বিজ্ঞান মঞ্চ পরীক্ষা 2017 Class 4 : প্রশ্নপত্রের সমাধান

বিজ্ঞান মঞ্চ পরীক্ষা 2017 Class 4 : 2017 সালের চতুর্থ শ্রেণির বিজ্ঞান মঞ্চ পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান।

2017 সালের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি আয়োজিত জেলা বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষার চতুর্থ শ্রেণির প্রশ্নের উত্তর করে দেওয়া হল।

Class 4 Bigyan Mancha Pariksha 2017 Question Paper Solution

বিজ্ঞান মঞ্চ পরীক্ষা 2017 Class 4 : প্রশ্নপত্রের সমাধান

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ 

পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি 

জেলা বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা – ২০১৭ 

চতুর্থ শ্রেণী     সময় : ২ ঘন্টা ৩০ মিনিট    পূর্ণমান – ১০০ 

অভীক্ষার তারিখঃ ১৯/০৯/২০১৭ 

অভীক্ষার্থীদের প্রতি নির্দেশাবলী 
  • এডমিট কার্ডের নির্দেশিত রোল এবং নম্বর সঠিকভাবে লিখতে হবে । 
  • প্রশ্নের স্থানেই নির্ধারিত জায়গায় উত্তর লিখতে হবে । 
  • উত্তর ইংরেজী অথবা বাংলা ভাষায় দেওয়া যাবে।
  • কোন অবস্থাতেই প্রশ্নসহ উত্তর-পত্র পরীক্ষা কেন্দ্রের বাইরে নিয়ে যাওয়া যাবে না। পরীক্ষা আরম্ভ হওয়ার এক ঘন্টার মধ্যে হলের বাইরে যাওয়া চলবে না । 
  • প্রশ্নসহ উত্তর পত্রের নির্দিষ্ট স্থানে রাফওয়ার্ক করা যাবে। আলাদা কোন কাগজ ব্যবহার করা যাবেনা । 
  • যে কোন অসদুপায় অবলম্বন করলে সম্পূর্ণ পরীক্ষা বাতিল হয়ে যাবে । 
  • এড্‌মিট কার্ড না থাকলে অভীক্ষায় বসতে দেওয়া হবে না । 
  • অপরিচ্ছন্নতা, খারাপ হস্তাক্ষর ও বানান ভুলের জন্য নম্বর কাটা যাবে । 
  • দ্বিতীয় পাতায় কিছু লেখা চলবে না । 
প্রকৃতি বিজ্ঞান – ৪০ 

১। সঠিক উত্তরের পাশে ‘✓’ চিহ্ন দাও: ১ × ৫ = ৫

ক) দুধের ঘনত্ব মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে –

  • অ) থার্মোমিটার ☐
  • আ) ব্যারোমিটার ☐
  • ই) ল্যাকটোমিটার ☐
  • ঈ) কোনটি নয় ☐

উত্তর: Show

ই) ল্যাকটোমিটার

খ) ব্যাঙের ছাতা হল –

  • অ) শৈবাল ☐
  • আ) ছত্রাক ☐
  • ই) ফুল ☐
  • ঈ) এক ধরনের ফল ☐ 

উত্তর: Show

আ) ছত্রাক

গ) সবুজ উদ্ভিদ খাদ্য তৈরী করার সময় গ্রহণ করে –

  • অ) অক্সিজেন ☐
  • আ) নাইট্রোজেন ☐
  • ই) কার্বন ডাই অক্সাইড ☐
  • ঈ) মিথেন ☐ 

উত্তর: Show

ই) কার্বন ডাই অক্সাইড

ঘ) উত্তর গোলার্ধে দিন রাত্রি সমান হয় –

  • অ) ২১শে মার্চ ☐
  • আ) ২১শে জুন ☐
  • ই) ২২শে ডিসেম্বর ☐
  • ঈ) ১৮ই ফেব্রুয়ারী ☐ 

উত্তর: Show

অ) ২১শে মার্চ

ঙ) তৃণভোজী প্রাণীদের ভক্ষণ করতে পারে কোন ধরনের প্রাণী –

  • অ) শাকাশী ☐
  • আ) মাংসাশী ☐
  • ই) সর্বভুক ও শাকাশী ☐
  • ঈ) কোনটি নয় ☐ 

উত্তর: Show

আ) মাংসাশী

২। শূন্যস্থান পূরণ কর:

ক) টিকটিকির শ্বাস অঙ্গের নাম …………………….। 

উত্তর: Show

ফুসফুস

খ) শান্তিনিকেতনে ……………………. মেলা হয়। 

উত্তর: Show

পৌষ

গ) রেড পান্ডা দেখা যায় …………………….। 

উত্তর: Show

সিঙ্গালীলা জাতীয় উদ্যানে

ঘ) পৃথিবীর সকল শক্তির উৎস হল …………………….। 

উত্তর: Show

সূর্য

ঙ) চাঁদের গায়ের কালো দাগকে ……………………. বলে। 

উত্তর: Show

কলঙ্ক

৩। বিজাতীয় বেছে পাশে লেখ:

ক) পারদ / তামা / সোনা / রূপা 

উত্তর: Show

পারদ (তরল অধাতু)

খ) হৃৎপিন্ড / চোখ / মুখ / কান 

উত্তর: Show

হৃৎপিন্ড (অভ্যন্তরীণ অঙ্গ) 

গ) ডায়েরিয়া / আন্ত্রিক / পোলিও / আমাশয় 

উত্তর: Show

পোলিও (ভাইরাস ঘটিত রোগ)

ঘ) বুধ / শুক্র / চাঁদ / পৃথিবী 

উত্তর: Show

চাঁদ (উপগ্রহ)

ঙ) বোয়াল / শিঙি / ট্যাংরা / কাতলা 

উত্তর: Show

কাতলা (আঁশযুক্ত মাছ)

৪। ফাঁকা স্থানে সম্পর্কযুক্ত শব্দ বসাও:

ক) বর্জ্য পদার্থ : আনাজের খোসা ∷ দাহ্য পদার্থ : ……………………. 

উত্তর: Show

কাগজ / কাঠ

খ) জলঢাকা : জলবিদ্যুৎ ∷ কোলাঘাট : ……………………. 

উত্তর: Show

তাপবিদ্যুৎ

গ) ক্ষুদ্রশিল্প : তাঁতশিল্প ∷ বৃহৎশিল্প : ……………………. 

উত্তর: Show

লৌহ-ইস্পাত শিল্প

ঘ) বৈদ্যুতিক বাতি : এডিসন ∷ দূরবীন : ……………………. 

উত্তর: Show

গ্যালিলিও

ঙ) গমগাছ : ……………………. ∷ জবাগাছ : গুল্ম 

উত্তর: Show

বীরুৎ

৫। ঠিক উত্তরের পাশে ‘✓’ ও ভুল উত্তরের পাশে ‘✗’ চিহ্ন দাও:

ক) ব্রোঞ্জ হল তামা ও টিনের মিশ্রণ ।

উত্তর: Show

✓

খ) বশিষ্ঠ হল সপ্তর্ষিমন্ডলের একটি নক্ষত্রের নাম 

উত্তর: Show

✓

গ) তুলসী গাছের পাতার রস আন্ত্রিক রোগ সারায় 

উত্তর: Show

✗

ঘ) গ্রীষ্মকালে মাটির কলসীতে জল রাখলে জল গরম হয় 

উত্তর: Show

✗

ঙ) পিতলের তৈরী জিনিসপত্রকে বলা হয় ডোকরা ।

উত্তর: Show

✗

৬। বামদিকের সহিত ডানদিকের মেলবন্ধন কর:

বামদিকডানদিকউত্তর
ক) লিপ্তপদ দেখা যায়অ) ফার্ণক) – (     ) 
খ) গম্ভীরা পালা দেখা যায়আ) হাঁসখ) – (     ) 
গ) অপুষ্পক উদ্ভিদই) মালদাগ) – (     ) 
ঘ) অম্বল বাঁধলে দিতে হয়ঈ) গ্যাসীয় অবস্থাঘ) – (     ) 
ঙ) জলীয় বাষ্পউ) অ্যামোনিয়াম সালফেটঙ) – (     ) 

উত্তর: Show

ক) – আ, খ) – ই, গ) – অ, ঘ) – উ, ঙ) – ঈ

৭। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:

ক) পঞ্চেন্দ্রিয় কাকে বলা হয়? 

উত্তর: মানুষের শরীরের যে পাঁচটি অঙ্গের মাধ্যমে আমরা বাইরের জগতের নানা রকম জ্ঞান; যথা – রূপ, রস, গন্ধ, শব্দ ও স্পর্শের অনুভূতি লাভ করি, সেগুলোকে একত্রে পঞ্চেন্দ্রিয় বলে। আর এগুলি হল—চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক।

খ) জড় ও জীবের মধ্যে দুটি পার্থক্য লেখ। 

উত্তর: ১. জীবের জীবন আছে, কিন্তু জড়ের জীবন নেই।

২. জীবের জন্ম-মৃত্যু ও বংশবৃদ্ধি আছে, কিন্তু জড়ের তা নেই।

গ) তোমার বাড়ীর পরিবেশ পরিস্কার রাখতে তুমি কী কী করবে? 

উত্তর: বাড়ির আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলব, নিয়মিত ঘরবাড়ি ও উঠোন পরিষ্কার রাখব এবং জল জমতে দেবনা কেননা জমা জলে মশা বংশবৃদ্ধি করে।

ঘ) বৃষ্টির দুটি উপকারিতা লেখ। 

উত্তর: ১. বৃষ্টির জলে ফসল ও গাছপালা বেড়ে ওঠে নদী, পুকুর এবং জলাশয়কে জলপূর্ণ করে।

২. বৃষ্টির মিষ্টি জল মাটির দ্বারা শোষিত হয়ে মাটির নিচের জলতল বৃদ্ধি করে, যা আমরা পান করি।

ঙ) প্রশ্বাস ও নিঃশ্বাস কাকে বলে? 

উত্তর: 

প্রশ্বাস: বাইরে থেকে অক্সিজেনযুক্ত বায়ু ফুসফুসে গ্রহণ করাকে প্রশ্বাস বলে।

নিঃশ্বাস: ফুসফুস থেকে কার্বন ডাই-অক্সাইডযুক্ত বায়ু বাইরে বের করে দেওয়াকে নিঃশ্বাস বলে।

গণিত – ৩০

১। ঠিক উত্তরের পাশে (✓) চিহ্ন দাও:

ক) তোমার বই এর কয়টি তল আছে?

  • অ) ৪টি ☐
  • আ) ৬টি ☐
  • ই) ৮টি ☐
  • ঈ) ১২টি ☐ 

উত্তর: Show

আ) ৬টি

খ) চারশত বৎসরে অধিবর্ষের সংখ্যা হবে –

  • অ) ১০০ বার ☐
  • আ) ১০১ বার ☐
  • ই) ৯৭ বার ☐
  • ঈ) ৯৮ বার ☐

উত্তর: Show

ই) ৯৭ বার

গ) ত্রিভূজ, প্রিজম এর শীর্ষ বিন্দুর সংখ্যা –

  • অ) ৩টি ☐
  • আ) ৫টি ☐
  • ই) ৬টি ☐
  • ঈ) ৯টি ☐ 

উত্তর: Show

ই) ৬টি

ঘ) শেষ অঙ্ক ৫ এরূপ মৌলিক সংখ্যা আছে –

  • অ) ৫টি ☐
  • আ) ১০টি ☐
  • ই) ১টি ☐
  • ঈ) অসংখ্য ☐ 

উত্তর: Show

ই) ১টি

ঙ) দুই অঙ্কের সর্ববৃহৎ মৌলিক সংখ্যা –

  • অ) ৯৩ ☐
  • আ) ৮৮ ☐
  • ই) ৯১ ☐
  • ঈ) ৯৭ ☐ 

উত্তর: Show

ঈ) ৯৭

২। শূন্যস্থান পূরণ কর:

ক) ৫ ঘণ্টা ৬০ মিনিট = ……………………. সেকেন্ড ।

উত্তর: Show

২১৬০০

Hint : ৫ × ৩৬০০ + ৬০ × ৬০ 

খ) \(\frac{১১}{১৫ } = \frac{৭৭}{ } = \frac{}{১৩৫}\)
উত্তর: Show

\(\frac{১১}{১৫ } = \frac{৭৭}{১০৫} = \frac{৯৯}{১৩৫}\)

গ) অপ্রকৃত ভগ্নাংশের লব হরের চেয়ে ……………………. 

উত্তর: Show

বড়ো

ঘ) দুটি বিজোড় সংখ্যার যোগফল সর্বদা ……………………. 

উত্তর: Show

জোড় সংখ্যা

ঙ) ৩৬৫ দিন = ……………………. সপ্তাহ + ……………………. দিন 

উত্তর: Show

৫২ সপ্তাহ, ১ দিন

৩। বিজাতীয়টিতে গোল দাগ (◯) দাও:

ক) ত্রিভুজ / আয়তক্ষেত্র / বর্গক্ষেত্র / রম্বস 

উত্তর: Show

ত্রিভুজ

খ) জোড়সংখ্যা / বিজোড়সংখ্যা / মৌলিক সংখ্যা / বিন্দু 

উত্তর: Show

বিন্দু

গ) দিন / পক্ষ / মাস / অধিবর্ষ 

উত্তর: Show

অধিবর্ষ

ঘ) সমতল / বক্রতল / অসমতল / সমকোণ 

উত্তর: Show

সমকোণ

ঙ) \(\frac{৩}{৭} / \frac{৪}{৫} / \frac{৩}{৮} / \frac{৫}{৩}\)
উত্তর: Show

\(\frac{৫}{৩}\)

৪। ঠিক উত্তরটি পাশে লিখে দাও:

ক) ১.০১ ÷ ১০ = …………………….।
উত্তর: Show

০.১০১

খ) দৈর্ঘ্য পরিমাপের মূল একক ……………………. 

উত্তর: Show

মিটার অথবা সেন্টিমিটার  অথবা ফুট

গ) ৫০১৭ গ্রাম = কত কিলোগ্রাম কত গ্রাম? 

উত্তর: Show

৫ কিলোগ্রাম ১৭ গ্রাম

ঘ) বর্গক্ষেত্রের পরিসীমা = ……………………. 

উত্তর: Show

৪ × প্রতিটি বাহুর দৈর্ঘ্য

ঙ) কোন ক্রমিক ৩টি সংখ্যার যোগফল ও গুণফল একই হয়? 

উত্তর: Show

১, ২, ৩

৫। সমাধান কর:

ক) সমাধান কর: ১৭ – ৩৬  ÷ ৯  × ৪ – ১
উত্তর: \(১৭ – ৩৬  ÷ ৯  × ৪ – ১\)

\(=১৭- ৪  × ৪ – ১\)

\(=১৭- ১৬ – ১\)

\(=০\)

খ) প্রদত্ত চিত্রের পরিসীমা নির্ণয় কর । 

উত্তর: ২০ × ২ + ২ × ৪ + ৭ × ৪ + ৩ × ২ = ৮২ সেমি

গ) কোন সংখ্যা ৩ দ্বারা বিভাজ্য হবে কিনা তার শর্তটি লেখ ।

উত্তর: সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি ৩ দ্বারা বিভাজ্য হতে হবে। 

ঘ) ১ কিগ্রা পটলের দাম ২৬ টাকা হলে ০.২৫ কিগ্রা পটলের দাম কত? 

উত্তর: ২৬ × ০.২৫ টাকা = ৬.৫ টাকা

ঙ) বিয়োগ কর: ৭ ঘণ্টা ১০ মিনিট ২০ সেকেন্ড থেকে ৩ ঘণ্টা ৩০ মিনিট ৪০ সেকেন্ড 

উত্তর: ৩ ঘণ্টা ৩৯ মিনিট ৪০ সেকেন্ড

  ৬  ৯ + ৬০  ৬০
  ঘন্টা  মিনিট  সেকেন্ড
  ৭
– ৩
——
  ৩
  ১০   
৩০
——
৩৯
  ২০   
৪০
—
   ৪০
সাধারণ জ্ঞান বিজ্ঞান – ৩০

১। সঠিক উত্তরের পাশে ‘✓’ চিহ্ন দাও:

ক) নলকূপের জলদূষণের কারণ –

  • অ) সোডিয়াম ☐
  • আ) আর্সেনিক ☐
  • ই) পটাশিয়াম ☐
  • ঈ) ক্যালশিয়াম ☐ 

উত্তর: Show

আ) আর্সেনিক

খ) পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার স্তর –

  • অ) ১টি ☐
  • আ) ২টি ☐
  • ই) ৩টি ☐
  • ঈ) ৪টি ☐ 

উত্তর: Show

ই) ৩টি (গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ)

গ) ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক –

  • অ) ঝুলন গোস্বামী ☐
  • আ) প্রীতি শর্মা ☐
  • ই) হরমনপ্রীত কাউর ☐
  • ঈ) মিতালি রাজ ☐ 

উত্তর: Show

ঈ) মিতালি রাজ (২০১৭ সালে)

[বি.দ্র. – বর্তমানে ২০২৬ সালে অধিনায়ক হরমনপ্রীত কৌর]

ঘ) ভূ-স্বর্গ বলা হয় –

  • অ) কলকাতা ☐
  • আ) সিমলা ☐
  • ই) দিল্লী ☐
  • ঈ) কাশ্মীর ☐ 

উত্তর: Show

ঈ) কাশ্মীর

ঙ) কোনারকের সূর্যমন্দির অবস্থিত –

  • অ) পুরীতে ☐
  • আ) রাজস্থান ☐
  • ই) বিহার ☐
  • ঈ) মুম্বাইতে ☐ 

উত্তর: Show

অ) পুরীতে

২। শূন্যস্থান পূরণ কর:

ক) বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয় ……………………. ।

উত্তর: Show

৩ রা ডিসেম্বর

খ) ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম ……………………. ।

উত্তর: Show

এম. ভেঙ্কাইয়া নাইডু  (২০১৭ সালে ভারতের উপরাষ্ট্রপতি)

[বি.দ্র. – বর্তমানে ২০২৬ সালে সি. পি. রাধাকৃষ্ণন]

গ) ‘তারে জামিন পর’ এই ছবিটির নায়কের নাম ……………………. ।

উত্তর: Show

আমির খান

ঘ) পশ্চিমবঙ্গের ……………………. জেলায় মহকুমা নেই।

উত্তর: Show

কলকাতা

ঙ) পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থানটি ……………………. ।

উত্তর: Show

ফার্নেস ক্রিক, ডেথ ভ্যালি, ক্যালিফোর্নিয়া (আমেরিকা)

৩। বিজাতীয় শব্দ বেছে লেখ:

ক) আলিপুরদুয়ার / ঝাড়খন্ড / কালিম্পং / পশ্চিম বর্ধমান ।

উত্তর: Show

ঝাড়খন্ড (রাজ্য, বাকিগুলো জেলা)

খ) সুচিত্রা সেন / অপর্ণা সেন / মধুবালা / সন্ধ্যা মুখোপাধ্যায় ।

উত্তর: Show

মধুবালা (হিন্দি চলচ্চিত্র বাকিরা বাংলার)

গ) ফুটবল / হকি / ক্রিকেট / টেবিল টেনিস ।

উত্তর: Show

টেবিল টেনিস (একক খেলা, বাকিগুলো দলগত)

ঘ) জগদীশ চন্দ্র বোস / রবীন্দ্রনাথ ঠাকুর / শরৎচন্দ্র চট্টোপাধ্যায় / সুকান্ত ভট্টাচার্য ।

উত্তর: Show

জগদীশ চন্দ্র বোস (বিজ্ঞানী, বাকিরা কবি বা সাহিত্যিক)

ঙ) রেলগাড়ি / জাহাজ / চক্ররেল / মালগাড়ি ।

উত্তর: Show

জাহাজ (জলপথে চলে, বাকিরা স্থলে]

৪। সম্পর্কযুক্ত শব্দ বসাও:

ক) রোগী : ডাক্তার ∷ ছাত্র : ……………………. ।

উত্তর: Show

শিক্ষক

খ) বিরাট কোহলি : ক্রিকেট ∷ রজার ফেডেরার : ……………………. ।

উত্তর: Show

লন টেনিস

গ) বরফ : কঠিন ∷ পারদ : ……………………. ।

উত্তর: Show

তরল

ঘ) মরুভূমি : বালি ∷ ……………………. : জ্যোতিষ্ক 

উত্তর: Show

মহাকাশ

ঙ) অধিনায়ক : দল ∷ পরিচালক : ……………………. ।

উত্তর: Show

সিনেমা

৫। আমি কে? তা ফাঁকা স্থানে লেখ:

ক) পৃথিবীর সর্বত্র থাকি, দেখা দিই না, আমায় ছাড়া কোনো জীব বাঁচতে পারে না। আমি ……………………. ।

উত্তর: বায়ু

খ) ২রা অক্টোবর আমার জন্মদিন, আমি একজন স্বাধীনতা আন্দোলনকারী। আমি ……………………. ।

উত্তর: মহত্মা গান্ধী

গ) সহজপাঠ আমার লেখা। আমি বিশ্বকবি। আমি ……………………. ।

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ) আমি মাটি ভেদ করে জন্মাই, আমার জন্য সবাই বেঁচে আছে। আমি ……………………. ।

উত্তর: উদ্ভিদ 

ঙ) আমার রং কালো, নোংরা আবর্জনা, মরা, পচা দেহ খাই, ঝাড়ুদার পাখি বলে। আমি ……………………. ।

উত্তর: কাক

৬। যুক্তিপূর্ণ কারণ লেখ:

ক) “নির্মল সপ্তাহ অভিযান-২০১৭” – এই সম্পর্কে একটি দুই অথবা তিন লাইনের শ্লোক লেখ। (২)

উত্তর: 

“পরিচ্ছন্ন রাখি ঘরবাড়ি, পরিচ্ছন্ন রাখি দেশ,

নির্মল সপ্তাহ পালনে আসুক সুস্থতার পরিবেশ।”

খ) রাস্তার ধারে একটি জলের কল থেকে অনবরত জল পড়ে নষ্ট হচ্ছে—তুমি কী করবে এবং কেন করবে? (২)

উত্তর: আমি কলটি বন্ধ করার চেষ্টা করব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানাব। কারণ, জল অপচয় রোধ করা এবং জল সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব।

গ) কাউকে সাপে কামড়ালে কী করতে হবে? (১)

উত্তর: সাপে কামড়ালে আক্রান্ত ব্যক্তিকে শান্ত রেখে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *