বাংলা গানের ধারা MCQ প্রশ্ন উত্তর : পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) দ্বাদশ শ্রেণির (XII) তৃতীয় সেমিস্টার এর জন্য বিষয়-ভিত্তিক প্রশ্ন বিচিত্রা এবং নমুনা প্রশ্নপত্র 2026 প্রকাশ করেছে।
ঐ প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা ক বিষয়ের বাংলা ভাষা ও সংস্কৃতির ইতিহাস এর বাংলা গানের ধারা (Bangla Ganer Dhara) MCQ প্রশ্নগুলির উত্তর নিচে করে দেওয়া হল।
Bangla Ganer Dhara Model Question
বাংলা গানের ধারা (Bangla Ganer Dhara) MCQ প্রশ্ন উত্তর – WBCHSE সেমিস্টার III Bengali Model Question 2026
XII (Semester III)
BENGALI (Group-A) (New Syllabus)
বাংলা গানের ধারা (Bangla Ganer Dhara) – বাংলা ভাষা ও সংস্কৃতির ইতিহাস
সঠিক উত্তরটি নির্বাচন করো
১. বাংলা সংগীতের আদিতম লিখিত নিদর্শন কী-
- (ক) চর্যাপদ
- (খ) শ্রীকৃষ্ণকীর্তন
- (গ) বৈষ্ণব পদাবলী
- (ঘ) বাউল গান
উত্তর: Show
(ক) চর্যাপদ
২. চর্যাপদের মোট সংখ্যা কত?
- (ক) ৪৬
- (খ) ৪৭
- (গ) ৫০
- (ঘ) ৫১
উত্তর: Show
(ঘ) ৫১
৩. চর্যাগানগুলির আবিষ্কারক কে?
- (ক) বসন্তরঞ্জন রায়
- (খ) হরপ্রসাদ শাস্ত্রী
- (গ) দীনেশচন্দ্র সেন
- (ঘ) মুনিদত্ত
উত্তর: Show
(খ) হরপ্রসাদ শাস্ত্রী
৪. চর্যার যুগে সঙ্গীতের ক’টি অঙ্গ দেখা যায়?
- (ক) ২ টি
- (খ) ৪টি
- (গ) ৫টি
- (ঘ) ৬ টি
উত্তর: Show
(ঘ) ৬ টি
৫. চর্যাপদের কোন রাগটি বর্তমানে অপ্রচলিত বা বিলুপ্ত?
- (ক) মল্লারী
- (খ) কামোদ
- (গ) ভৈরবী
- (ঘ) শবরী
উত্তর: Show
(ক) মল্লারী
৬. চর্যাপদের স্তুতিবাচক অঙ্গটি কী?
- (ক) বিরুদ
- (খ) তেনক
- (গ) পাট
- (ঘ) তাল
উত্তর: Show
(ক) বিরুদ
৭. চর্যাপদের মঙ্গলবাচক অঙ্গটি কী?
- (ক) স্বর
- (খ) বিরুদ্ধ
- (গ) পাট
- (ঘ) তেনক
উত্তর: Show
(ঘ) তেনক
৮. গীতগোবিন্দম্ গ্রন্থের ভাষা কী?
- (ক) সংস্কৃত
- (খ) পালি
- (গ) প্রাকৃত
- (ঘ) বাংলা
উত্তর: Show
(ক) সংস্কৃত
৯. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মোট পদসংখ্যা ক-টি?
- (ক) ৪৮১টি
- (খ) ৪১৮টি
- (গ) ৮১৪টি
- (ঘ) ৪১৪টি
উত্তর: Show
(খ) ৪১৮টি
১০. শ্রীকৃষ্ণকীর্তনের রাগ রাগিনির সংখ্যা কত?
- (ক) ২৮
- (খ) ৩২
- (গ) ২৫
- (ঘ) ৩৫
উত্তর: Show
(খ) ৩২
১১. মাধব কন্দলী কোন গ্রন্থের অনুবাদ কাব্য রচনা করেন?
- (ক) রামায়ণ
- (খ) মহাভারত
- (গ) ভাগবত
- (ঘ) গীতগোবিন্দম্
উত্তর: Show
(ক) রামায়ণ
১২. ‘লাচাড়ি’ কীসের নাম?
- (ক) রাগ
- (খ) রাগিনী
- (গ) অঙ্গ
- (ঘ) ছন্দ
উত্তর: Show
(ঘ) ছন্দ
১৩. পাণ্ডববিজয় পাঞ্চালিকা গ্রন্থের রচয়িতা কে?
- (ক) মাধব কন্দলি
- (খ) শংকর দেব
- (গ) পরমেশ্বর দাস
- (ঘ) জয়দেব গোস্বামী
উত্তর: Show
(গ) পরমেশ্বর দাস
১৪. মহাভারতের প্রথম অনুবাদক কে?
- (ক) শ্রীকর নন্দী
- (খ) কাশীরাম দাস
- (গ) মালাধর বসু
- (ঘ) কবীন্দ্র পরমেশ্বর দাস
উত্তর: Show
(ঘ) কবীন্দ্র পরমেশ্বর দাস
১৫. মঙ্গলকাব্যগুলি কোন রাগে গাওয়া হত?
- (ক) গুর্জরী
- (খ) ভৈরবী
- (গ) বোট্টা
- (ঘ) কাহ্নগুর্জরী
উত্তর: Show
(গ) বোট্টা
১৬. মঙ্গলকাব্যগুলি গাওয়া হত কোন লৌকিক ছন্দে?
- (ক) লাচাড়ি
- (খ) পয়ার
- (গ) মহাপয়ার
- (ঘ) ত্রিপদী
উত্তর: Show
(ক) লাচাড়ি
১৭. মনসামঙ্গল উত্তরবঙ্গে কী নামে পরিচিত ছিল?
- (ক) ঝাপান
- (খ) ভাসান
- (গ) রয়ানি
- (ঘ) ডগজিয়ানি
উত্তর: Show
(ক) ঝাপান
১৮. মনসামঙ্গল দক্ষিণবঙ্গে কী নামে পরিচিত ছিল?
- (ক) ঝাপান
- (খ) ভাসান
- (গ) রয়ানি
- (ঘ) ডগজিয়ানি
উত্তর: Show
(খ) ভাসান
১৯. মনসামঙ্গল পূর্ববঙ্গে কী নামে পরিচিত ছিল?
- (ক) ঝাপান
- (খ) ভাসান
- (গ) রয়ানি
- (ঘ) ডগজিয়ানি
উত্তর: Show
(গ) রয়ানি
২০. মনসামঙ্গল রাঢ়বঙ্গে কী নামে পরিচিত ছিল?
- (ক) ঝাপান
- (খ) ভাসান
- (গ) রয়ানি
- (ঘ) ডগজিয়ানি
উত্তর: Show
(ঘ) ডগজিয়ানি
২১. বৈষ্ণব পদ রচনাকারী একজন মুসলমান কবি হলেন-
- (ক) দৌলত কাজী
- (খ) বিদ্যাপতি
- (গ) লোচন দাস
- (ঘ) ফয়জুল্লাহ
উত্তর: Show
(ঘ) ফয়জুল্লাহ
২২. ‘কবিরঞ্জন’ কার উপাধি?
- (ক) জয়দেব
- (খ) বিদ্যাপতি
- (গ) কমলাকান্ত ভট্টাচার্য
- (ঘ) রামপ্রসাদ সেন
উত্তর: Show
(ঘ) রামপ্রসাদ সেন
২৩. কমলাকান্ত ভট্টাচার্যের শাক্তগানে কোন সংগীত রীতির ছায়া পড়েছে?
- (ক) পাঁচালী
- (খ) টপ্পা
- (গ) কীর্তন
- (ঘ) আখড়াই
উত্তর: Show
(গ) কীর্তন
২৪. কবিগান সৃষ্টি হয় কী থেকে?
- (ক) পাঁচালী
- (খ) টপ্পা
- (গ) আখড়াই
- (ঘ) হাফ-আখড়াই
উত্তর: Show
(খ) টপ্পা
২৫. ঈশ্বরগুপ্তের মতে কবি গানের জন্মভূমি কোন স্থান?
- (ক) নবদ্বীপ
- (খ) শান্তিপুর
- (গ) মায়াপুর
- (ঘ) বিষ্ণুপুর
উত্তর: Show
(খ) শান্তিপুর
২৬. আধুনিক পাঁচালীর রূপকার কে?
- (ক) লক্ষ্মীকান্ত বিশ্বাস ও গঙ্গানারায়ণ নস্কর
- (খ) ঠাকুরদাস দত্ত
- (গ) রসিকচন্দ্র রায়
- (ঘ) ব্রজমোহন রায়
উত্তর: Show
(ক) লক্ষ্মীকান্ত বিশ্বাস ও গঙ্গানারায়ণ নস্কর
২৭. এন্টনি ফিরিঙ্গি বিখ্যাত ছিলেন-
- (ক) শ্যামাসঙ্গীতের জন্য
- (খ) ভক্তিগানের জন্য
- (গ) বাউলগানের জন্য
- (ঘ) কবিগানের জন্য
উত্তর: Show
(ঘ) কবিগানের জন্য
২৮. আখড়াই গানের শিল্পী কে ছিলেন?
- (ক) কুলুইচন্দ্র সেন
- (খ) নিধুবাবু
- (গ) শ্রীদাম দাস
- (ঘ) হলধর ঘোষ
উত্তর: Show
(খ) নিধুবাবু
২৯. হাফ-আখড়াই গানের জন্মদাতা-
- (ক) কুলুইচন্দ্র সেন
- (খ) নিধুবাবু
- (গ) শ্রীদাম দাস
- (ঘ) মোহনচাঁদ বসু
উত্তর: Show
(ঘ) মোহনচাঁদ বসু
৩০. টপ্পাকে জনপ্রিয় করেছিলেন-
- (ক) রামনিধি গুপ্ত
- (খ) রঘুনাথ রায়
- (গ) হর ঠাকুর
- (ঘ) রামশংকর ভট্টাচার্য
উত্তর: Show
(ক) রামনিধি গুপ্ত
৩১. বাংলাদেশে টপ্পার প্রচলন করেন-
- (ক) কালীনাথ
- (খ) কালী মির্জা
- (গ) কালিদাস
- (ঘ) কালিশংকর
উত্তর: Show
(খ) কালী মির্জা
৩২. বঙ্গদেশে খেয়াল গানের চর্চা শুরু করেন কে?
- (ক) রামনিধি গুপ্ত
- (খ) রঘুনাথ রায়
- (গ) কালী মির্জা
- (ঘ) রামশংকর ভট্টাচার্য
উত্তর: Show
(খ) রঘুনাথ রায়
৩৩. পাঞ্জাবের লোকগান ‘ডগা’ থেকে শুরু হয়েছিল-
- (ক) টপ্পা
- (খ) ভাটিয়ালি
- (গ) ধ্রুপদ
- (ঘ) কবিগান
উত্তর: Show
(ক) টপ্পা
৩৪. কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায়ের ‘গীতসূত্রসার’ গ্রন্থানুসারে টপ্পা শব্দের আদি অর্থ-
- (ক) লাফ
- (খ) ঝাঁপ
- (গ) সংক্ষেপ
- (ঘ) দ্রুত
উত্তর: Show
(ক) লাফ
৩৫. রামনিধি গুপ্ত কার সাহায্যে আখড়াই গানের সংশোধন করেন?
- (ক) মোহনচাঁদ বসু
- (খ) কুলুইচন্দ্র সেন
- (গ) কালী মির্জা
- (ঘ) রঘুনাথ রায়
উত্তর: Show
(খ) কুলুইচন্দ্র সেন
৩৬. নিধুবাবুর সর্বমোট প্রকাশিত গানের সংখ্যা-
- (ক) ৫২৯টি
- (খ) ৫২৪টি
- (গ) ৫৩৫টি
- (ঘ) ৫৫৩টি
উত্তর: Show
(ঘ) ৫৫৩টি
৩৭. টপ্পা গায়ক কালী মির্জার পোশাকি নাম কী ছিল?
- (ক) কালীসাধন চট্টোপাধ্যায়
- (খ) কালীদাস চট্টোপাধ্যায়
- (গ) কালীপদ চট্টোপাধ্যায়
- (ঘ) কালীপ্রসন্ন চট্টোপাধ্যায়
উত্তর: Show
(খ) কালীদাস চট্টোপাধ্যায়
৩৮. ‘গীতলহরী’ গ্রন্থে কার গান সংকলিত হয়েছে?
- (ক) রামনিধি গুপ্ত
- (খ) কালী মির্জা
- (গ) কালিদাস গঙ্গোপাধ্যায়
- (ঘ) রঘুনাথ রায়
উত্তর: Show
(খ) কালী মির্জা
৩৯. ‘খেয়াল’ কোন্ ভাষার শব্দ?
- (ক) ফারসি
- (খ) আরবি
- (গ) উর্দু
- (ঘ) পাঞ্জাবি
উত্তর: Show
(খ) আরবি
৪০. ‘খেয়াল’ শব্দটির অর্থ কি?
- (ক) লাফ
- (খ) সংক্ষেপ
- (গ) যথেচ্ছাচার
- (ঘ) ঝাঁপ
উত্তর: Show
(গ) যথেচ্ছাচার
৪১. ‘কাওয়ালি’ ভারতের কোন অঞ্চলের লোকসংগীত?
- (ক) উত্তর
- (খ) দক্ষিণ
- (গ) পূর্ব
- (ঘ) পশ্চিম
উত্তর: Show
(ক) উত্তর
৪২. বাংলায় প্রথম ‘ধ্রুপদ’ রচনা করেন কে?
- (ক) রামশংকর ভট্টাচার্য
- (খ) বিষ্ণুপদ চক্রবর্তী
- (গ) যদুভট্ট
- (ঘ) জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী
উত্তর: Show
(ক) রামশংকর ভট্টাচার্য
৪৩. ‘মানুষের প্রথম সাংগীতিক যন্ত্র’ কি?
- (ক) তার হাত
- (খ) তার ঠোট
- (গ) তার কণ্ঠ
- (ঘ) সেতার
উত্তর: Show
(গ) তার কণ্ঠ
৪৪. দ্বিজেন্দ্র গীতির প্রখ্যাত শিল্পী-
- (ক) কৃষ্ণা চট্টোপাধ্যায়
- (খ) লোপামুদ্রা মিত্র
- (গ) প্রতিমা বন্দ্যোপাধ্যায়
- (ঘ) নির্মলা মিশ্র
উত্তর: Show
(গ) প্রতিমা বন্দ্যোপাধ্যায়
৪৫. জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী তথা জ্ঞান গোঁসাই কোন গানের গায়ক?
- (ক) কীর্তন
- (খ) ধ্রুপদ
- (গ) টপ্পা
- (ঘ) খেয়াল
উত্তর: Show
(ঘ) খেয়াল
৪৬. রবীন্দ্রনাথের সংগীত শিক্ষক ছিলেন-
- (ক) রামশংকর
- (খ) যদুভট্ট
- (গ) অনন্তলাল
- (ঘ) ক্ষেত্রমোহন
উত্তর: Show
(খ) যদুভট্ট
৪৭. বীণাকার বা বীণাবাদক কে ছিলেন?
- (ক) মাধব ভট্টাচার্য
- (খ) কেশব মিত্র
- (গ) হরিচরণ দাস
- (ঘ) আশুতোষ দেব
উত্তর: Show
(ঘ) আশুতোষ দেব
৪৮. গীতমঞ্জরি গ্রন্থের রচয়িতা কে?
- (ক) কালিদাস চট্টোপাধ্যায়
- (খ) রামপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়
- (গ) গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়
- (ঘ) কার্তিকেয়চন্দ্র রায়
উত্তর: Show
(ঘ) কার্তিকেয়চন্দ্র রায়
৪৯. যাত্রাপালায় আখড়াই ও হাফ-আখড়াই গানের প্রচলনকারী কে?
- (ক) রামচাঁদ মুখোপাধ্যায়
- (খ) মদনমোহন চট্টোপাধ্যায়
- (গ) গোপাল রায়
- (ঘ) গৌড়হরি দাস মহাপাত্র
উত্তর: Show
(ক) রামচাঁদ মুখোপাধ্যায়
৫০. ঠুংরি গান বাংলায় জনপ্রিয় করেছিলেন কে?
- (ক) ভুপেন হাজারিকা
- (খ) বেগম আখতার
- (গ) রামনিধি গুপ্ত
- (ঘ) নির্মলেন্দু চৌধুরী
উত্তর: Show
(খ) বেগম আখতার
বাংলা গানের ধারা (Bangla Ganer Dhara) MCQ মডেল প্রশ্ন উত্তর – WBCHSE সেমিস্টার III Bengali Model Question 2026
৫১. জুড়ির গান-এর প্রবর্তক কে?
- (ক) রামচাঁদ মুখোপাধ্যায়
- (খ) মদনমোহন চট্টোপাধ্যায়
- (গ) হরগৌরী দাস মহাপাত্র
- (ঘ) নীলকণ্ঠ মুখোপাধ্যায়
উত্তর: Show
(খ) মদনমোহন চট্টোপাধ্যায়
৫২. ‘বিদ্যাসুন্দর’ পালা যাত্রায় খেমটা নাচ যোজনা করেন কে-
- (ক) মদনমোহন চট্টোপাধ্যায়
- (খ) নীলকণ্ঠ মুখোপাধ্যায়
- (গ) গোপাল উড়ে
- (ঘ) রামচাঁদ মুখোপাধ্যায়
উত্তর: Show
(গ) গোপাল উড়ে
৫৩. ঢপকীর্তন গানের ঢপ কথাটির অর্থ কী?
- (ক) অপ্রাসঙ্গিক
- (খ) শুদ্ধ-সৌষ্ঠবসম্পন্ন
- (গ) বানানো
- (ঘ) ভ্রান্ত
উত্তর: Show
(খ) শুদ্ধ-সৌষ্ঠবসম্পন্ন
৫৪. ঢপকীর্তন-এর প্রবর্তক কে ছিলেন?
- (ক) অঘোর দাস
- (খ) মধুসূদন কিন্নর
- (গ) শ্যাম দাস
- (ঘ) রূপচাঁদ অধিকারী
উত্তর: Show
(ঘ) রূপচাঁদ অধিকারী
৫৫. কবি ঈশ্বর গুপ্ত কাকে পক্ষীদলের প্রতিষ্ঠাতা বলেছেন?
- (ক) নবকৃষ্ণ দেব
- (খ) শিবচন্দ্র ঠাকুর
- (গ) রামচন্দ্র মিত্র
- (ঘ) রামনারায়ণ মিশ্র
উত্তর: Show
(ঘ) রামনারায়ণ মিশ্র
৫৬. রূপচাঁদ পক্ষীর পোশাকি নাম কী?
- (ক) শিবচন্দ্র ঠাকুর
- (খ) রামনারায়ণ মিশ্র
- (গ) মধুসূদন কিন্নর
- (ঘ) গৌরহরি দাস মহাপাত্র
উত্তর: Show
(ঘ) গৌরহরি দাস মহাপাত্র
৫৭. পক্ষীদলের গানের শ্রেষ্ঠ প্রতিনিধি কে ছিলেন?
- (ক) রূপকুমার
- (খ) রূপরতন
- (গ) রূপরাম
- (ঘ) রূপচাঁদ
উত্তর: Show
(ঘ) রূপচাঁদ
৫৮. রবীন্দ্রনাথ ঠাকুর আনুমানিক ক-টি গান রচনা করেছিলেন?
- (ক) ২২৩২ টি
- (খ) ৩২৩২ টি
- (গ) ১৮৮২ টি
- (ঘ) ২২৪৩ টি
উত্তর: Show
(ক) ২২৩২ টি
৫৯. হিন্দি গানের সুর নিয়ে রবীন্দ্রনাথ ক-টি ধ্রুপদ রচনা করেছেন?
- (ক) ৭০ টি
- (খ) ৫টি
- (গ) ১৪ টি
- (ঘ) ৭৭ টি
উত্তর: Show
(ঘ) ৭৭ টি
৬০. চোদ্দোমাত্রাবিশিষ্ট তালে রচিত হোলি-বিষয়ক গানকে কী বলে?
- (ক) ধ্রুপদ
- (খ) ধামার
- (গ) খেয়াল
- (ঘ) ঠুংরি
উত্তর: Show
(খ) ধামার
৬১. রবীন্দ্রনাথ নিজস্ব শৈলীতে কটি টপ্পা রচনা করেন?
- (ক) ১৪ টি
- (খ) ২৭ টি
- (গ) ২৫ টি
- (ঘ) ২ টি
উত্তর: Show
(গ) ২৫ টি
৬২. ভাটিয়ালি সুরে গাওয়া রবীন্দ্রগান কোনটি?
- (ক) এবার তোর মরা গাঙে
- (খ) তবু মনে রেখো
- (গ) গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ
- (ঘ) আমরা মিলেছি আজ
উত্তর: Show
(গ) গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ
৬৩. বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’র সুরের উৎস কী?
- (ক) হিন্দি লঘুসংগীত
- (খ) লালনগীতি
- (গ) মীরার ভজন
- (ঘ) সেতারের গত্
উত্তর: Show
(খ) লালনগীতি
৬৪. রবীন্দ্রনাথের লেখা দেশাত্মবোধক গানের সংখ্যা ক-টি?
- (ক) ২৭ টি
- (খ) ২৫ টি
- (গ) ৬২ টি
- (ঘ) ৫৫ টি
উত্তর: Show
(গ) ৬২ টি
৬৫. ‘ভাটিয়ালি’ গানের উদ্ভব হয়েছিল কোথায়?
- (ক) পাঞ্জাবে
- (খ) ছোটনাগপুর অঞ্চলে
- (গ) অবিভক্ত বাংলায়
- (ঘ) রাজস্থানে
উত্তর: Show
(গ) অবিভক্ত বাংলায়
৬৬. বাংলা ভাষায় গজল গানের পথকৃৎ কে?
- (ক) দ্বিজেন্দ্রলাল রায়
- (খ) মুকুন্দ দাস
- (গ) অতুলপ্রসাদ সেন
- (ঘ) রজনীকান্ত সেন
উত্তর: Show
(গ) অতুলপ্রসাদ সেন
৬৭. চারণ কবি নামে খ্যাত গায়ক হলেন-
- (ক) দিলীপকুমার রায়
- (খ) অতুলপ্রসাদ সেন
- (গ) নজরুল ইসলাম
- (ঘ) মুকুন্দ দাস
উত্তর: Show
(ঘ) মুকুন্দ দাস
৬৮. মুকুন্দ দাস তাঁর রচিত কোন পালাটি নিয়ে সারা পূর্ববঙ্গে ঘুরে বেড়িয়েছিলেন?
- (ক) পল্লীসেবা
- (খ) ব্রহ্মচারিণী
- (গ) মাতৃ পূজা
- (ঘ) সমাজ ও পথ
উত্তর: Show
(গ) মাতৃ পূজা
৬৯. ধ্রুপদের বিকাশ-
- (ক) তানসেনের কণ্ঠে
- (খ) রাইচাঁদ বড়ালের কণ্ঠে
- (গ) হিমাংশু দত্তের কণ্ঠে
- (ঘ) দিলীপকুমার রায়ের কণ্ঠে
উত্তর: Show
(খ) রাইচাঁদ বড়ালের কণ্ঠে
৭০. প্রথম ‘কয়্যার’ সংগীতের প্রবর্তক-
- (ক) সলিল চৌধুরী
- (খ) রুমা গুহঠাকুরতা
- (গ) শিবদাস বন্দ্যোপাধ্যায়
- (ঘ) হেমাঙ্গ বিশ্বাস
উত্তর: Show
(ক) সলিল চৌধুরী
৭১. ক্যালকাটা ইউথ কয়্যার এর যাত্রা শুরু হয় কত খ্রিস্টাব্দে?
- (ক) ১৯৫১
- (খ) ১৯৫৩
- (গ) ১৯৫৫
- (ঘ) ১৯৫৮
উত্তর: Show
(ঘ) ১৯৫৮
৭২. ‘We shall overcome’-এর বাংলা অনুবাদ ‘আমরা করব জয়’ গানটির গীতিকার-
- (ক) রুমা গুহঠাকুরতা
- (খ) হেমাঙ্গ বিশ্বাস
- (গ) শিবদাস বন্দ্যোপাধ্যায়
- (ঘ) ভি বালসারা
উত্তর: Show
(খ) হেমাঙ্গ বিশ্বাস
৭৩. মান্না দে-র প্রকৃত নাম কী ছিল?
- (ক) প্রবোধচন্দ্র দে
- (খ) প্রকাশচন্দ্র দে
- (গ) প্রকাশকুমার দেব
- (ঘ) প্রবোধকুমার দে
উত্তর: Show
(ক) প্রবোধচন্দ্র দে
৭৪. মান্না দে ‘পদ্মভূষণ’ পুরস্কার পান কত খ্রিস্টাব্দে?
- (ক) ১৯৭০
- (খ) ১৯৭১
- (গ) ২০০৫
- (ঘ) ২০০৭
উত্তর: Show
(গ) ২০০৫
৭৫. মান্না দে ‘বঙ্গবিভূষণ’ সম্মান পান কত খ্রিস্টাব্দে?
- (ক) ১৯৭১
- (খ) ২০০৫
- (গ) ২০০৭
- (ঘ) ২০১১
উত্তর: Show
(ঘ) ২০১১
৭৬. নির্মলেন্দু চৌধুরী কোন পুরস্কার পেয়েছিলেন?
- (ক) পদ্মশ্রী
- (খ) পদ্মভূষণ
- (গ) পদ্মবিভূষণ
- (ঘ) বঙ্গবিভূষণ
উত্তর: Show
(খ) পদ্মভূষণ
৭৭. প্রথম সবাক বাংলা ছবির নাম কি?
- (ক) জামাইষষ্ঠী
- (খ) জোর বরাত
- (গ) ইন্দ্রসভা
- (ঘ) শিরি-ফরহাদ
উত্তর: Show
(ক) জামাইষষ্ঠী
৭৮. সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’র সংগীত পরিচালনা করেছিলেন কে?
- (ক) রবি শংকর
- (খ) বিলায়েত খাঁ
- (গ) বিসমিল্লা খাঁ
- (ঘ) সত্যজিৎ রায়
উত্তর: Show
(ক) রবি শংকর
৭৯. ‘মহীনের ঘোড়াগুলি’র আত্মপ্রকাশ ঘটে-
- (ক) ১৯৭৮ খ্রিস্টাব্দে
- (খ) ১৯৭৫ খ্রিস্টাব্দে
- (গ) ১৯৭৬ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৯৭৭ খ্রিস্টাব্দে
উত্তর: Show
(গ) ১৯৭৬ খ্রিস্টাব্দে
৮০. উত্তরবঙ্গের প্রচলিত লোকগান হল-
- (ক) জারি গান
- (খ) সারি গান
- (গ) ভাটিয়ালি গান
- (ঘ) ভাওয়াইয়া
উত্তর: Show
(ঘ) ভাওয়াইয়া
৮১. কীর্তন গান-এ যে বাদ্যটি অবশ্য প্রয়োজনীয় তা হল-
- (ক) করতাল
- (খ) শ্রীখোল
- (গ) বাঁশি
- (ঘ) হারমোনিয়াম
উত্তর: Show
(খ) শ্রীখোল
৮২. সেতারের বিখ্যাত শিল্পী হলেন-
- (ক) শৈলেন্দ্র বন্দ্যোপাধ্যায়
- (খ) কৃষ্ণচন্দ্র দে
- (গ) ভগবান চন্দ্র
- (ঘ) লক্ষ্মণ ভট্টাচার্য
উত্তর: Show
(গ) ভগবান চন্দ্র
৮৩. প্রখ্যাত শ্যামা সঙ্গীত শিল্পী হলেন-
- (ক) শান্তিদেব ঘোষ
- (খ) পান্নালাল ভট্টাচার্য
- (গ) শচীনদেব বর্মন
- (ঘ) জগন্ময় মিত্র
উত্তর: Show
(খ) পান্নালাল ভট্টাচার্য
৮৪. সরোদের বিখ্যাত শিল্পী হলেন-
- (ক) ইন্দ্রনীল ভট্টাচার্য
- (খ) রাধিকামোহন মৈত্র
- (গ) কৃষ্ণচন্দ্র দে
- (ঘ) ইমারত খাঁ
উত্তর: Show
(খ) রাধিকামোহন মৈত্র
৮৫. কীর্তনের ক-টি অঙ্গ হয় অধিকপক্ষে?
- (ক) দুটি
- (খ) তিনটি
- (গ) ছয়টি
- (ঘ) সাতটি
উত্তর: Show
(গ) ছয়টি
৮৬. জারি গানে ‘জারি’ শব্দের অর্থ-
- (ক) আনন্দ
- (খ) সমবেত
- (গ) বীরত্ব
- (ঘ) ক্রন্দন
উত্তর: Show
(ঘ) ক্রন্দন
স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও
১.
| স্তম্ভ – ১ | স্তম্ভ – ২ |
| a. কবিগান | i. মোহনচাঁদ বসু |
| b. পাঁচালী | ii. নিধুবাবু |
| c. হাফ আখড়াই | iii. ভোলা ময়রা |
| d. টপ্পা | iv. দাশরথি রায় |
- (ক) a-i, b-iv, c-iii, d-ii
- (খ) a-ii, b-i, c-iv, d-iii
- (গ) a-iv, b-iii, c-i, d-ii
- (ঘ) a-iii, b-iv, c-i, d-ii
উত্তর: Show
(ঘ) a-iii, b-iv, c-i, d-ii
২.
| স্তম্ভ – ১ | স্তম্ভ – ২ |
| a. রামশংকর ভট্টাচার্য | i. খেয়াল |
| b. কালী মির্জা | ii. ধ্রুপদ |
| c. গৌড়হরি দাস মহাপাত্র | iii. টপ্পা |
| d. রঘুনাথ রায় | iv. পক্ষী দলের গান |
- (ক) a-iii, b-iv, c-ii, d-i
- (খ) a-ii, b-iii, c-iv, d-i
- (গ) a-iv, b-i, c-ii, d-iii
- (ঘ) a-iii, b-ii, c-iv, d-i
উত্তর: Show
(খ) a-ii, b-iii, c-iv, d-i
৩.
| স্তম্ভ – ১ | স্তম্ভ – ২ |
| a. জুড়ির গান | i. নিধুবাবু |
| b. ঢপ কীর্তন | ii. মদনমোহন চট্টোপাধ্যায় |
| c. ঠুংরি | iii. মধুসূদন কিন্নর |
| d. আখড়াই | iv. ওয়াজেদ আলি শাহ |
- (ক) a-iii, b-iv, c-i, d-ii
- (খ) a-ii, b-iv, c-i, d-iii
- (গ) a-ii, b-iii, c-iv, d-i
- (ঘ) a-i, b-ii, c-iv, d-iii
উত্তর: Show
(গ) a-ii, b-iii, c-iv, d-i
৪.
| স্তম্ভ – ১ | স্তম্ভ – ২ |
| a. মহাবিশ্বে মহাকাশে | i. খেয়াল |
| b. আনন্দধারা বহিছে ভুবনে | ii. ভাটিয়ালি |
| c. সার্থক জনম আমার | iii. ধ্রুপদ |
| d. গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ | iv. টপ্পা |
- (ক) a-iii, b-i, c-iv, d-ii
- (খ) a-ii, b-iv, c-i, d-iii
- (গ) a-iv, b-iii, c-i, d-ii
- (ঘ) a-ii, b-i, c-iv, d-iii
উত্তর: Show
(ক) a-iii, b-i, c-iv, d-ii
৫.
| স্তম্ভ – ১ | স্তম্ভ – ২ |
| a. সলিল চৌধুরী | i. মহীনের ঘোড়াগুলি |
| b. রুমা গুহ ঠাকুরতা | ii. বোম্বে ইউথ কয়্যার |
| c. জ্যোতিরিন্দ্র মৈত্র | iii. কলকাতা ইউথ কয়্যার |
| d. গৌতম চট্টোপাধ্যায় | iv. নবজীবনের গান |
- (ক) a-ii, b-iii, c-iv, d-i
- (খ) a-i, b-ii, c-iv, d-iii
- (গ) a-iv, b-ii, c-i, d-iii
- (ঘ) a-iii, b-ii, c-i, d-iv
উত্তর: Show
(ক) a-ii, b-iii, c-iv, d-i

