সেমিস্টার III উচ্চ-মাধ্যমিক 2027 বাংলা উত্তর (Semester-III HS 2027 Bengali A Answer)
বাংলা
‘ক’ ভাষা
সেমিস্টার-III
২০২৭
মোট সময় : ১ ঘন্টা ৩০ মিনিট পূর্ণমান : ৪০
সেমিস্টার III উচ্চ-মাধ্যমিক 2027 বাংলা উত্তর (Semester-III HS 2027 Bengali A Answer)
বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি
প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে OMR উত্তরপত্রে উত্তর দাও।
১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ‘তার সঙ্গে’ নামক অনূদিত কবিতাটির অনুবাদক কে?
- (A) সুনীল গঙ্গোপাধ্যায়
- (B) শক্তি চট্টোপাধ্যায়
- (C) নবনীতা দেবসেন
- (D) বিষ্ণু দে
উত্তর: Show
(B) শক্তি চট্টোপাধ্যায়
২. বিবৃতি (১) ও (২)-এর সম্পর্কের ভিত্তিতে সঠিক উত্তর দাও:
- বিবৃতি (১): এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপূতঃ অসি
- বিবৃতি (২): সেই অসি শাণিত ইস্পাতের খন্ড। অভঙ্গুর। নাম: ‘ভালোবাসা’।
বিকল্প সমূহ:
- (A) বিবৃতি (১) ভুল, বিবৃতি (২) সঠিক
- (B) বিবৃতি (১) ও (২) উভয়ই ভুল
- (C) বিবৃতি (১) ও (২) উভয়ই সঠিক
- (D) বিবৃতি (১) সঠিক, বিবৃতি (২) ভুল
উত্তর: Show
(C) বিবৃতি (১) ও (২) উভয়ই সঠিক
৩. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: নবনীতা দেবসেন জন্মেছেন কোন্ শহরে?
- (A) হাওড়া
- (B) ঢাকা
- (C) লন্ডন
- (D) দক্ষিণ কলকাতা
উত্তর: Show
(D) দক্ষিণ কলকাতা
৪. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্প বেছে নাও: শঙ্কররাও খারাট ছিলেন একজন ____________ লেখক।
- (A) গুজরাটি
- (B) তামিল
- (C) মারাঠি
- (D) বাঙালী
উত্তর: Show
(C) মারাঠি
৫. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্প বেছে নাও: পোটরাজ ছিলেন ____________।
- (A) গাঁয়ের মোড়ল
- (B) দূরপত
- (C) আনন্দ
- (D) দামা
উত্তর: Show
(D) দামা
৬. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:
| স্তম্ভ-A | স্তম্ভ-B |
| (i) মেকুর | (a) বিহঙ্গ, পক্ষী |
| (ii) ব্যোম | (b) বিড়াল, মার্জার |
| (iii) খেচর | (c) অশ্ব, ঘোড়া |
| (iv) ঘোটক | (d) শূন্য, অন্তরিক্ষ |
বিকল্প সমূহ:
- (A) (i)-c, (ii)-d, (iii)-a, (iv)-b
- (B) (i)-b, (ii)-d, (iii)-a, (iv)-c
- (C) (i)-b, (ii)-d, (iii)-c, (iv)-a
- (D) (i)-b, (ii)-c, (iii)-a, (iv)-d
উত্তর: Show
(B) (i)-b, (ii)-d, (iii)-a, (iv)-c
৭. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: শব্দার্থের দুটি প্রধান ভাগের মধ্যে দ্বিতীয়টিকে বলে —
- (A) সাধারণ অর্থ
- (B) আদি অর্থ
- (C) বিশেষ অর্থ
- (D) নিদর্শন
উত্তর: Show
(D) নিদর্শন
৮. বিবৃতি (i) ও (ii)-এর সম্পর্কের ভিত্তিতে সঠিক উত্তরটি নির্বাচন করো:
- বিবৃতি (i): ‘র’-কে রণিত ব্যঞ্জন বলা হয়।
- বিবৃতি (ii): ‘র’ ধ্বনি উচ্চারণের সময় জিহ্বাগ্র কম্পিত হয়।
বিকল্প সমূহ:
- (A) (i) সত্য, (ii) মিথ্যা
- (B) (i) মিথ্যা, (ii) সত্য
- (C) (i) এবং (ii) উভয়ই মিথ্যা
- (D) (i) এবং (ii) উভয়ই সত্য
উত্তর: Show
(D) (i) এবং (ii) উভয়ই সত্য
৯. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: শুধু ……………….. দুটি সরাম।
- (A) ভালোবাসা
- (B) শিরস্ত্রাণ ও ধনুক
- (C) আশীর্বাদী
- (D) ধনুক ও তৃণীর
উত্তর: Show
(C) আশীর্বাদী
১০. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ‘দিগ্বিজয়ের রূপকথা’ কার লেখা?
- (A) শঙ্খ ঘোষ
- (B) নবনীতা দেবসেন
- (C) শ্রীজাত
- (D) সুনীল গঙ্গোপাধ্যায়
উত্তর: Show
(B) নবনীতা দেবসেন
১১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ‘আদরিণী’ গল্পের পরিচ্ছেদ সংখ্যা —
- (A) সাতটি
- (B) আটটি
- (C) চারটি
- (D) ছয়টি
উত্তর: Show
(A) সাতটি
১২. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:
| স্তম্ভ-A | স্তম্ভ-B |
| (i) বামুনহাটের মেলা | (a) ১০ জ্যৈষ্ঠ |
| (ii) রসগোল্লা | (b) দুই টাকা |
| (iii) কল্যাণীর বিবাহ | (c) গয়না গড়ানো |
| (iv) হস্তী বিক্রির টাকা | (d) চৈত্র সংক্রান্তি |
বিকল্প সমূহ:
- (A) (i)-a, (ii)-b, (iii)-d, (iv)-c
- (B) (i)-b, (ii)-d, (iii)-c, (iv)-a
- (C) (i)-d, (ii)-b, (iii)-a, (iv)-c
- (D) (i)-d, (ii)-c, (iii)-a, (iv)-b
উত্তর: Show
(C) (i)-d, (ii)-b, (iii)-a, (iv)-c
১৩. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: মোক্তার মহাশয় যৌবনকালে ছিলেন ____________।
- (A) রীতিমতো বদরাগী
- (B) তীব্র অভিমানী
- (C) তীব্র ঈর্ষাপরায়ণ
- (D) তীব্র অনুরাগী
উত্তর: Show
(A) রীতিমতো বদরাগী
১৪. বিবৃতি ও কারণের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো:
- বিবৃতি: ইহার পর দুইটি মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন।
- কারণ: আদরিণীর অভিমান করে চলে যাওয়া।
বিকল্প সমূহ:
- (A) বিবৃতি ঠিক, কারণ ভুল
- (B) বিবৃতি ও কারণ উভয়ই ঠিক
- (C) বিবৃতি ও কারণ উভয়ই ঠিক নয়
- (D) বিবৃতি ভুল, কারণ ঠিক
উত্তর: Show
(B) বিবৃতি ও কারণ উভয়ই ঠিক
১৫. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: বাক্যে সুরের ওঠাপড়াকে বলে —
- (A) সুরতরঙ্গ
- (B) প্রাবল্য
- (C) দৈর্ঘ্য
- (D) যুক্তধ্বনি
উত্তর: Show
(A) সুরতরঙ্গ
১৬. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: শাক্ত সঙ্গীতের প্রথম ও প্রধান কবির নাম —
- (A) রামপ্রসাদ সেন
- (B) কমলাকান্ত
- (C) ঘনরাম
- (D) বলরাম দাস
উত্তর: Show
(A) রামপ্রসাদ সেন
১৭. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: মান্না দে-র প্রকৃত নাম ছিল —
- (A) প্রবোধকুমার দে
- (B) প্রবোধচন্দ্র দে
- (C) প্রকাশচন্দ্র দে
- (D) প্রদোষচন্দ্র দে
উত্তর: Show
(B) প্রবোধচন্দ্র দে
১৮. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত চিকিৎসক কে ছিলেন?
- (A) বিধানচন্দ্র রায়
- (B) রাধাগোবিন্দ কর
- (C) নীলরতন সরকার
- (D) কাদম্বিনী বসু
উত্তর: Show
(C) নীলরতন সরকার
১৯. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ‘কুস্তি’ কোন্ দেশের জাতীয় খেলা?
- (A) ইরাক
- (B) জাপান
- (C) চিন
- (D) ফ্রান্স
উত্তর: Show
(B) জাপান
২০. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: ‘ধুয়ে মুছে আগুন ____________ জন্য’
- (A) নেভানোর
- (B) জ্বালাবার
- (C) বানাবার
- (D) ধরানোর
উত্তর: Show
(C) বানাবার
২১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ‘তার সঙ্গে’ কবিতার মূল কবি পাবলো নেরুদার জন্ম কবে?
- (A) ২১ জুলাই, ১৯০৬
- (B) ১২ জুলাই, ১৯০৪
- (C) ১৪ জুলাই, ১৯০৪
- (D) ১২ জুলাই, ১৯০৬
উত্তর: Show
(B) ১২ জুলাই, ১৯০৪
২২. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ‘থিসরাস’ শব্দের বুৎপত্তিগত অর্থ হলো —
- (A) অমরকোষ
- (B) রত্নাগার
- (C) পরশু
- (D) কুম্ভাগার
উত্তর: Show
(B) রত্নাগার
২৩. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: সুকুমার রায় কোন্ স্কলারশিপ নিয়ে উচ্চতর শিক্ষার জন্য ইংল্যান্ডে যান?
- (A) জগত্তারিণী স্কলারশিপ
- (B) উপেন্দ্রকিশোর স্কলারশিপ
- (C) গুরুপ্রসন্ন ঘোষ স্কলারশিপ
- (D) তারাসুন্দরী স্কলারশিপ
উত্তর: Show
(C) গুরুপ্রসন্ন ঘোষ স্কলারশিপ
২৪. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ‘বেঙ্গল কেমিক্যালস’-এর প্রতিষ্ঠাতা হলেন —
- (A) প্রফুল্লচন্দ্র রায়
- (B) মেঘনাদ সাহা
- (C) নীলরতন সরকার
- (D) গোপালচন্দ্র ভট্টাচার্য
উত্তর: Show
(A) প্রফুল্লচন্দ্র রায়
২৫. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ভাওয়াইয়া গানের গায়কদের কী বলা হয়?
- (A) ভাবুক
- (B) ভবঘুরে
- (C) বাউল
- (D) বাউদিয়া
উত্তর: Show
(D) বাউদিয়া
২৬. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: ‘তোমারে এত ভক্তি করি তবু আমার ____________ এমন কেন মা?’
- (A) ভাগ্যে
- (B) ঘরে
- (C) মাথায়
- (D) কপালে
উত্তর: Show
(D) কপালে
২৭. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: মেজোবাবুর মেয়ের বিয়েতে ‘খেমটা’ এসেছিল ____________ থেকে।
- (A) কলকাতা
- (B) দিল্লি
- (C) মুম্বাই
- (D) বেনারস
উত্তর: Show
(A) কলকাতা
২৮. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ‘অন্ন’ শব্দের আদি অর্থ ‘খাদ্য’, পরিবর্তিত অর্থ ‘ভাত’ — এটি শব্দার্থ পরিবর্তনের কোন্ ধারা?
- (A) অর্থের রূপান্তর
- (B) অর্থের প্রসার
- (C) অর্থের সংকোচ
- (D) অর্থের অপকর্ষ
উত্তর: Show
(C) অর্থের সংকোচ
২৯. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: শব্দার্থ পরিবর্তনের মূল কারণ কটি ভাগে বিভক্ত?
- (A) তিন
- (B) চার
- (C) পাঁচ
- (D) ছয়
উত্তর: Show
(A) তিন
৩০. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: শব্দার্থ পরিবর্তনের প্রধান ধারাগুলি হলো —
- (A) শব্দার্থের প্রসার, শব্দার্থের উৎকর্ষ ও অর্থসংক্রম
- (B) শব্দার্থের প্রসার, শব্দার্থের সংকোচ ও শব্দার্থের রূপান্তর
- (C) শব্দার্থের অবনতি, থিসরাস, অর্থান্তরভুক্তি ও শব্দার্থের সংকোচ
- (D) শব্দার্থের রূপান্তর, সমার্থকতা, বিপরীতার্থকতা ও অর্থসংক্রম
উত্তর: Show
(B) শব্দার্থের প্রসার, শব্দার্থের সংকোচ ও শব্দার্থের রূপান্তর
৩১. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: চলিত ভাষায় কি আর ____________ হয় না?
- (A) শিল্পনৈপুণ্য
- (B) ভাষা আন্দোলন
- (C) কথাবার্তা
- (D) সাহিত্যচর্চা
উত্তর: Show
(A) শিল্পনৈপুণ্য
৩২. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: “আর অর্বাচীন কালের সংস্কৃত দেখ।” ‘অর্বাচীন’ শব্দের অর্থ হলো —
- (A) পণ্ডিত
- (B) নবীন
- (C) প্রাচীন
- (D) সাহসী
উত্তর: Show
(B) নবীন
৩৩. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: ছাগল দিতে না-পারলে ____________ দিই।
- (A) কুঁকড়ো
- (B) হাঁস
- (C) লাউ
- (D) বাতাসা
উত্তর: Show
(A) কুঁকড়ো
৩৪. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ‘রোসো’ শব্দের অর্থ হলো —
- (A) অপেক্ষা করো
- (B) বলো
- (C) চলো
- (D) শোনো
উত্তর: Show
(A) অপেক্ষা করো
৩৫. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: কলকাতা শহরে বাঙালির প্রচেষ্টায় প্রথম স্বদেশীয় সার্কাস হলো —
- (A) গ্রেট ওয়ার্ল্ড সার্কাস
- (B) গ্রেট বেঙ্গল সার্কাস
- (C) গ্রেট ইন্ডিয়ান সার্কাস
- (D) ন্যাশনাল সার্কাস
উত্তর: Show
(D) ন্যাশনাল সার্কাস
৩৬. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: আকাশে ____________ আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধুজলে,
- (A) পুষ্পক
- (B) পক্ষীরাজ
- (C) পাখি
- (D) উট
উত্তর: Show
(A) পুষ্পক
৩৭. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: দুয়োরাণী দিলেন ____________
- (A) বুঝিয়ে
- (B) তাড়িয়ে
- (C) সাজিয়ে
- (D) গুছিয়ে
উত্তর: Show
(C) সাজিয়ে
৩৮. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: রবিবার বেলা ____________ টার সময় জয়রামবাবু জলযোগ শেষ করে বৈঠকখানায় এসে বসতেন।
- (A) ৭
- (B) ৮
- (C) ৬
- (D) ৯
উত্তর: Show
(D) ৯
৩৯. ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো:
- (i) নগেন্দ্রবাবু বললেন – ‘তাই তো! সব মাটি?’
- (ii) মোক্তার মহাশয় বললেন – “কেন রে, হাতি পাওয়া গেল না কেন?”
- (iii) সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম, বৈঠকখানায় বসে পাশাখেলা দেখছিলেন।
- (iv) কুঞ্জবাবু নিরাশ হয়ে বলে উঠলেন – “অ্যাঁ! পাওয়া গেল না?”
বিকল্প সমূহ:
- (A) (iii), (iv), (i), (ii)
- (B) (iii), (ii), (iv), (i)
- (C) (i), (iii), (ii), (iv)
- (D) (iv), (ii), (i), (iii)
উত্তর: Show
(A) (iii), (iv), (i), (ii)
৪০. সত্য ও মিথ্যা নির্ণয় করো:
- (i) ভাষার অঙ্গপ্রত্যঙ্গগুলি হল ধ্বনি, ধ্বনিগুচ্ছ, রূপ, পদ, বাক্য ইত্যাদি।
- (ii) ভাষাবিজ্ঞানের তিনটি ভাগ।
- (iii) অভিধানকে আমরা ভাষাবিজ্ঞানের একটি সংযোগমূলক বিভাগ বলতে পারি।
- (iv) ধ্বনিবিজ্ঞান মূলত ধ্বনিতত্ত্ব ও রূপতত্ত্ব বিষয়ে আলোচনা করে।
বিকল্প সমূহ:
- (A) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
- (B) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
- (C) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
- (D) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
উত্তর: Show
(A) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা

