ধ্বনিতত্ত্ব MCQ Class 12 প্রশ্ন উত্তর : পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) দ্বাদশ শ্রেণির (XII) তৃতীয় সেমিস্টার এর জন্য বিষয়-ভিত্তিক প্রশ্ন বিচিত্রা এবং নমুনা প্রশ্নপত্র 2026 প্রকাশ করেছে।
ঐ প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা ক বিষয়ের ধ্বনিতত্ত্ব (Dhwanitattwa) MCQ প্রশ্নগুলির উত্তর নিচে করে দেওয়া হল।
Dhwanitattwa Model Question
ধ্বনিতত্ত্ব (Dhwanitattwa) MCQ Class 12 প্রশ্ন উত্তর – WBCHSE সেমিস্টার III Bengali Model Question 2026
XII (Semester III)
BENGALI (Group-A) (New Syllabus)
ধ্বনিতত্ত্ব (Dhwanitattwa) – ভাষা
সঠিক উত্তরটি নির্বাচন করো
১. ভাষাবিজ্ঞানের যে অংশে ধ্বনি সম্পর্কে আলোচনা হয় তাকে বলে-
- (ক) ধ্বনিতত্ত্ব
- (খ) শব্দার্থ তত্ত্ব
- (গ) রূপতত্ত্ব
- (ঘ) বাক্যতত্ত্ব
উত্তর: Show
(ক) ধ্বনিতত্ত্ব
২. অবিভাজ্য ধ্বনির মধ্যে পড়ে না-
- (ক) শ্বাসাঘাত
- (খ) ব্যঞ্জনধ্বনি
- (গ) যতি
- (ঘ) সুরতরঙ্গ
উত্তর: Show
(খ) ব্যঞ্জনধ্বনি
৩. বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হল-
- (ক) তিনটি
- (খ) চারটি
- (গ) আটটি
- (ঘ) ছয়টি
উত্তর: Show
(খ) চারটি
৪. র-ধ্বনিটি হল-
- (ক) কম্পিত ধ্বনি
- (খ) পার্শ্বিক ধ্বনি
- (গ) উষ্ম ধ্বনি
- (ঘ) তাড়িত ধ্বনি
উত্তর: Show
(ক) কম্পিত ধ্বনি
৫. বাগধ্বনি প্রধানত কয়প্রকার?
- (ক) দুই প্রকার
- (খ) তিন প্রকার
- (গ) চার প্রকার
- (ঘ) পাঁচ প্রকার
উত্তর: Show
(ক) দুই প্রকার
৬. অবিভাজ্য ধ্বনিগুলির মধ্যে পড়ে-
- (ক) দৈর্ঘ্য
- (খ) শ্বাসাঘাত
- (গ) যতি
- (ঘ) সুরতরঙ্গ
উত্তর: Show
সবকটি
[বি.দ্র. – দৈর্ঘ্য, শ্বাসাঘাত, যতি, সুরতরঙ্গ সবকটিই অবিভাজ্য ধ্বনি]
৭. মুখের মান্য বাংলার স্বরধ্বনি সংখ্যা-
- (ক) এগারোটি
- (খ) সাতটি
- (গ) আটটি
- (ঘ) দশটি
উত্তর: Show
(খ) সাতটি
৮. বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হল-
- (ক) তিনটি
- (খ) আটটি
- (গ) চারটি
- (ঘ) ছয়টি
উত্তর: Show
(গ) চারটি
৯. বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনিগুলিকে বলা হয়-
- (ক) মহাপ্রাণ ধ্বনি
- (খ) অঘোষ ধ্বনি
- (গ) ঘোষ ধ্বনি
- (ঘ) অল্পপ্রাণ ধ্বনি
উত্তর: Show
(ক) মহাপ্রাণ ধ্বনি
১০. স্পর্শ ধ্বনির সংখ্যা ক-টি?
- (ক) ২৫টি
- (খ) ৩০টি
- (গ) ৪০টি
- (ঘ) ৪৫টি
উত্তর: Show
(ক) ২৫টি
১১. খণ্ড ধ্বনির অপর নাম কী?
- (ক) অবিভাজ্য ধ্বনি
- (খ) অপিনিহিতি
- (গ) সমীভবন
- (ঘ) বিভাজ্য ধ্বনি
উত্তর: Show
(ঘ) বিভাজ্য ধ্বনি
১২. বর্গের কোন ধ্বনিগুলি নাসিক্য ধ্বনি?
- (ক) চতুর্থ ধ্বনি
- (খ) দ্বিতীয় ধ্বনি
- (গ) তৃতীয় ধ্বনি
- (ঘ) পঞ্চম ধ্বনি
উত্তর: Show
(ঘ) পঞ্চম ধ্বনি
১৩. পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলে-
- (ক) যুক্ত ধ্বনি
- (খ) গুচ্ছ ধ্বনি
- (গ) দলগুচ্ছ
- (ঘ) প্রত্যয়গুচ্ছ
উত্তর: Show
(খ) গুচ্ছ ধ্বনি
১৪. অর্থ নিয়ন্ত্রণকারী ধ্বনিকে বলা হয়-
- (ক) বাকধ্বনি
- (খ) শব্দধ্বনি
- (গ) যুক্তধ্বনি
- (ঘ) ধ্বনিমূল
উত্তর: Show
(ঘ) ধ্বনিমূল
১৫. ন্যূনতম শব্দজোড়-এর শব্দ দুটি হওয়া চাই-
- (ক) একটি ভাষার
- (খ) একাধিক ভাষার
- (গ) কমপক্ষে দুটি ভাষার
- (ঘ) সমাজ ভাষার
উত্তর: Show
(ক) একটি ভাষার
১৬. বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা-
- (ক) ২০০টির বেশি
- (খ) ৩০০টির বেশি
- (গ) ৪০০টির বেশি
- (ঘ) ৬০০টির বেশি
উত্তর: Show
(ক) ২০০টির বেশি
১৭. বাগধ্বনি হল –
- (ক) ভাষার অর্থ বিশ্লেষণকারী বৃহত্তম একক
- (খ) ভাষার অর্থহীন ক্ষুদ্রতম একক
- (গ) ভাষার অর্থ বহনকারী ক্ষুদ্রতম একক
- (ঘ) ভাষার অর্থহীন বৃহত্তম একক
উত্তর: Show
(খ) ভাষার অর্থহীন ক্ষুদ্রতম একক
১৮. ‘ল’ ধ্বনিটি হল-
- (ক) পার্শ্বিক ধ্বনি
- (খ) নাসিক্য ধ্বনি
- (গ) কম্পিত ধ্বনি
- (ঘ) উন্ম ধ্বনি
উত্তর: Show
(ক) পার্শ্বিক ধ্বনি
১৯. বাক্যে সুরের ওঠা-পড়াকে বলা হয়-
- (ক) যতি
- (খ) দল
- (গ) সুরতরঙ্গ
- (ঘ) শ্বাসাঘাত
উত্তর: Show
(গ) সুরতরঙ্গ
২০. কোন ধ্বনিটি কোন ধ্বনিমূল পরিবারের তা শনাক্ত করে-
- (ক) ন্যূনতম শব্দজোড়
- (খ) পরিপূরক অবস্থান
- (গ) ধ্বনিমূল
- (ঘ) সহধ্বনি
উত্তর: Show
(খ) পরিপূরক অবস্থান
ধ্বনিতত্ত্ব MCQ Class 12 Model Question 2026
শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও
১. বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা ______।
- (ক) ৪০০
- (খ) ৩০০
- (গ) ২০০
- (ঘ) ১০০
উত্তর: Show
(গ) ২০০
২. উচ্চারণের সামর্থ্য অনুযায়ী যেমন খুশি উচ্চারণের ভেদকে ______ বলে।
- (ক) ন্যূনতম শব্দজোড়
- (খ) পরিপূরক অবস্থান
- (গ) মুক্তবৈচিত্র্য
- (ঘ) সুরতরঙ্গ
উত্তর: Show
(গ) মুক্তবৈচিত্র্য
৩. কখনোই শব্দের আদ্যস্থানে উচ্চারিত হয় না ______ নামক ধ্বনি।
- (ক) গ
- (খ) ত
- (গ) প
- (ঘ) ড়
উত্তর: Show
(ঘ) ড়
৪. প্রতিটি ধ্বনিমূল হল এক-একটি ধ্বনি পরিবার, ______ সেই পরিবারের সদস্য।
- (ক) বাকধ্বনি
- (খ) গুচ্ছধ্বনি
- (গ) যুক্তধ্বনি
- (ঘ) সহধ্বনি
উত্তর: Show
(ঘ) সহধ্বনি
৫. একক বাকধ্বনি হল ভাষার অর্থহীন এবং ______ একক।
- (ক) দীর্ঘতম
- (খ) ক্ষুদ্রতম
- (গ) বৃহত্তম
- (ঘ) স্বল্পতম
উত্তর: Show
(খ) ক্ষুদ্রতম
সত্য ও মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও
i. ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনি তৈরি হয়।
ii. পাশাপাশি উচ্চারিত দুই ব্যঞ্জনধ্বনির সমাবেশকে যুক্তধ্বনি বলে।
iii. বাংলা ভাষায় তিন ব্যঞ্জন-এর সমাবেশে তৈরি যুক্তধ্বনির সংখ্যা দুই।
iv. একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করাকে সুরতরঙ্গ বলে।
বিকল্পসমূহ:
- (ক) i সত্য, ii সত্য, iii মিথ্যা, iv সত্য
- (খ) i মিথ্যা, ii সত্য, iii মিথ্যা, iv সত্য
- (গ) i মিথ্যা, ii মিথ্যা, iii সত্য, iv মিথ্যা
- (ঘ) i সত্য, ii মিথ্যা, iii সত্য, iv মিথ্যা
উত্তর: Show
(ঘ) i সত্য, ii মিথ্যা, iii সত্য, iv মিথ্যা
স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্ণয় করো
| বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
| i. ধ্বনিবিজ্ঞান | a. ব্যবহারিক চরিত্র বিশ্লেষণগত |
| ii. বিভাজ্য ধ্বনি | b. শ্বাসাঘাত |
| iii. ধ্বনি তত্ত্ব | c. স্বরধ্বনি |
| iv. অবিভাজ্য ধ্বনি | d. উচ্চারণগত |
সঠিক মিলটি হল:
- (ক) i d, ii c, iii a, iv b
- (খ) i b, ii c, iii d, iv a
- (গ) i d, ii b, iii c, iv a
- (ঘ) i a, ii b, iii c, iv d
উত্তর: Show
(ক) i d, ii c, iii a, iv b

