বিজ্ঞান মঞ্চ পরীক্ষা 2019 Class 4 প্রশ্ন উত্তর: প্রশ্নপত্রের সমাধান

বিজ্ঞান মঞ্চ পরীক্ষা 2019 Class 4 প্রশ্ন উত্তর : 2019 সালের চতুর্থ শ্রেণির বিজ্ঞান মঞ্চ পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান।

2019 সালের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি আয়োজিত জেলা বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষার চতুর্থ শ্রেণির প্রশ্নের উত্তর করে দেওয়া হল।

Class 4 Bigyan Mancha Pariksha 2019 Question Paper Solution

বিজ্ঞান মঞ্চ পরীক্ষা 2019 Class 4 প্রশ্ন উত্তর: প্রশ্নপত্রের সমাধান

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ 

পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি 

জেলা বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা – ২০১৯ 

চতুর্থ শ্রেণী     সময় : ২ ঘন্টা ৩০ মিনিট    পূর্ণমান – ১০০ 

অভীক্ষার তারিখঃ ২২/০৯/২০১৯ 

অভীক্ষার্থীদের প্রতি নির্দেশাবলী 
  • এডমিট কার্ডের নির্দেশিত রোল এবং নম্বর সঠিকভাবে লিখতে হবে । 
  • প্রশ্নের স্থানেই নির্ধারিত জায়গায় উত্তর লিখতে হবে । 
  • উত্তর ইংরেজী অথবা বাংলা ভাষায় দেওয়া যাবে।
  • কোন অবস্থাতেই প্রশ্নসহ উত্তর-পত্র পরীক্ষা কেন্দ্রের বাইরে নিয়ে যাওয়া যাবে না। পরীক্ষা আরম্ভ হওয়ার এক ঘন্টার মধ্যে হলের বাইরে যাওয়া চলবে না । 
  • প্রশ্নসহ উত্তর পত্রের নির্দিষ্ট স্থানে রাফওয়ার্ক করা যাবে। আলাদা কোন কাগজ ব্যবহার করা যাবেনা । 
  • যে কোন অসদুপায় অবলম্বন করলে সম্পূর্ণ পরীক্ষা বাতিল হয়ে যাবে । 
  • এড্‌মিট কার্ড না থাকলে অভীক্ষায় বসতে দেওয়া হবে না । 
  • অপরিচ্ছন্নতা, খারাপ হস্তাক্ষর ও বানান ভুলের জন্য নম্বর কাটা যাবে । 
  • দ্বিতীয় পাতায় কিছু লেখা চলবে না । 
প্রকৃতি বিজ্ঞান – ৪০ 

১। সঠিক উত্তরের পাশে ‘✓’ চিহ্ন দাও: ১ × ৬ = ৬

ক) জল সাধারণ চাপে কত ডিগ্রী ফারেনহাইটে ফোটে- 

  • অ) ৩২০ ☐ 
  • আ) ১০০০ ☐ 
  • ই) ২০০০ ☐ 
  • ঈ) ২১২০ ☐ 

উত্তর: Show

ঈ) ২১২০

খ) আদর্শফুলের তৃতীয় স্তবকটি হল – 

  • অ) বৃতি ☐ 
  • আ) দলমণ্ডল ☐ 
  • ই) পুংকেশরচক্র ☐ 
  • ঈ) গর্ভকেশরচক্র ☐ 

উত্তর: Show

ই) পুংকেশরচক্র

গ) কোন্ ধরনের খাদ্য শিশুর বেড়ে উঠার জন্য বেশী দরকার? 

  • অ) কার্বোহাইড্রেট ☐ 
  • আ) প্রোটিন ☐ 
  • ই) ফ্যাট ☐ 
  • ঈ) খনিজ ☐ 

উত্তর: Show

আ) প্রোটিন

ঘ) কোন্ সাপ বিষহীন? 

  • অ) কালনাগিনী ☐ 
  • আ) শঙ্খচূড় ☐ 
  • ই) কেউটে ☐ 
  • ঈ) চন্দ্রবোড়া ☐ 

উত্তর: Show

অ) কালনাগিনী

ঙ) কোন্ ইন্দ্রিয় শরীরের ভারসাম্য রক্ষা করে? 

  • অ) পদ ☐ 
  • আ) নাসিকা ☐
  • ই) কর্ণ ☐ 
  • ঈ) জিহ্বা ☐ 

উত্তর: Show

ই) কর্ণ

চ) ৬০ কেজি ওজনের কোন ব্যক্তির থেকে যদি জল বের করা যায়, তবে তার ওজন দাঁড়াবে- 

  • অ) ১২ কেজি ☐ 
  • আ) ১৮ কেজি ☐ 
  • ই) ২৪ কেজি ☐ 
  • ঈ) ৩৬ কেজি ☐ 

উত্তর: Show

ই) ২৪ কেজি

২। শূন্যস্থান পূরণ কর : ১ × ৬ = ৬

ক) পৃথিবীতে যে বস্তুর ওজন ১৮ কেজি, তার ওজন চাঁদে হবে ……………………. 

উত্তর: Show

৩ কেজি

খ) কাকাতুয়ার ঝুঁটি আসলে কাকাতুয়ার ……………………. 

উত্তর: Show

মাথার বিশেষ ধরনের জমাট বাঁধা পালক

গ) ……………………. হল সেই টান যার দ্বারা পৃথিবী সব বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানে। 

উত্তর: Show

অভিকর্ষ

ঘ) দাঁড়িপাল্লার সাহায্যে আমরা আসলে বস্তুর ……………………. মাপি। 

উত্তর: Show

ভর

ঙ) জোঁক অমেরুদন্ডী ……………………. শ্রেণীর প্রাণী। 

উত্তর: Show

অঙ্গুরীমাল

চ) গ্রহগুলির কক্ষপথ পুরোপুরি গোল নয়, ……………………. মতো। 

উত্তর: Show

উপবৃত্তের

৩। ফাঁকা স্থানে সম্পর্কযুক্ত পদ বসাও : ১ × ৬ = ৬

ক) জলের ঘনত্ব : হাইড্রোমিটার ∷ দুধের ঘনত্ব : ……………………. 

উত্তর: Show

ল্যাক্টোমিটার

খ) ……………………. : বৃক্ক ∷ পরিপাক ক্রিয়া : পাকস্থলী। 

উত্তর: Show

রেচন ক্রিয়া

গ) কালো কয়লা : তাপবিদ্যুৎ ∷ সাদা কয়লা : ……………………. 

উত্তর: Show

জলবিদ্যুৎ

ঘ) সেটসি মাছি : ঘুমজ্বর ∷ বালিমাছি : ……………………. 

উত্তর: Show

কালাজ্বর

ঙ) সিঙ্কোনা : কুইনিন ∷ তামাক : ……………………. 

উত্তর: Show

নিকোটিন

চ) ক্যালোরিমিটার : ……………………. ∷ ব্যারোমিটার : চাপ। 

উত্তর: Show

তাপের পরিমান

৪। বিজাতীয় শব্দ বাছাই করে তার চারদিকে ◯ চিহ্ন দাও:

ক) কেঁচো, সাপ, বিছে, কেন্নো 

উত্তর: Show

সাপ (মেরুদণ্ডী, বাকিরা অমেরুদণ্ডী)

খ) নাসারন্ধ্র, শ্বাসনালী, গ্রাসনালী, ফুসফুস 

উত্তর: Show

গ্রাসনালী (এটি পৌষ্টিকতন্ত্রের অন্তর্গত, বাকিরা শ্বসনতন্ত্রের অন্তর্গত)

গ) ডেঙ্গু, ম্যালেরিয়া, এনকেফেলাইটিস, কালাজ্বর 

উত্তর: Show

কালাজ্বর (এটি মাছি বাহিত, বাকিগুলি মশা বাহিত রোগ) 

ঘ) চিতা, হরিণ, খরগোশ, জিরাফ 

উত্তর: Show

চিতা (এটি মাংসাশী, বাকিরা শাকাশী প্রাণী)

ঙ) চিতল, মাগুর, সিঙি, কই 

উত্তর: Show

চিতল (এটি জিওল মাছ নয়)

চ) জোয়ার-ভাটার শক্তি, ভূ-তাপীয় শক্তি, সৌরশক্তি, পারমানবিক শক্তি 

উত্তর: Show

পারমানবিক শক্তি (বাকিরা অপ্রচলিত ও পরিবেশ বান্ধব)

৫। বামস্তম্ভের সাথে ডানস্তম্ভের যে দাগের মিল আছে সেই দাগ বন্ধনী স্থানে লেখঃ ১ × ৬ = ৬

বামস্তম্ভডানস্তম্ভ
ক) তারামাছ  (     )অ) জলচর প্রাণী
খ) বাজপাখী  (     )আ) স্তন্যপায়ী প্রাণী
গ) পঙ্গপাল  (     )ই) উভচর প্রাণী
ঘ) ডলফিন  (     )ঈ) সামুদ্রিক প্রাণী
ঙ) উটপাখী  (     )উ) নিশাচর প্রাণী
চ) প্লাটিপ্লাস  (     )ঊ) অপকারী প্রাণী
ঋ) খেচর
এ) দৌড়বাজ প্রাণী

উত্তর: Show

ক) – ঈ, খ) – ঋ, গ) – ঊ, ঘ) –  আ, ঙ) – এ, চ) – ই

NB : প্লাটিপ্লাস – জলচর, নিশাচর, স্তন্যপায়ী প্রাণী কিন্তু ডিম দেয়। 

৬। সংক্ষিপ্ত উত্তর দাও: ২ × ৫ = ১০

ক) প্রতি গৃহস্থ বাড়ীতে পাকা পায়খানা থাকলে কি সুবিধে হয়? 

উত্তর: 

  • রোগবালাই কমে: মশা, মাছির মাধ্যমে ডায়ারিয়া, টাইফয়েড ও কলেরার মতো রোগ ছড়াতে পারে না। 
  • গোপনীয়তা ও নিরাপত্তা: বাড়ির নারী, শিশু ও বৃদ্ধদের রাতেরবেলা বা খারাপ আবহাওয়ায় বাইরে যেতে হয় না।

খ) শকুনের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে কেন? 

উত্তর: 

  • খাদ্যের অভাব: এখন গবাদি পশু বা জীবজন্তু মারা যাওয়ার পরে খোলা স্থানে ফেলা হয় না ফলে খাদ্যের অভাব সৃষ্টি হয়েছে।  
  • বাসস্থানের অভাব: বড় বা উঁচু গাছ কেটে ফেলায় শকুনের বাসস্থানের দেখা দিয়েছে। 

গ) মানুষের যদি নাক না থাকত তবে কী অসুবিধা হত? 

উত্তর: 

  • শ্বাসকষ্ট: নাক না থাকলে মুখ দিয়ে শ্বাস নিতে হতো। যা আমাদের কষ্টের কারণ। 
  • কথা বলার সমস্যা: এমন কিছু বর্ণ বা ধ্বনি রয়েছে যা নাকের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। যেমন – ঙ, ঞ, ন, ণ, ম 
  • সৌন্দর্য হানি: নাক না থাকলে মানুষের মুখের সৌন্দর্য কদাকার হত।

ঘ) কাক ও কোকিলের বিবাদ বেঁধেছে। প্রত্যেকে বলছে, মানুষের কাছে সে বেশী দামী। তুমি কি বলবে? 

উত্তর: কাক: কাক হল ঝাড়ুদার প্রাণী। যা আমাদের পরিবেশের নোংরা আবর্জনা খেয়ে পরিবেশেকে পরিষ্কার রাখে। 

কোকিল: কোকিলের কুহু স্বর বসন্ত ঋতুর আগমন বার্তা নিয়ে আসে। আমাদের মনে আলাদা অনুভূতির সৃষ্টি করে। 

তাই কাক এবং কোকিল দুজনের কাজ আলাদা কিন্তু আমাদের জীবনে দুজনেরই অবদান সমান গুরুত্বপূর্ণ। 

ঙ) জল কিভাবে ভূপৃষ্ঠের উপরে উঠে এবং আবার নীচে নামে ছবি এঁকে দেখাও। 

উত্তর: 

গণিত – ৩০

১। সঠিক উত্তরের পাশে (✓) চিহ্ন দাও :  ১ × ৫ = ৫

ক) \(\frac{৪}{৫} + \frac{৯}{২০}\) -এর মান কত হবে? 

  • অ) ১ এর কম ☐ 
  • আ) ১ এর সমান ☐ 
  • ই) ১ থেকে ২ এর মধ্যে ☐ 
  • ঈ) ২ এর বেশী ☐ 

উত্তর: Show

ই) ১ থেকে ২ এর মধ্যে

খ) ৪২ ও ৫৬ এর সাধারণ গুণনীয়ক – 

  • অ) ২টি ☐ 
  • আ) ৩টি ☐ 
  • ই) ৪টি ☐ 
  • ঈ) ৫টি ☐ 

উত্তর: Show

আ) ৩টি

গ) এই চিত্রে কতগুলি ত্রিভুজ বর্তমান? 

  • অ) ৪টি ☐ 
  • আ) ৫টি ☐ 
  • ই) ৬টি ☐ 
  • ঈ) ৭টি ☐ 

উত্তর: Show

আ) ৫টি

ঘ) ৫ ডজন কলা ৯৩ টাকায় কেনা হলে প্রতি কলার দাম – 

  • অ) ১.৪৫ টাকা ☐ 
  • আ) ১.৫০ টাকা ☐ 
  • ই) ১.৫৫ টাকা ☐ 
  • ঈ) ১.৬৫ টাকা ☐ 

উত্তর: Show

ই) ১.৫৫ টাকা

ঙ) সেনা সংখ্যা কমপক্ষে কত হলে ৮৫ ও ১১৯ জন নিয়ে আলাদা আলাদা দল গঠন করা যাবে? 

  • অ) ৪২৫ ☐ 
  • আ) ৪৭৫ ☐ 
  • ই) ৫২৫ ☐ 
  • ঈ) ৫৯৫ ☐ 

উত্তর: Show

ঈ) ৫৯৫ ☐

২। উপযুক্ত শব্দ বা সংখ্যা দ্বারা শূন্যস্থান পূরণ করঃ ১ × ৫ = ৫

ক) ৩ সেমি, ৪ সেমি ও ৫ সেমি-এই তিনবাহু দ্বারা গঠিত ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০°, প্রত্যেকটি বাহু দ্বিগুণ করা হলে তিন কোণের সমষ্টি হবে ……………………. 

উত্তর: Show

১৮০°

খ) দুই বিন্দু দিয়ে ……………………. বক্ররেখা টানা যায়। 

উত্তর: Show

অসংখ্য

গ) ৯০০০ টাকার .০৩৫ অংশ = ……………………. টাকা। 

উত্তর: Show

৩১৫ টাকা

ঘ) কোন ঘড়িতে তিনটি ঘণ্টা বাজতে তিন সেকেন্ড সময় লাগলে ৭টি ঘণ্টা বাজতে ……………………. সেকেন্ড সময় লাগবে। 

উত্তর: Show

৯ সেকেন্ড

ঙ) ৬৯৩৪ সংখ্যাটির ৬-এর স্থানীয় মান ও প্রকৃত মানের অন্তরফল ……………………. 

উত্তর: Show

৬০০০ – ৬ = ৫৯৯৪

৩। নীচের দাগগুলিতে থাকা যে বস্তু বা সংখ্যা বেমানান তার চারদিকে ◯ চিহ্ন দাওঃ ১ × ৫ = ৫

ক) আয়তক্ষেত্র, সামন্তরিক, ট্রাপিজিয়াম, ঘনক 

উত্তর: Show

ঘনক

খ) \(\frac{৪}{১০}, \frac{১০}{২৫},\frac{১৩}{৩৫},\frac{২২}{৫৫}\) 

উত্তর: Show

\(\frac{১৩}{৩৫}\)

গ) ১৬, ৩৬, ৬৪, ১৪৪ 

উত্তর: Show

৬৪ (পূর্ণঘন সংখ্যা)

ঘ) ৩ × ৩ + ৩ ÷ ৩, ১৬ ÷ ৪ + ৮ – ২, ৫ × ৫ – ৬ – ৮, ১১ + ২ × ৪ – ৯ 

উত্তর: Show

৫ × ৫ – ৬ – ৮

ঙ) চতুস্তলক – ৪, পিরামিড – ৬, আয়তঘনক – ৮, প্রিজম – ৪ 

উত্তর: Show

প্রিজম – ৪

৪। শূন্যস্থানে উপযুক্ত সম্পর্কবোধক সংখ্যা বা পদ বসাওঃ ১ × ৫ = ৫

ক) \(\frac{২৬}{৭}\) : ……………………. ∷ \(\frac{৭}{২৬}\) : প্রকৃত ভগ্নাংশ। 

উত্তর: Show

অপ্রকৃত ভগ্নাংশ

খ) ৪০৪ × ৪০৪ : ১৬৩২১৬ ∷ ……………………. : ৪৯৯৮৪৯ । 

উত্তর: Show

৭০৭

গ) ১ ফুট : ৩০.৪৮ সেমি ∷ ৫ মাইল : ……………………. কিমি। 

Hint : ১ মাইল = ১.৬০৯৩৪৪ কিমি

উত্তর: Show

৮.০৫ কিমি

ঘ) ১ থেকে ১০ পর্য্যন্ত জোড় সংখ্যার যোগফল : ১১০ ∷ ১ থেকে ১০ পর্যন্ত বিজোড় সংখ্যার যোগফল : ……………………. 

উত্তর: Show

Ans

ঙ) বিক্রয়মূল্য + ক্ষতি : ক্রয়মূল্য ∷ বিক্রয়মূল্য – লাভ : ……………………. 

উত্তর: Show

ক্রয়মূল্য

৫। নীচের প্রশ্নগুলির সমাধান করঃ ২ × ৫ = ১০

ক) ৩, ৯, ৭ দ্বারা গঠিত সর্বাপেক্ষা ক্ষুদ্রতম ও সর্বাপেক্ষা বৃহত্তম সংখ্যার অন্তরফল কত হবে? 

উত্তর: ক্ষুদ্রতম সংখ্যা = ৩৭৯,  বৃহত্তম সংখ্যা = ৯৭৩,  অন্তরফল = ৯৭৩ – ৩৭৯ = ৫৯৪ 

খ) ১১ টি আপেলের দাম ১৫৪ টাকা, ৩৭৮ টাকায় কতগুলি আপেল পাওয়া যাবে? 

উত্তর: ১ টি আপেলের দাম = (১৫৪ ÷ ১১) টাকা = ১৪ টাকা। অতএব্‌, ৩৭৮ টাকায় আপেল পাওয়া যাবে = (৩৭৮ ÷ ১৪) টি = ২৭ টি। 

গ) ৫ বছর আগে আমার মা, বাবা ও আমার বয়সের সমষ্টি ছিল ৮৭ বছর। ১০ বছর পরে আমাদের বয়সের সমষ্টি কত হবে? 

উত্তর: বর্তমানে আমাদের বয়সের সমষ্টি = (৮৭ + ৫ × ৩) বছর = ১০২ বছর। 

১০ বছর পরে আমাদের বয়সের সমষ্টি হবে = (১০২ + ১০ × ৩) বছর = ১৩২ বছর। 

ঘ) অনিকেত ঘণ্টায় ৫ কিমি হাঁটতে পারে। সাড়ে চার ঘণ্টায় সে কত পথ অতিক্রম করবে? 

উত্তর: সাড়ে চার ঘণ্টায় সে পথ অতিক্রম করবে = (৫ × ৪.৫) কিমি = ২২.৫ কিমি। 

ঙ) এমন একটি সমস্যা তৈরী কর যা সমাধান করতে ২৭ – ১২ ÷ ৩ এই প্রক্রিয়ার প্রয়োজন হয়। 

উত্তর: রহিমের কাছে মোট ২৭টি মার্বেল ছিল। সে ১২টি মার্বেল ৩টি সমান বাক্সে ভাগ করে রাখল। এরপর সে তার মোট ২৭টি মার্বেল থেকে যেকোনো একটি বাক্সের মার্বেল বাদ দিল। এখন রহিমের কাছে কয়টি মার্বেল রইল?

সাধারণ জ্ঞান বিজ্ঞান – ৩০

১। শূন্যস্থান সঠিক শব্দ দিয়ে পূরণ কর:- ১ × ৫ = ৫

ক) সুন্দরলাল বহুবাটী (অথবা সুন্দরলাল বহুগুণা) ছিলেন পরিবেশ রক্ষার জন্য ……………………. আন্দোলনের নেতা। 

উত্তর: Show

চিপকো

খ) ডাক্তারবাবুরা ……………………. যন্ত্র দিয়ে হৃৎপিন্ড ও ফুসফুসের অবস্থা বুঝতে পারেন। 

উত্তর: Show

টেথোস্কোপ

গ) ভারতের প্রথম আধুনিক মানুষ হলেন …………………….। 

উত্তর: Show

রাজা রামমোহন রায়

ঘ) পশ্চিম মেদিনীপুরের পূর্বে ও উত্তরে অর্থাৎ উভয়দিকেই ……………………. জেলা আছে। 

উত্তর: Show

পূর্বে – পূর্ব মেদিনীপুর ও হাওড়া, উত্তরে – হুগলী ও বাঁকুড়া

ঙ) রাণীগঞ্জ, ঝরিয়া ও গিরিডিতে ……………………. খনি আছে। 

উত্তর: Show

কয়লা

২। সঠিক উত্তরের পাশে ‘✓’ চিহ্ন দাও: ১ × ৫ = ৫

ক) কোন্ রাসায়নিকের উপস্থিতির জন্য মাঝে মাঝে নলকূপের জল বিপজ্জনক হয়? 

  • অ) ক্লোরাইড ☐ 
  • আ) ক্যালসিয়াম ☐ 
  • ই) আর্সেনিক ☐ 
  • ঈ) সোডিয়াম ☐ 

উত্তর: Show

ই) আর্সেনিক

খ) নিমেডোনা (অথবা নিমপাতা) পাতার রস কোন্ ক্ষেত্রে উপকারী? 

  • অ) খোস পাঁচড়া ☐ 
  • আ) কৃমি সংক্রমণ ☐ 
  • ই) সর্দিকাশি ☐ 
  • ঈ) উচ্চরক্তচাপ ☐ 

উত্তর: Show

পরিবেশে

গ) একজন বয়স্ক মানুষের নাড়ীর গতি- 

  • অ) ৪০-৪৫ ☐ 
  • আ) ৫০-৫৫ ☐ 
  • ই) ৬০-৬৫ ☐ 
  • ঈ) ৭৫-৮০ ☐ 

উত্তর: Show

ঈ) ৭৫-৮০

ঘ) বিশ্বজল দিবস কবে পালিত হয়? 

  • অ) ২২শে মার্চ ☐ 
  • আ) ২২শে এপ্রিল ☐ 
  • ই) ২২শে মে ☐ 
  • ঈ) ২২শে জুন ☐ 

উত্তর: Show

অ) ২২শে মার্চ

ঙ) জলাতঙ্কের টীকা কে আবিষ্কার করেছিলেন? 

  • অ) উপেন্দ্রনাথ ব্রহ্মচারী ☐ 
  • আ) এডওয়ার্ড জেনার ☐ 
  • ই) লুই পাস্তুর ☐ 
  • ঈ) রবার্ট কঘ ☐ 

উত্তর: Show

ই) লুই পাস্তুর

৩। যে দাগটি অন্য দাগের থেকে পৃথক সেই দাগের চারদিকে ◯ চিহ্ন দাও: ১ × ৫ = ৫

ক) অ) কোর্ট, আ) পিচ, ই) ক্রিজ, ঈ) স্টাম্প 

উত্তর: Show

অ) কোর্ট

খ) অ) গ্যালন, আ) টন, ই) ক্যুইন্টাল, ঈ) কিলোগ্রাম 

উত্তর: Show

অ) গ্যালন

গ) অ) চেয়ার, আ) টুল, ই) বেঞ্চ, ঈ) টেবিল 

উত্তর: Show

অ) চেয়ার

ঘ) অ) ইউরি গ্যাগারিন, আ) তেনজিং নোরগে, ই) রাকেশ শর্মা, ঈ) নীল আমস্ট্রং 

উত্তর: Show

আ) তেনজিং নোরগে

ঙ) অ) আম, আ) আপেল, ই) পেয়ারা, ঈ) তরমুজ 

উত্তর: Show

ঈ) তরমুজ

৪। উপযুক্ত সম্পর্কবোধক শব্দ শূন্যস্থানে বসাও: ১ × ৫ = ৫

ক) চোখ : চোখের জল ∷ আগ্নেয়গিরি : ……………………. ।

উত্তর: Show

লাভা

খ) শৈশব : ……………………. ∷ গোধূলি : সন্ধ্যা। 

উত্তর: Show

বার্ধক্য

গ) ক্যাঙারু : অস্ট্রেলিয়া ∷ পেঙ্গুইন : ……………………. ।

উত্তর: Show

অ্যান্টার্কটিকা

ঘ) ঘোড়া : ……………………. ∷ গরু : গোয়াল। 

উত্তর: Show

আস্তাবল

ঙ) বাদাম : খোলক ∷ ফুসফুস : ……………………. ।

উত্তর: Show

প্লুরা

৫। সংক্ষেপে উত্তর দাও : ২ × ৫ = ১০ 

ক) আমি নামকরা এক পদার্থবিদ ছিলাম। আলবার্ট আইনস্টাইনের নাম আমার সাথে উচ্চারিত হয়। আমি জাতীয় অধ্যাপকও হয়েছিলাম। আমি কে? আমার জন্মদিন বছরের কোন্ তারিখে? 

উত্তর: আমি সত্যেন্দ্রনাথ বসু। ১৮৯৪ সালের ১লা জানুয়ারি। 

খ) কবিতা, সবিতার চেয়ে বড়, তবে সবিতার চেয়ে ছোট কবিতা। ববিতা আবার অমিতা ও সবিতার মাঝামাঝি। কে সবচেয়ে ছোট এবং কে সবচেয়ে বড়? 

উত্তর: প্রশ্নে ভুল রয়েছে। 

গ) বনজঙ্গল ধ্বংস করলে মানুষের কী কী অসুবিধা হবে? 

উত্তর: 

  • ১। অক্সিজেনের অভাব ঘটবে এবং কার্বন-ডাই-অক্সাইড-এর বৃদ্ধি ঘটবে বাতাসে। 
  • ২। বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ুর দ্রুত পরিবর্তন ঘটবে।
  • ৩। ওষুধ, কাঠ ও খাদ্যের উৎসের ঘাটতি হবে। 

ঘ) হঠাৎ কারুর পোষাকে আগুন লেগে গেলে কী করবে? 

উত্তর: 

  • ১। আক্রান্ত ব্যক্তিকে দৌড়াদৌড়িতে বাধা দেওয়া। 
  • ২। তাকে মাটিতে শুয়ে গড়াগড়ি দিতে বলা। 
  • ৩। মোটা কাপড় ভারী কম্বল বা চট জাতীয় বস্তু থাকলে তা দিয়ে আক্রান্ত ব্যক্তিকে জড়িয়ে দেওয়া। 

ঙ) ই-দাগের ছবিটি কেমন হবে এঁকে দেখাও। 

উত্তর: 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *