বিজ্ঞান মঞ্চ পরীক্ষা 2016 Class 4 : প্রশ্নপত্রের সমাধান

বিজ্ঞান মঞ্চ পরীক্ষা 2016 Class 4 : 2016 সালের চতুর্থ শ্রেণির বিজ্ঞান মঞ্চ পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান।

2016 সালের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি আয়োজিত জেলা বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষার চতুর্থ শ্রেণির প্রশ্নের উত্তর করে দেওয়া হল।

Class 4 Bigyan Mancha Pariksha 2016 Question Paper Solution

বিজ্ঞান মঞ্চ পরীক্ষা 2016 Class 4 : প্রশ্নপত্রের সমাধান

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ 

পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি 

জেলা বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা – ২০১৬ 

চতুর্থ শ্রেণী     সময় : ২ ঘন্টা ৩০ মিনিট    পূর্ণমান – ১০০ 

অভীক্ষার তারিখঃ ০২/১০/২০১৬ 

অভীক্ষার্থীদের প্রতি নির্দেশাবলী 
  • এডমিট কার্ডের নির্দেশিত রোল এবং নম্বর সঠিকভাবে লিখতে হবে । 
  • প্রশ্নের স্থানেই নির্ধারিত জায়গায় উত্তর লিখতে হবে । 
  • উত্তর ইংরেজী অথবা বাংলা ভাষায় দেওয়া যাবে । 
  • কোন অবস্থাতেই প্রশ্নসহ উত্তর-পত্র পরীক্ষা কেন্দ্রের বাইরে নিয়ে যাওয়া যাবে না। পরীক্ষা আরম্ভ হওয়ার এক ঘন্টার মধ্যে হলের বাইরে যাওয়া চলবে না । 
  • প্রশ্নসহ উত্তর পত্রের নির্দিষ্ট স্থানে রাফওয়ার্ক করা যাবে। আলাদা কোন কাগজ ব্যবহার করা যাবেনা । 
  • যে কোন অসদুপায় অবলম্বন করলে সম্পূর্ণ পরীক্ষা বাতিল হয়ে যাবে । 
  • এড্‌মিট কার্ড না থাকলে অভীক্ষায় বসতে দেওয়া হবে না । 
  • অপরিচ্ছন্নতা, খারাপ হস্তাক্ষর ও বানান ভুলের জন্য নম্বর কাটা যাবে । 
  • দ্বিতীয় পাতায় কিছু লেখা চলবে না । 
প্রকৃতি বিজ্ঞান – ৪০ 

১। সঠিক উত্তরের পাশে ‘✓’ চিহ্ন দাও: ১ × ৫ = ৫

ক) দূষণমুক্ত শক্তির উৎস নয় –

  • অ) বায়ু ☐ 
  • আ) জোয়ার ভাটা ☐ 
  • ই) কয়লা ☐ 
  • ঈ) সৌর ☐ 

উত্তর: Show

ই) কয়লা

খ) মাটির সঙ্গে সংযোগ থাকে না এমন সপুষ্পক উদ্ভিদটি হল –

  • অ) ক্যাকটাস ☐ 
  • আ) ফার্ণ ☐ 
  • ই) ছত্রাক ☐ 
  • ঈ) কচুরীপানা ☐

উত্তর: Show

ঈ) কচুরীপানা

গ) অভিকর্ষ বল বা পৃথিবীর টান আবিষ্কার করেন –

  • অ) আইনস্টাইন ☐ 
  • আ) নিউটন ☐ 
  • ই) গ্যালিলিও ☐ 
  • ঈ) ডারউইন ☐ 

উত্তর: Show

আ) নিউটন

ঘ) মানবদেহের বৃহত্তম গ্রন্থি হল –

  • অ) যকৃৎ ☐ 
  • আ) পাকস্থলী ☐ 
  • ই) হৃৎপিন্ড ☐ 
  • ঈ) ফুসফুস ☐ 

উত্তর: Show

অ) যকৃৎ

ঙ) আমাদের দেশে ২১শে মার্চ –

  • অ) দিন ও রাতের তাপমাত্রা সমান হয়। ☐ 
  • আ) দিন ছোট, রাত বড় ☐ 
  • ই) দিন বড়, রাত ছোট। ☐ 
  • ঈ) দিন ও রাতের সময়কাল সমান ☐ 

উত্তর: Show

ঈ) দিন ও রাতের সময়কাল সমান

২। শূন্যস্থান পূরণ কর: ১ × ৫ = ৫

ক) কোকিল যে ঋতু চিনতে সাহায্য করে তা হল …………………….।

উত্তর: Show

বসন্ত

খ) পাইন গাছ থেকে ……………………. তৈরী হয়।

উত্তর: Show

তারপিন তেল

গ) কৃমির জন্য পা ফুলে যাওয়াকে ……………………. রোগ বলে।

উত্তর: Show

ফাইলেরিয়া বা গোদ

ঘ) পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম …………………….।

উত্তর: Show

জলদাপাড়া

ঙ) সৌরজগতে সবচেয়ে বড়ো গ্রহের নাম …………………….।

উত্তর: Show

বৃহস্পতি

৩। বিজাতীয় বেছে পাশে লেখ: ১ × ৫ = ৫

ক) আম / আতা / পেয়ারা / কাঁঠাল

উত্তর: Show

আম

খ) উটপাখি / এমু / চড়ুই / কিউই

উত্তর: Show

চড়ুই

গ) ফটকিরি / ফিনাইল / হ্যালোজেন / ব্লিচিং

উত্তর: Show

হ্যালোজেন

ঘ) টিউবওয়েল / সাঁড়াশি / হাতুড়ি / বই

উত্তর: Show

বই

ঙ) ইনসাট 1A / ইনসাট 2B / চাঁদ / আর্যভট্ট

উত্তর: Show

চাঁদ

৪। ফাঁকা স্থানে সম্পর্কযুক্ত পদ বসাও: ১ × ৫ = ৫

ক) পাম্প : হৃৎপিন্ড ∷ ক্যামেরা : …………………….

উত্তর: Show

চোখ

খ) শ্বাসমূল : সুন্দরী ∷ গুচ্ছমূল : …………………….

উত্তর: Show

ধান বা গম 

গ) ভর : তুলাযন্ত্র ∷ ওজন : …………………….

উত্তর: Show

স্প্রিং তুলা

ঘ) শিউলি ফুল : শরৎকাল ∷ পলাশ : …………………….

উত্তর: Show

বসন্ত কাল

ঙ) চাঁদ : পৃথিবী ∷ ডিমস : …………………….

উত্তর: Show

মঙ্গল

৫। উত্তরটি ফাঁকা জায়গায় লেখ: ১ × ৫ = ৫

ক) মালাকার কাদের বলা হয়?

উত্তর: যাঁরা ফুল দিয়ে মালা ও নানা রকম সাজসজ্জা তৈরি করেন, তাঁদের মালাকার বলা হয়।

খ) মানুষের অস্ত্রে বসবাসকারী অপকারী পরজীবির নাম হল – …………………….।

উত্তর: Show

গোল কৃমি / ফিতা কৃমি

গ) তাপে বস্তুর ……………………. বাড়ে।

উত্তর: Show

আয়তন

ঘ) আমার আকৃতি উপবৃত্তাকার। আমার ওপর দিয়ে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। আমি কে?

উত্তর: Show

কক্ষপথ

ঙ) পশ্চিমবঙ্গের কোথায় রেলইঞ্জিন তৈরীর কারখানা আছে?

উত্তর: Show

চিত্তরঞ্জনে

৬। বামদিকের সহিত ডানদিকের মেলবন্ধন কর: ১ × ৫ = ৫

বামদিকডানদিকউত্তর
ক) কুলেখাড়াঅ) চিতাবাঘ(ক) – ☐
খ) একটি দ্রুতগামী প্রাণীআ) আহ্নিকগতি(খ) – ☐ 
গ) দিনরাত্রিই) কেঁচো(গ) – ☐
ঘ) ইলিশমাছঈ) রক্তবৃদ্ধি করে(ঘ) – ☐
ঙ) চাষীর বন্ধুউ) নোনাজলের মাছ(ঙ) – ☐

উত্তর: Show

ক) – ঈ, খ) – অ, গ) –  আ, ঘ) – উ, ঙ) – ই

৭। ঠিক উত্তর হলে (✓) ও ভুল উত্তর হলে (✗) চিহ্ন দাও: ১ × ৫ = ৫

ক) একসময় বিষ্ণুপুরের নাম ছিল মল্লভূম। ☐

উত্তর: Show

খ) ব্যান্ডেল চার্চ ১৬৬০ সাল নাগাদ বানানো হয়েছিল। ☐

উত্তর: Show

গ) সুন্দরবনে গন্ডার পাওয়া যায়। ☐

উত্তর: Show

ঘ) তিন বছর বয়সে শিশুর দাঁতের সংখ্যা ২২টি। ☐

উত্তর: Show

ঙ) উঁচু পাহাড় চূড়ায় বাতাস কমে যায়, অক্সিজেন কম থাকে। ☐

উত্তর: Show

৮। যুক্তিযুক্ত কারণ লেখ: ২ + ২ + ১ = ৫

ক) কিরকম জল পান করা উচিত? (২)

উত্তর: পরিষ্কার, জীবাণুমুক্ত ও নিরাপদ জল পান করা উচিত। পানীয় জল ফুটিয়ে বা পরিশোধন করে পান করা ভালো।

খ) প্লাস্টিকের ব্যবহারের ফলে আমাদের পরিবেশ কিভাবে দূষিত হচ্ছে? (২)

উত্তর: প্লাস্টিক সহজে পচে না, তাই মাটি ও জল দূষিত করে। প্লাস্টিক পোড়ালে ক্ষতিকর ধোঁয়া সৃষ্টি হয়ে বায়ুদূষণও ঘটে।

গ) কোনো কিছু খাওয়ার আগে হাত সাবান দিয়ে ধোয়া উচিত কেন? (১)

উত্তর: হাতের জীবাণু দূর করে রোগজীবাণু শরীরে প্রবেশ রোধ করার জন্য। 

পশ্চিম মেদিনীপুর বিজ্ঞান মঞ্চ পরীক্ষা 2016 Class 4 : প্রশ্নপত্রের সমাধান

গণিত (পূর্ণমান – ৩০)

১। ঠিক উত্তরের পাশে (✓) চিহ্ন দাও: ১ × ৫ = ৫

ক) একটি ত্রিভুজের কটি কোণ?

  • অ) একটি ☐ 
  • আ) তিনটি ☐ 
  • ই) দুটি ☐ 
  • ঈ) চারটি

উত্তর: Show

আ) তিনটি

খ) ১ থেকে ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা আছে –

  • অ) ২৩টি ☐ 
  • আ) ২৪টি ☐ 
  • ই) ২৫টি ☐ 
  • ঈ) ২৬টি ☐ 

উত্তর: Show

ই) ২৫টি

গ) ০.৮১০ এর সঙ্গে কত যোগ করলে ১ হবে?

  • অ) ১.০৯০ ☐ 
  • আ) ০.১৯ ☐ 
  • ই) ০.১০৯০ ☐ 
  • ঈ) ১.৯০ ☐ 

উত্তর: Show

আ) ০.১৯

ঘ) তুমি আয়নায় দেখলে ঘড়িতে ৭টা বাজে। ঘড়িতে আসল সময় কত?

  • অ) ৬টা ☐ 
  • আ) ৫টা ☐ 
  • ই) ৮টা ☐ 
  • ঈ) ৯টা ☐

উত্তর: Show

আ) ৫টা

ঙ) নীচের কোনটি ঘনবস্তু?

  • অ) রাগ ☐ 
  • আ) কান্না ☐ 
  • ই) স্নেহ ☐ 
  • ঈ) কলম ☐

উত্তর: Show

ঈ) কলম

২। শূন্যস্থান পূরণ কর: ১ × ৫ = ৫

ক) \(\frac{৪৯}{৭০} = \frac{৭}{ } = \frac{১৪}{  } \)

উত্তর: Show

\(\frac{৪৯}{৭০} = \frac{৭}{১০ } = \frac{১৪}{২০}\)

খ) ১ থেকে ৩০ পর্যন্ত সংখ্যায় ২ আছে ……………………. টি।

উত্তর: Show

১৩

গ) ৩ সপ্তাহ ৪ দিন = ……………………. দিন।

উত্তর: Show

২৫

ঘ) আয়তক্ষেত্রের বিপরীত বাহুদ্বয় পরস্পর …………………….।

উত্তর: Show

সমান ও সমান্তরাল

ঙ) ৫০ এর \(\frac{২}{৫}\) অংশ ১০০ এর ……………………. গুণ।

উত্তর: Show

\(/frac{১}{৫}\)

৩। বিজাতীয়টিতে গোল দাগ (◯) দাও: ১ × ৫ = ৫

ক) ভাজ্য / গুণক / গুণ্য / গুণফল

উত্তর: Show

ভাজ্য

খ) ২৩ / ৮৩ / ৭৩ / ৯০

উত্তর: Show

৯০

গ) \(\frac{৩}{৭}\) / \(\frac{৫}{৯}\) / \(\frac{১৩}{১১}\) / \(\frac{১}{৪}\)

উত্তর: Show

\(\frac{১৩}{১১}\)

ঘ) ১৬০০ সাল / ১৭০০ সাল / ১৮০০ সাল / ১৯০০ সাল

উত্তর: Show

১৬০০ সাল

ঙ) ১৮ / ৩৩ / ৩৮ / ২৪

উত্তর: Show

৩৮

৪। ঠিক উত্তরটি পাশে লিখে দাও: ১ × ৫ = ৫

ক) ৪১০ – ৪০ – ৪০ – ৪০ – ৪০ – ৪০ – ৪০ – ৪০ – ৪০ – ৪৯ = ……………………. হয়।

উত্তর: Show

৪১

খ) দুটি বিজোড় সংখ্যার গুণফল সর্বদা ……………………. হয়।

উত্তর: Show

বিজোড় সংখ্যা

গ) ৯, ৭, ০, ৫ দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা থেকে ঐ সংখ্যাগুলি দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল হল – …………………….।

উত্তর: Show

৪৬৭১

ঘ) ৯.০০৩ ÷ ১০০ = …………………….

উত্তর: Show

০.০৯০০৩

ঙ) ল.সা.গু কথার পুরো নাম …………………….।

উত্তর: Show

লঘিষ্ঠ সাধারণ গুণিতক

৫। সম্পর্কযুক্ত পদটি বসাও: ১ × ৪ = ৪

ক) ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা :  ২   ∷ ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা : ……………………. 

উত্তর: Show

খ) টিনের কৌটা : চোঙ ∷ মোচার অগ্রভাগ : …………………….

উত্তর: Show

শঙ্কু

গ) ৯৯৯৯ : চার অঙ্কের বৃহত্তম ∷ ……………………. : পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম

উত্তর: Show

১০০০০

ঘ) ত্রিভুজ : ১৮০° ∷ বৃত্ত : …………………….

উত্তর: Show

৩৬০°

৬। সমাধান কর: ২ × ৩ = ৬

ক) ১৫টি আনারসের দাম ১৩৫ টাকা হলে ১৮৯ টাকায় কয়টি আনারস পাওয়া যাবে?

উত্তর: ১টি আনারসের দাম = (১৩৫ ÷ ১৫) টাকা = ৯ টাকা।

সুতরাং, ১৮৯ টাকায় পাওয়া আনারস পাওয়া যাবে = (১৮৯ ÷ ৯) টি = ২১টি।

খ) তোমার ঠাকুমার বয়স ৬১ বছর ৭ মাস ১৮ দিন। তোমার ঠাকুমা তোমার বাবার থেকে ২০ বছর ৫ মাস ২১ দিনের বড়ো। তোমার বাবার বয়স কত?

উত্তর: 

  ৬  ৩০
  বছর  মাস  দিন
  ৬১
– ২০
——   
৪১
  ৭   

——   
  ১৮   
২১
——
  ২৭

∴ আমার বাবার বয়স ৪১ বছর ১ মাস ২৭ দিন।

গ) ৯ মিটার লম্বা একটি বাঁশকে সমান ৭ টুকরো করলে প্রতি টুকরোর দৈর্ঘ্য কত হবে?

উত্তর: প্রতি টুকরোর দৈর্ঘ্য হবে = (৯ ÷ ৭) মিটার = \(১\frac{২}{৭}\) মিটার ।

বিজ্ঞান মঞ্চ পরীক্ষা প্রশ্ন উত্তর class 4

সাধারণ জ্ঞান বিজ্ঞান (পূর্ণমান – ৩০)

১। সঠিক উত্তরের পাশে ‘✓’ চিহ্ন দাও: ১ × ৫ = ৫

ক) ২০১৬ সালের রিও অলিম্পিক কোন্ দেশে অনুষ্ঠিত হয় –

  • অ) রোম ☐ 
  • আ) আমেরিকা ☐ 
  • ই) ফ্রান্স ☐ 
  • ঈ) ব্রাজিল ☐ 

উত্তর: Show

ঈ) ব্রাজিল

খ) পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা –

  • অ) ১৯টি ☐ 
  • আ) ২০টি ☐ 
  • ই) ১৭টি ☐ 
  • ঈ) ২১টি ☐ 

উত্তর: Show

আ) ২০টি

[বি. দ্র. – বর্তমানে ২৩টি জেলা। এটা যেহেতু ২০১৬ সালের প্রশ্ন তাই উত্তর ২০টি]

গ) বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয় –

  • অ) ৩রা ডিসেম্বর ☐ 
  • আ) ১লা নভেম্বর ☐ 
  • ই) ১৬ই অক্টোবর ☐ 
  • ঈ) ৮ই সেপ্টেম্বর ☐ 

উত্তর: Show

অ) ৩রা ডিসেম্বর

ঘ) পৃথিবীর সবচেয়ে ছোট পাখিটির নাম –

  • অ) চড়ুই ☐ 
  • আ) হামিং বার্ড ☐ 
  • ই) বাবুই ☐ 
  • ঈ) পেঙ্গুইন ☐ 

উত্তর: Show

আ) হামিং বার্ড

ঙ) রাতকানা রোগ হয় যে ভিটামিনের অভাবে তা হল –

  • অ) ভিটামিন-A ☐ 
  • আ) ভিটামিন-C ☐ 
  • ই) ভিটামিন-K ☐ 
  • ঈ) ভিটামিন-D ☐ 

উত্তর: Show

অ) ভিটামিন-A

২। আমি কে? তা ফাঁকা স্থানে লেখ: ১ × ৫ = ৫

ক) আমি বৈদ্যুতিক বাল্বের আবিষ্কর্তা। আমি …………………….।

উত্তর: Show

থমাস আলভা এডিসন 

খ) আমি ভারতের পূণ্যতোয়া নদী। গঙ্গোত্রী হিমবাহে আমার সৃষ্টি। আমি …………………….।

উত্তর: Show

গঙ্গা নদী

 

গ) আমি ভারতের সর্বনিম্ন স্থান। আমি …………………….।

উত্তর: Show

কুট্টানাদ (কেরালা) 

ঘ) ২রা আগষ্ট আমার জন্মদিন। আমি বেঙ্গল কেমিক্যাল-এর প্রতিষ্ঠাতা। আমি …………………….।

উত্তর: Show

আচার্য প্রফুল্ল চন্দ্র রায় 

ঙ) আমি একজন খ্যাতনামা ডাক্তার। আমার জন্ম ও মৃত্যুর তারিখ একই। আমি …………………….।

উত্তর: Show

ডাঃ বিধান চন্দ্র রায় 

৩। বিজাতীয় শব্দ বেছে লেখ: ১ × ৫ = ৫

ক) মস / ফার্ণ / ব্যাঙের ছাতা / জবা গাছ

উত্তর: Show

জবা গাছ (বাকিগুলি অপুষ্পক উদ্ভিদ) 

খ) অব্যক্ত / সঞ্চিতা / সঞ্চয়িতা / ছাড়পত্র

উত্তর: Show

অব্যক্ত (এটি জগদীশচন্দ্র বসুর লেখা গদ্যগ্রন্থ, বাকিগুলা কাব্যগ্রন্থ) 

গ) দামোদর / কংসাবতী / শিলাবতী / বিদ্যাধরী

উত্তর: Show

বিদ্যাধরী (এটি উত্তর চব্বিশ পরগনার নদী, বাকিগুলো পশ্চিমাঞ্চলের নদী) 

ঘ) কুমার শানু / শান / বাবুল সুপ্রিয় / শ্রেয়ান

উত্তর: Show

শ্রেয়ান (বাকিরা বয়সে জ্যেষ্ঠ ও প্রতিষ্ঠিত গায়ক)

ঙ) অশোকস্তম্ভ / জয়হিন্দ / সিংহ / ময়ূর

উত্তর: Show

জয়হিন্দ (বাকিগুলি জাতীয় প্রতীক সংক্রান্ত)

৪। সম্পর্ক স্থাপন কর: ১ × ৫ = ৫

ক) বিদ্রোহী কবি : কাজী নজরুল ইসলাম ∷ কিশোর কবি : …………………….

উত্তর: Show

সুকান্ত ভট্টাচার্য

খ) বাংলার শস্যাগার : বর্ধমান ∷ বাংলার চা ঘর : …………………….

উত্তর: Show

জলপাইগুড়ি / দার্জিলিং

গ) লিওনেল মেসি : ফুটবল ∷ মহেন্দ্র সিং ধোনী : …………………….

উত্তর: Show

ক্রিকেট

ঘ) ৫ই জুন : বিশ্ব পরিবেশ দিবস ∷ ৭ই এপ্রিল : …………………….

উত্তর: Show

বিশ্ব স্বাস্থ্য দিবস

ঙ) চতুষ্পদী : গরু ∷ দ্বিপদী : …………………….

উত্তর: Show

মানুষ / পাখি

৫। শূন্যস্থান পূরণ কর: ১ × ৫ = ৫

ক) ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম …………………….।

উত্তর: Show

দ্রৌপদী মুর্মু (বর্তমান নিরিখে) / ২০১৬ সালে ছিলেন প্রণব মুখোপাধ্যায়

খ) নখ কাটলে লাগে না কারণ নখে ……………………. নেই।

উত্তর: Show

স্নায়ু

গ) বিড়লা তারামণ্ডল ……………………. অবস্থিত।

উত্তর: Show

কলকাতায়

ঘ) পৃথিবীর দীর্ঘতম প্ল্যাটফর্ম হল …………………….।

উত্তর: Show

হুবল্লী (কর্ণাটক) 

ঙ) “গুপী গাইন বাঘা বাইন” ছবিটির পরিচালক হলেন …………………….।

উত্তর: Show

সত্যজিৎ রায়

৬। যুক্তিপূর্ণ কারণ লেখ: (২ + ২ + ১ = ৫)

ক) সুস্বাস্থের অধিকারী হওয়ার ২টি উপায় লেখ। (২)

উত্তর: 

  • ১. পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণ করা।
  • ২. নিয়মিত শরীরচর্চা করা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা।

খ) নির্মল বিদ্যালয় বলতে কী বোঝ? (২)

উত্তর: যে বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর এবং যেখানে নিরাপদ পানীয় জল ও স্বাস্থ্যসম্মত শৌচাগারের ব্যবস্থা থাকে, তাকে নির্মল বিদ্যালয় বলে।

গ) দুটি বিপন্ন প্রাণীর নাম লেখ। (১)

উত্তর: বাঘ ও একশৃঙ্গ গণ্ডার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *