দিগ্বিজয়ের রূপকথা কবিতা – MCQ প্রশ্ন উত্তর | WBCHSE সেমিস্টার III Bengali Model Question 2026

দিগ্বিজয়ের রূপকথা কবিতা MCQ প্রশ্ন উত্তর : পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) দ্বাদশ শ্রেণির (XII) তৃতীয় সেমিস্টার এর জন্য বিষয়-ভিত্তিক প্রশ্ন বিচিত্রা এবং নমুনা প্রশ্নপত্র 2026 প্রকাশ করেছে। 

ঐ প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা ক বিষয়ের দিগ্বিজয়ের রূপকথা (Digbijayer Rupkatha) কবিতার MCQ প্রশ্নগুলির উত্তর নিচে করে দেওয়া হল।   

Digbijayer Rupkatha Model Question

দিগ্বিজয়ের রূপকথা (Digbijayer Rupkatha) কবিতা MCQ প্রশ্ন উত্তর – WBCHSE সেমিস্টার III Bengali Model Question 2026

XII (Semester III)

BENGALI (Group-A) (New Syllabus)

দিগ্বিজয়ের রূপকথা (Digbijayer Rupkatha) – নবনীতা দেবসেন

সঠিক উত্তরটি নির্বাচন করো 

১. ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতাটি কার লেখা?

  • ক) তিলোত্তমা মজুমদার 
  • খ) শঙ্খ ঘোষ 
  • গ) নীরেন্দ্রনাথ চক্রবর্তী 
  • ঘ) নবনীতা দেবসেন

উত্তর: Show

ঘ) নবনীতা দেবসেন

২. দ্বিগ্বিজয়ে যেতে হবে বলে কে রাজপুত্রকে সাজিয়ে দিয়েছিলেন?

  • ক) সুয়োরানী 
  • খ) দুয়োরানী 
  • গ) বড়রানী 
  • ঘ) ছোটরানী

উত্তর: Show

খ) দুয়োরানী

৩. “শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম” এই সরঞ্জাম দুটি কী কী?

  • ক) ধনুক ও তৃণীর 
  • খ) কবচকুণ্ডল ও জাদু-অশ্ব 
  • গ) কবচকুণ্ডল ও মন্ত্রপূতঃ অসি 
  • ঘ) বিশ্বাস ও ভালোবাসা

উত্তর: Show

ঘ) বিশ্বাস ও ভালোবাসা

৪. ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতাটি নবনীতা দেবসেনের যে মূল গ্রন্থের অন্তর্গত—

  • ক) নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা 
  • খ) দুয়োরানী 
  • গ) সমুদ্রের সন্ন্যাসিনী 
  • ঘ) রূপকথা

উত্তর: Show

ক) নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা

৫. ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতায় দুয়োরানী যাকে সাজিয়ে দিয়েছিলেন—

  • ক) যোদ্ধা 
  • খ) কবি 
  • গ) রাজপুত্র 
  • ঘ) রাজা

উত্তর: Show

গ) রাজপুত্র

৬. রাজপুত্রের সাথে একমাত্র কোনটি ছিল?

  • ক) বিশ্বাস ও ভালোবাসা 
  • খ) যুদ্ধাস্ত্র 
  • গ) আশীর্বাদ 
  • ঘ) ধনুক

উত্তর: Show

গ) আশীর্বাদ

৭. ‘সপ্তডিঙ্গা’ কথাটি সাধারণভাবে যে কাব্যধারার সঙ্গে যুক্ত—

  • ক) অনুবাদ সাহিত্য 
  • খ) মঙ্গলকাব্য 
  • গ) চর্যাপদ 
  • ঘ) বৈষ্ণব পদাবলী

উত্তর: Show

খ) মঙ্গলকাব্য

৮. “শাণিত ইস্পাত খণ্ড” বলতে বোঝানো হয়েছে—

  • ক) অসিকে 
  • খ) জাদু-অশ্বকে 
  • গ) বিশ্বাসকে 
  • ঘ) সপ্তডিঙ্গাকে

উত্তর: Show

ক) অসিকে

৯. ‘জাদু-অশ্ব’ যেখানে পক্ষীরাজ হয়ে দেখা দেয়—

  • ক) সমুদ্রে 
  • খ) মরুভূমিতে 
  • গ) তেপান্তরে 
  • ঘ) আকাশে

উত্তর: Show

গ) তেপান্তরে

১০. “খর্জুরের দ্বীপে” পৌঁছলে—

  • ক) কবির তৃষ্ণা বৃদ্ধি পাবে 
  • খ) কবির তৃষ্ণার অবসান হবে 
  • গ) কবি নতুন কোনো দেশে বেড়ানোর স্বাদ পাবেন 
  • ঘ) কবির অশ্ব ক্লান্ত হয়ে পড়বে

উত্তর: Show

খ) কবির তৃষ্ণার অবসান হবে

১১. “নিশ্চিত পৌঁছুবো” কোথায় কথক পৌঁছবেন?

  • ক) সুন্দরবনের বদ্বীপে 
  • খ) আন্দামান দ্বীপে 
  • গ) খর্জুরের দ্বীপে 
  • ঘ) জম্বুদ্বীপে

উত্তর: Show

গ) খর্জুরের দ্বীপে

১২. “এই জাদু-অশ্ব!” সিন্ধুজলে তা কী রূপে সাজে?

  • ক) উট 
  • খ) সপ্তডিঙ্গা 
  • গ) পক্ষীরাজ 
  • ঘ) পুষ্পক

উত্তর: Show

খ) সপ্তডিঙ্গা

১৩. দিগ্বিজয়ে যেতে লেখিকা যে সমস্ত সরঞ্জামের অনুপস্থিতির কথা বলেছেন—

  • ক) কবচকুণ্ডল, শিরস্ত্রাণ, ধনুক, তূণীর
  • খ) কবচকুণ্ডল, পুষ্পক, শিরস্ত্রাণ, ধনুক
  • গ) পুষ্পক, সপ্তডিঙ্গা, কবচকুণ্ডল, শিরস্ত্রাণ
  • ঘ) ধনুক, তূণীর, পক্ষীরাজ, শিরস্ত্রাণ

উত্তর: Show

ক) কবচকুণ্ডল, শিরস্ত্রাণ, ধনুক, তূণীর

১৪. শক্তপোক্ত ও সুদৃঢ় বোঝাতে পাঠ্য কবিতায় যে বিশেষণটি ব্যবহার করা হয়েছে—

  • ক) ইস্পাত 
  • খ) মন্ত্রপূতঃ 
  • গ) অভঙ্গুর 
  • ঘ) তূণীর

উত্তর: Show

গ) অভঙ্গুর

১৫. কবিতায় “আশীর্বাদী দুটি সরঞ্জাম” এই কথাটি রয়েছে—

  • ক) ৩ নং চরণে 
  • খ) ৪ নং চরণে 
  • গ) ৬ নং চরণে 
  • ঘ) ৯ নং চরণে

উত্তর: Show

খ) ৪ নং চরণে

১৬. তূণীর কী?

  • ক) তলোয়ার রাখার স্থান 
  • খ) ধনুক রাখার স্থান 
  • গ) বল্লম রাখার স্থান 
  • ঘ) বাণ রাখার স্থান

উত্তর: Show

ঘ) বাণ রাখার স্থান

শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও

১৭. “আকাশে ______ আর ______ সাজে সিন্ধুজলে।”

  • ক) পক্ষীরাজ, নৌকো 
  • খ) পুষ্পক, সপ্তডিঙ্গা 
  • গ) পক্ষীরাজ, মধুকর 
  • ঘ) পুষ্পক, মধুকর

উত্তর: Show

খ) পুষ্পক, সপ্তডিঙ্গা

১৮. “হলেনই বা ______।”

  • ক) শুধু আশীর্বাদী 
  • খ) দুঃখিনী জননী 
  • গ) দিগ্বিজয়ী রাজপুত্র 
  • ঘ) কুঁড়েঘরের দুয়োরানী

উত্তর: Show

খ) দুঃখিনী জননী

১৯. “দুয়োরানী দিলেন ______।”

  • ক) তাড়িয়ে 
  • খ) গুছিয়ে 
  • গ) সাজিয়ে 
  • ঘ) বুঝিয়ে

উত্তর: Show

গ) সাজিয়ে

২০. “কবচকুণ্ডল, ধনুক, তূণীর, ______ কিছুই ছিল না।”

  • ক) জাদু-অশ্ব 
  • খ) শিরস্ত্রাণ 
  • গ) ভালোবাসা 
  • ঘ) বিশ্বাস

উত্তর: Show

খ) শিরস্ত্রাণ

২১. “তার নাম রেখেছি: ______।”

  • ক) ভালোবাসা 
  • খ) প্রতিশ্রুতি 
  • গ) মায়া 
  • ঘ) বিশ্বাস

উত্তর: Show

ঘ) বিশ্বাস

২২. “দুই: এই ______ খাপে ভরা মন্ত্রপূতঃ অসি।”

  • ক) ধনুকের 
  • খ) তরবারির 
  • গ) হৃদয়ের 
  • ঘ) মায়ার

উত্তর: Show

গ) হৃদয়ের

২৩. “______ ইস্পাত খণ্ড। অভঙ্গুর।”

  • ক) মসৃণ 
  • খ) তীক্ষ্ণ 
  • গ) শক্ত 
  • ঘ) শাণিত

উত্তর: Show

ঘ) শাণিত

২৪. “শুধু আশীর্বাদী ______ সরঞ্জাম।”

  • ক) একটি 
  • খ) দুটি 
  • গ) তিনটি 
  • ঘ) চারটি

উত্তর: Show

খ) দুটি

স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও

২৫.

বাম স্তম্ভ ডান স্তম্ভ 
i) দুয়োরানীa) আকাশ
ii) পুষ্পকb) মন্ত্রপূতঃ অসি
iii) সিন্ধুজলc) দুঃখিনী জননী
iv) শাণিত ইস্পাত খণ্ডd) সপ্তডিঙ্গা
  •  ক) i-c, ii-a, iii-d, iv-b
  • খ) i-c, ii-d, iii-b, iv-a
  • গ) i-a, ii-c, iii-d, iv-b
  • ঘ) i-a, ii-b, iii-c, iv-d

উত্তর: Show

ক) i-c, ii-a, iii-d, iv-b

২৬. 

বাম স্তম্ভ ডান স্তম্ভ
i) রাজপুত্রa) ভালোবাসা
ii) মরুপথের উটb) তেপান্তর
iii) হৃদয়ের খাপে ভরা মন্ত্রপূতঃ অসিc) জাদু-অশ্ব
iv) পক্ষীরাজd) দিগ্বিজয় যাত্রা
  • ক) i-d, ii-b, iii-c, iv-a
  • খ) i-d, ii-c, iii-a, iv-b
  • গ) i-a, ii-b, iii-d, iv-c
  • ঘ) i-a, ii-c, iii-b, iv-d

উত্তর: Show

খ) i-d, ii-c, iii-a, iv-b

বিবৃতি ও কারণ

২৭. 

বিবৃতি A: তৃষ্ণাহর খজুরের দ্বীপে কবি নিশ্চিতভাবে পৌঁছবেন।

কারণ R: কবির সাথে ‘বিশ্বাস’ নামের পক্ষীরাজ ও ‘ভালোবাসা’ নামক তরবারি আছে।

  • ক) বিবৃতি A কারণ R দুটিই সঠিক এবং এর সঠিক ব্যাখ্যা হল R
  • খ) বিবৃতি A এবং কারণ R দুটিই সঠিক কিন্তু A-এর সঠিক ব্যাখ্যা R নয়
  • গ) বিবৃতি A সঠিক কিন্তু কারণ R ভুল
  • ঘ) বিবৃতি A ভুল কিন্তু কারণ R সঠিক

উত্তর: Show

ক) বিবৃতি A কারণ R দুটিই সঠিক এবং এর সঠিক ব্যাখ্যা হল R

২৮. 

বিবৃতি A: কবচকুণ্ডল নেই, ধনুক, তূণীর, শিরস্ত্রাণ কিছুই নেই, তবুও রাজপুত্র সাফল্য পেতে পারে।

কারণ R: রাজপুত্রের সঙ্গে আছে আশীর্বাদী দুটি সরঞ্জাম।

  • ক) বিবৃতি A এবং কারণ R দুটিই ঠিক এবং A বিবৃতির সঠিক ব্যাখ্যা হল R
  • খ) বিবৃতি A এবং কারণ R দুটিই ঠিক কিন্তু A-এর সঠিক ব্যাখ্যা R নয়
  • গ) বিবৃতি A ঠিক কিন্তু কারণ R ভুল
  • ঘ) বিবৃতি A এবং কারণ R দুটিই ভুল

উত্তর: Show

ক) বিবৃতি A এবং কারণ R দুটিই ঠিক এবং A বিবৃতির সঠিক ব্যাখ্যা হল R

২৯. 

বিবৃতি A: “দুয়োরানী দিলেন সাজিয়ে”

কারণ R: “দিগ্বিজয়ে যেতে হবে”

  • ক) বিবৃতি A ও কারণ R দুটিই সঠিক এবং কারণ R হল বিবৃতি A-এর সঠিক ব্যাখ্যা
  • খ) বিবৃতি A ও কারণ R দুটিই সঠিক কিন্তু বিবৃতি A-র সঠিক ব্যাখ্যা কারণ R নয়
  • গ) বিবৃতি A ঠিক কিন্তু কারণ R ভুল
  • ঘ) বিবৃতি A ভুল কিন্তু কারণ R ঠিক

উত্তর: Show

ক) বিবৃতি A ও কারণ R দুটিই সঠিক এবং কারণ R হল বিবৃতি A-এর সঠিক ব্যাখ্যা

সত্য ও মিথ্যা ধর্মী সঠিক বিকল্পটি বেছে নাও

৩০.

i) রাজপুত্রের জবানীতে ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতায় আত্মনির্ভরতার কথাই প্রকাশিত।

ii) সুযোরানীর দ্বারা লালিত-পালিত রাজপুত্র আত্মবিশ্বাসী।

iii) রাজপুত্র রাজার কাছ থেকেই এই আত্মবিশ্বাস লাভ করেছেন।

iv) দুয়োরানীর জীবনসংগ্রাম রাজপুত্রকে আত্মবিশ্বাসী করে তুলেছে।

  • ক) i) মিথ্যা ii) সত্য iii) মিথ্যা iv) মিথ্যা
  • খ) i) সত্য ii) সত্য iii) মিথ্যা iv) সত্য
  • গ) i) সত্য ii) মিথ্যা iii) মিথ্যা iv) সত্য
  • ঘ) i) মিথ্যা ii) মিথ্যা iii) মিথ্যা iv) সত্য

উত্তর: Show

গ) i) সত্য ii) মিথ্যা iii) মিথ্যা iv) সত্য

৩১.

i) ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতায় রাজ্যজয়ের থেকেও মানুষের মনকে জয় করার কথা মূর্ত হয়ে উঠেছে।

ii) বিশ্বাস আর ভালোবাসায় বর্তমান মানুষ আস্থা হারিয়েছে বলেই এ কবিতায় বিশ্বাস আর ভালোবাসায় নতুন করে আস্থা স্থাপন করা হয়েছে।

iii) যুদ্ধ-সংঘর্ষ-রক্তপাতেই দিগ্বিজয় করার কথা এখানে বলা হয়েছে।

iv) রাজপুত্র প্রভাবশালী পিতার সাহায্যে দিগ্বিজয়ে ব্রতী হয়েছেন।

  • ক) i) সত্য ii) মিথ্যা iii) মিথ্যা iv) মিথ্যা
  • খ) i) সত্য ii) সত্য iii) মিথ্যা iv) মিথ্যা
  • গ) i) সত্য ii) মিথ্যা iii) মিথ্যা iv) সত্য
  • ঘ) i) মিথ্যা ii) সত্য iii) মিথ্যা iv) মিথ্যা

উত্তর: Show

খ) i) সত্য ii) সত্য iii) মিথ্যা iv) মিথ্যা

ক্রম অনুযায়ী পুনর্নিমান/পুনর্বিন্যাস করো

৩২.

i) তার নাম রেখেছি : বিশ্বাস।

ii) মরুপথে সেই হয় উট।

iii) আকাশে পুষ্পক আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধুজলে।

iv) শাণিত ইস্পাত খণ্ড। অভঙ্গুর।

  • ক) iv, iii, i, ii
  • খ) ii, iii, i, iv
  • গ) ii, iv, iii, i
  • ঘ) i, iii, iv, ii

উত্তর: Show

খ) ii, iii, i, iv

৩৩.

i) “দুয়োরানী দিলেন সাজিয়ে।”

ii) “দিগ্বিজয়ে যেতে হবে।”

iii) “রক্তে আমি রাজপুত্র।”

iv) “শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম।”

  • ক) ii, iii, i, iv
  • খ) iii, ii, i, iv
  • গ) i, iv, ii, iii
  • ঘ) iii, iv, i, ii

উত্তর: Show

খ) iii, ii, i, iv

ক্ষেত্র বিশ্লেষণ ভিত্তিক প্রশ্নের সঠিক বিকল্প নির্ণয় করো (কেস স্টাডি)

৩৪. “ নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর খর্জুরের দ্বীপে” – উদ্ধৃত অংশে বক্তার কীরূপ মানসিকতা প্রকাশিত হল?

  • ক) বক্তার উল্লাসিকতা ও আত্মকেন্দ্রিক মানসিকতা
  • খ) বক্তার রাজসুলভ গর্ব
  • গ) বক্তার আত্মবিশ্বাস
  • ঘ) বক্তার যথেষ্ট সময়ানুবর্তিতা

উত্তর: Show

গ) বক্তার আত্মবিশ্বাস

রেখাচিত্র অনুযায়ী সঠিক বিকল্প নির্ণয় করো

৩৫.

  • ক) আশীর্বাদী সরঞ্জাম ➔ পুষ্পক রথ, শিরস্ত্রাণ
  • খ) আশীর্বাদী সরঞ্জাম ➔ বিশ্বাস, ভালোবাসা
  • গ) আশীর্বাদী সরঞ্জাম ➔ কবচকুন্ডল, ধনুক তূণীর
  • ঘ) আশীর্বাদী সরঞ্জাম ➔ শিরস্ত্রাণ, কবচকুন্ডল

উত্তর: Show

খ) আশীর্বাদী সরঞ্জাম ➔ বিশ্বাস, ভালোবাসা

৩৬.

বিকল্পসমূহ:

  • ক) ঘোড়া
  • খ) গাধা
  • গ) খচ্চর
  • ঘ) উট

উত্তর: Show

ঘ) উট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *