/frac{৭}{৮}/), /(/frac{৩}{৭}/), /(/frac{৫}{৫}/), /(/frac{৬}{১১}/)
উত্তর: Show
/(/frac{৫}{৫}/)
ঙ) আয়তক্ষেত্র, ষড়ভুজ, ঘনক, গোলক
উত্তর: Show
ঘনক
৫। নীচের অঙ্কগুলির সমাধান কর : 2 × 5 = 10
ক) হাসানের বয়স ১১ বছর ৭ মাস ১৮দিন। হোসেনের বয়স ১৪ বছর ১০ মাস ২৬দিন। দু’জনের গড় বয়স কত?
খ) শুভমের কাছে ১০ ডজন ৭টি আপেল আছে। প্রীতমের কাছে আছে ৭ ডজন ১০টি আপেল। কার কাছে কত বেশী আপেল আছে?
গ) একটি চাকার পরিধি ২৯ সেমি। ৬০৩ সেমি যেতে কতবার চাকাটিকে ঘুরতে হবে?
ঘ) রিচার্ডের কাছে ৫৭টি চকলেট ছিল। সে নিজের কাছে ১৮টি রেখে বাকীগুলি তিনবন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। প্রতি বন্ধুর চকলেট রিচার্ডের থেকে কত কম হবে?
৫) ৮ থেকে ১৬পর্য্যন্ত প্রতিটি সংখ্যা একবার ব্যবহার করে নীচের বর্গটি পূরণ কর যাতে সঠিক যোগফল ৩৬ হয়।

উত্তর:

সাধারণ জ্ঞান বিজ্ঞান – 30
১। সঠিক উত্তরের পাশে ‘✔’ চিহ্ন দাও। 1 × 5 = 5
ক) বিশ্ব স্বাস্থ্য দিবস কোন্ দিন পালিত হয়?
অ) ৭ই জানুয়ারী ロ আ) ৭ই ফেব্রুয়ারী ロ ই) ৭ই মার্চ ロ ঈ) ৭ই এপ্রিল ロ
উত্তর: Show
ঈ) ৭ই এপ্রিল
খ) এই বৎসর কোন মনীষীর ২০০ তম জন্ম বর্ষ?
অ) রবীন্দ্রনাথ ঠাকুর ロ আ) রাজা রামমহোন রায় ロ ই) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ロ ঈ) কেশবচন্দ্র সেন ロ
উত্তর: Show
ই) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) পশ্চিমবঙ্গের সর্বশেষ গঠিত জেলা –
অ) আলিপুরদুয়ার ロ আ) পূর্ব বর্ধমান ロ ই) কালিম্পং ロ ঈ) ঝাড়গ্রাম ロ
উত্তর: Show
ই) কালিম্পং
ঘ) আগামী বারের জনগণনা কোন সালে হবে?
অ) ২০২০ ロ আ) ২০২১ ロ ই) ২০২২ ロ ঈ) ২০৩০ ロ
উত্তর: Show
আ) ২০২১
ঙ) কোন দাগটির অন্য দাগের সাথে মিল নাই?
অ) দুধ ロ আ) ছানা ロ ই) ঘি ロ ঈ) মধু ロ
উত্তর: Show
ঈ) মধু
২। শূন্যস্থান পূরণ কর : 1 × 5 = 5
ক) কোলাঘাটে ………. কেন্দ্র আছে।
উত্তর: Show
তাপবিদ্যুৎ
খ) ………. নদীর তীরে ঘাটাল শহর অবস্থিত।
উত্তর: Show
শিলাবতী
গ) শুক্ল পক্ষের পরে আসে ………. ।
উত্তর: Show
কৃষ্ণপক্ষ
ঘ) বছরের চতুর্থ ঋতু ………. ।
উত্তর: Show
শরৎ
ঙ) মায়ের বোনের স্বামীকে বলা হয় ………. ।
উত্তর: Show
মেশোমশাই
৩। বামস্তম্ভের সাথে ডানস্তম্ভের যে দাগটির যোগ আছে সেই দাগ ロ স্থানে বসাও। 1 × 5 = 5
| বামস্তম্ভ | ডানস্তম্ভ |
| ক) পদার্থ বিজ্ঞানী | অ) উপেন্দ্র নাথ ব্রহ্মচারী ロ |
| খ) রসায়ন বিজ্ঞানী | আ) জগদীশচন্দ্র বসু ロ |
| গ) পরিসংখ্যান বিজ্ঞানী | ই) জ্ঞানচন্দ্র ঘোষ ロ |
| ঘ) শরীর বিজ্ঞানী | ঈ) সালিম আলি ロ |
| ঙ) চিকিৎসা বিজ্ঞানী | উ) প্রশান্ত চন্দ্র মহলানবীশ ロ |
| ঊ) হরগোবিন্দ খোরানা ロ |
উত্তর: Show
অ→খ, আ→ক, ই→, ঈ→ঙ, উ→গ, ঊ→ঘ
৪। বিজাতীয় শব্দটির চারদিকে ‘〇’ চিহ্ন দাও: 1 × 5 = 5
ক) গণশক্তি, এইসময়, একদিন, স্টেস্টসম্যান
উত্তর: Show
স্টেস্টসম্যান
খ) মেদিনীপুর সদর, ঘাটাল, খড়াপুর, গড়বেতা
উত্তর: Show
গড়বেতা
গ) বুধ, বৃহস্পতি, শনি, রবি
উত্তর: Show
রবি
ঘ) ম্যালেরিয়া, ডেঙ্গু, গোদ, ডাইরিয়া
উত্তর: Show
ডাইরিয়া
ঙ) ক, ব, র, ঝ
উত্তর: Show
ঝ
৫। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : 2 × 5 = 10
ক) আমার ফল কাঁচা ও পাকা উভয়েই খাওয়া যায়, যার মধ্যে আপেলের চেয়েও বেশী ভিটামিন সি থাকে। আমার রস দাঁতের যন্ত্রণা ও মাড়ি থেকে রক্তপাত ঠেকাতে পারে। আমি কে? আমার ফলের আর কি সুফল আছে?
উত্তর : আমি আমলকি।
আমার ফলে যে যে সুফল আছে –
- ১। আমলকিতে প্রচুর ভিটামিন C থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
- ২। হজম শক্তি বাড়ায় এবং ক্ষুধা উদ্রেক করে।
- ৩। চোখের দৃষ্টি ভালো রাখতে সাহায্য করে।
- ৪। চুল ও ত্বকের জন্য উপকারী।
- ৫। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে।
খ) বৃষ্টির জল কি কি ভাবে ধরে রাখা যায়?
উত্তর : ১। জলধার বা ট্যাংক তৈরি করে ছাদ থেকে নামা বৃষ্টির জল সংগ্রহ করা যায়।
২। পুকুর, খাল বা ছোট জলাশয় খনন করে সেখানে জল জমিয়ে রাখা যায়।
৩। বাঁধ বা ড্যাম তৈরি করে পাহাড়ি এলাকায় বৃষ্টির জল ধরে রাখা যায়।
৪। রেন ওয়াটার হারভেস্টিং পদ্ধতিতে বৃষ্টির জল সংরক্ষণ করা যায়।
গ) দিনের পরে রাত্রি না এলে কি অসুবিধা হত?
উত্তর : অতিরিক্ত গরমঃ সূর্যের আলো সবসময় পড়লে পৃথিবীর তাপমাত্রা বেড়েযেত। অনেক জায়গা বাসযোগ্য থাকত না।
প্রাণীর জীবনে অসুবিধাঃ নিশাচর প্রাণী যেমন – পেঁচা, বাদুড় ইত্যাদি রাত্রিবেলায় খাবার সংগ্রহ করে। রাত্রি না হলে তাদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়তো।
কৃষিতে ক্ষতিঃ গাছপালা রাতের ঠান্ডা আর অন্ধকারে শ্বাস নেয় ও বাড়ে। রাত্রি না থাকলে ফসল ভালো জন্মাতো না।
প্রকৃতির ভারসাম্য নষ্টঃ উদ্ভিদ প্রাণী ও মানুষ সবাই রাতের আর উপর নির্ভরশীল। রাত্রি না থাকলে বিশ্রাম নেওয়ার সুযোগ থাকত না।
ঘ) ? স্থানে ঠিক ঠিক ছবি আঁক।

উত্তর :
ঙ) কোন সংখ্যা ? স্থানে বসবে?

উত্তর : ৯

