ABTA সেমিস্টার III HS টেস্ট পেপার সমাধান 2025-2026 : ABTA Semester III Higher Secondary Test Paper 2025-2026 : Bengali A
বাংলা ক – সেট 1 (Page 9) : ABTA Semester III HS টেস্ট পেপার সমাধান 2025-2026 (Bengali A Set-1 ABTA HS Test Paper Solution 2025-2026)
ABTA Semester III HS Test Paper 2025-2026 Class 12 Bengali Answer Page 9, ABTA Test Paper 2025-2026 Class 12 Bengali Answer MCQ
বাংলা ক – সেট 1 (Page 9) : ABTA Semester III HS টেস্ট পেপার সমাধান 2025-2026 ( ABTA Semester III Test Paper 2025-2026 Class 12 Bengali Answer Page 9
XII (Semester III)
BENGALI (Group-A) (New Syllabus)
I (Page – 9)
সঠিক উত্তরটি নির্বাচন করো: ১ × ৪০ = ৪০
১। “পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি,” কীসের নেমন্তন্ন?
- (A) মেজবাবুর মেয়ের বিয়ে
- (B) মেজবাবুর ছেলের বিয়ে
- (C) মেজবাবুর নাতির বিয়ে
- (D) মেজবাবুর নাতনির বিয়ে
উত্তর: Show
(A) মেজবাবুর মেয়ের বিয়ে
২. “যাবার তো খুবই ইচ্ছে কিন্তু অতদূর যাওয়া তো সোজা নয়।” বক্তা কে?
- (A) নগেন ডাক্তার
- (B) কুঞ্জবিহারীবাবু
- (C) জয়রাম মোক্তার
- (D) জলধর কবিরাজ
উত্তর: Show
(A) নগেন ডাক্তার
৩. সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসে যে খেলা দেখছিলেন –
- (A) দাবা
- (B) পাশা
- (C) লুডো
- (D) সাপসিঁড়ি
উত্তর: Show
(B) পাশা
৪. “একটি মাদী হাতি আছে এখনও বাচ্চা। বিক্রি করবে, কিন্তু বিস্তর দাম চায়।” দাম হল –
- (A) তিন হাজার
- (B) চার হাজার
- (C) পাঁচ হাজার
- (D) দু’ হাজার
উত্তর: Show
(D) দু’ হাজার
৫. নিমন্ত্রণ রক্ষা করে পীরগঞ্জ থেকে ফিরে বিকেলেই মহারাজ নরেশচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন –
- (A) জয়রাম মুখোপাধ্যায়
- (B) জয়রাম রায়
- (C) জয়রাম নাথ
- (D) জয়রাম পাল
উত্তর: Show
(A) জয়রাম মুখোপাধ্যায়
৬. বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যে ভাষায় শিক্ষা দিয়েছেন, তা হল যাঁরা লোকহিতায় এসেছেন, তাঁরা সাধারণকে –
- (A) সংস্কৃত ভাষায়
- (B) চলিত ভাষায়
- (C) সাধারণ লোকের ভাষায়
- (D) সাধু ভাষায়
উত্তর: Show
(C) সাধারণ লোকের ভাষায়
৭. “চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত” যে ভাষা চলবে –
- (A) কলকেতার ভাষা
- (B) চট্টোগ্রামের ভাষা
- (C) বিদ্বজ্জনের ভাষা
- (D) সুধীজনের ভাষা
উত্তর: Show
(A) কলকেতার ভাষা
৮. “যত রেল এবং গতাগতির সুবিধা হবে, তত….”-
- (A) দক্ষিণ পশ্চিমের ভেদ উঠে যাবে
- (B) পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে
- (C) উত্তর দক্ষিণের ভেদ উঠে যাবে
- (D) দেশ বিদেশের ভেদ উঠে যাবে
উত্তর: Show
(B) পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে
৯. ‘অন্ধকার লেখাগুচ্ছ’ কবিতাটির কবি –
- (A) শ্রীজাত
- (B) শ্রীজীব
- (C) শ্রীতাপস
- (D) শ্রীকুমার
উত্তর: Show
(A) শ্রীজাত
১০. কবীরের ধর্ম ছিল –
- (A) সত্যের রূপ
- (B) সত্যের বয়ান
- (C) সত্যের গান
- (D) সত্যের কথা
উত্তর: Show
(B) সত্যের বয়ান
১১. ভ্যান গঘ বিখ্যাত ছিলেন –
- (A) চিত্রশিল্পের জন্য
- (B) সংগীত শিল্পের জন্য
- (C) কথাশিল্পের জন্য
- (D) নাট্যশিল্পের জন্য
উত্তর: Show
(A) চিত্রশিল্পের জন্য
১২. “শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম” হল –
- (A) কবচকুন্ডল ও তৃর্ণীর
- (B) জাদু-অশ্ব ও মন্ত্রপূত অসি
- (C) বিশ্বাস ও ভালোবাসা
- (D) শিরস্ত্রাণ ও অসি
উত্তর: Show
(C) বিশ্বাস ও ভালোবাসা
১৩. “শানিত ইস্পাত খন্ড। অভঙ্গুর।” যার নাম –
- (A) ভালোবাসা
- (B) বিশ্বাস
- (C) অসি
- (D) তরবারি
উত্তর: Show
(A) ভালোবাসা
১৪. জাদু অশ্ব সিন্ধু জলে যা সাজে –
- (A) উট
- (B) পুষ্পক
- (C) সপ্তডিঙা
- (D) পক্ষীরাজ
উত্তর: Show
(C) সপ্তডিঙা
১৫. পোটরাজ কে ছিলেন? –
- (A) দামা
- (B) আনন্দ
- (C) গাঁয়ের মোড়ল
- (D) দুরপত
উত্তর: Show
(A) দামা
১৬. ‘পোটরাজ’ গল্পটি অনুবাদ করেন –
- (A) সুনন্দন চক্রবর্তী
- (B) সুনন্দন পাল
- (C) নন্দন কর্মকার
- (D) সুনন্দন ধারা
উত্তর: Show
(A) সুনন্দন চক্রবর্তী
১৭. সময়টা যখন সুবিধের না তখন যা করতে হবে –
- (A) নিশ্চুপ থাকতে হবে
- (B) নিদ্রা যেতে হবে
- (C) সমঝে পার হতে হবে
- (D) আনন্দ করতে হবে
উত্তর: Show
(C) সমঝে পার হতে হবে
১৮. তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ –
- (A) ভাষার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা
- (B) সমকালীন গঠনরীতি নিয়ে আলোচনা করা
- (C) সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করা
- (D) ভাষার অতীত নিয়ে আলোচনা করা
উত্তর: Show
(C) সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করা
১৯. কোনো শব্দ বা বাক্যকে বিশ্লেষণ করলে যে ক্ষুদ্রতম এককগুলি পাওয়া যায় এবং যেগুলি স্পষ্টভাবে চিহ্নিত করা যায়, তাদের বলে –
- (A) স্বরধ্বনি
- (B) ব্যঞ্জনধ্বনি
- (C) যুক্তধ্বনি
- (D) বিভাজ্যধ্বনি
উত্তর: Show
(D) বিভাজ্যধ্বনি
২০. যেখানে দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য বর্তমান, তাকে বলে-
- (A) ন্যূনতম শব্দজোড়
- (B) পরিপূরক শব্দ
- (C) জোড়কলম রূপ
- (D) পদদ্বৈত
উত্তর: Show
(A) ন্যূনতম শব্দজোড়
২১. বাক্যে সুরের ওঠাপড়াকে বলে –
- (A) গুচ্ছধ্বনি
- (B) যুক্তধ্বনি
- (C) শ্বাসাঘাত
- (D) সুরতরঙ্গ
উত্তর: Show
(D) সুরতরঙ্গ
২২. শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় –
- (A) অর্থান্তরভুক্তি
- (B) সমার্থকতা
- (C) বিপরীতার্থকতা
- (D) শব্দার্থতা
উত্তর: Show
(B) সমার্থকতা
২৩. শব্দার্থের দ্বিতীয় ভাগের নাম –
- (A) সাধারণ অর্থ
- (B) খণ্ডিত অর্থ
- (C) নিদর্শন
- (D) ব্যঞ্জনা অর্থ
উত্তর: Show
(C) নিদর্শন
২৪. রং লাল, নীল, হলুদ, সবুজ, কমলা ইত্যাদি উদাহরণটি হল –
- (A) সমার্থকতা
- (B) বিপরীতার্থকতা
- (C) শব্দার্থতা
- (D) ব্যাপকার্থকতা
উত্তর: Show
(D) ব্যাপকার্থকতা
২৫. ‘থিসরাস’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল –
- (A) অমর কোষ
- (B) সমার্থশব্দ কোষ
- (C) রত্নাগার
- (D) অভিধান
উত্তর: Show
(C) রত্নাগার
২৬. ‘পরশু’ শব্দের আদি অর্থ –
- (A) আগামীকালের পরের দিন
- (B) গতকালের পরের দিন
- (C) আগামীকালের পরে দিন
- (D) কোনোটিই নয়
উত্তর: Show
(A) আগামীকালের পরের দিন
২৭. পাঁচালি ও কথকতারীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে তৈরি হয়েছিল যে গান –
- (A) ঢপ কীর্তন
- (B) জুড়ির গান
- (C) কীর্তন
- (D) পদাবলী
উত্তর: Show
(A) ঢপ কীর্তন
২৮. যাঁর গান ‘কান্তগীতি’ নামে পরিচিত তিনি হলেন –
- (A) নজরুল ইসলাম
- (B) অতুলপ্রসাদ সেন
- (C) দ্বিজেন্দ্রলাল রায়
- (D) রজনীকান্ত সেন
উত্তর: Show
(D) রজনীকান্ত সেন
২৯. সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন –
- (A) উইলিয়াম কেরি
- (B) পঞ্চানন কর্মকার
- (C) জন টমাস
- (D) মার্শম্যান
উত্তর: Show
(B) পঞ্চানন কর্মকার
৩০. ইংলিশ চ্যানেল বিজয়িনী বাঙালি মহিলা হলেন –
- (A) বুলা চৌধুরী
- (B) রেশমি সাহা
- (C) অনিতা ধর
- (D) আরতি সাহা
উত্তর: Show
(D) আরতি সাহা
শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:
৩১. প্রতি রবিবার ……. পাড়ার যুবক-বৃদ্ধগণ মোক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা খেলিয়া থাকেন।
- (A) দুপুরবেলা
- (B) অপরাহ্নকালে
- (C) সন্ধ্যাবেলা
- (D) বিকেলবেলা
উত্তর: Show
(B) অপরাহ্নকালে
৩২. হীরেমতির সাজ-পরান ঘোড়ার উপর …… বসালে কি ভালো দেখায়?
- (A) বাঁদর
- (B) ভোঁদড়
- (C) হনুমান
- (D) কপি
উত্তর: Show
(A) বাঁদর
৩৩. আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে …….,
- (A) পারাবারে
- (B) সিন্ধুজলে
- (C) সাগরে
- (D) সাগরজলে
উত্তর: Show
(B) সিন্ধুজলে
ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো:
৩৪. (i) পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন।
(ii) নগেন্দ্রবাবু বলিলেন – যাবার তো খুবই ইচ্ছে – কিন্তু অতদূর যাওয়া তো সোজা নয়।
(iii) আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি – সন্ধ্যেনাগাদ হাতি এসে যাবে এখন।
(iv) মুখুয্যেমশায়, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি।
বিকল্পসমূহ:
- (A) (i), (ii), (iii), (iv)
- (B) (iv), (i), (ii), (iii)
- (C) (ii), (iv), (iii), (i)
- (D) (iii), (iv), (ii), (i)
উত্তর: Show
(B) (iv), (i), (ii), (iii)
সত্য ও মিথ্যা নির্ণয় করো:
৩৫. (i) আমাদের ভাষা – সংস্কৃত গদাই লস্করি চাল
(ii) যত রেল এবং গতাগতির সুবিধা হবে, তত পূর্ব-পশ্চিমী ভেদ উঠে যাবে।
(iii) যখন মানুষ বেঁচে থাকে, তখন জ্যান্ত কথা কয় না।
(iv) যেটা ভাবহীন প্রাণহীন – সে ভাষা, সে শিল্প, যে সংগীত কোনো কাজের নয়।
- (A) (i) সত্য (ii) সত্য (iii) মিথ্যা (iv) সত্য
- (B) (i) মিথ্যা (ii) সত্য (iii) সত্য (iv) মিথ্যা
- (C) (i) সত্য (ii) মিথ্যা (iii) সত্য (iv) মিথ্যা
- (D) (i) মিথ্যা (ii) মিথ্যা (iii) সত্য (iv) সত্য
উত্তর: Show
(A) (i) সত্য (ii) সত্য (iii) মিথ্যা (iv) সত্য
৩৬. (i) ডাকতে ডাকতেই কাকটা উড়ে পালায়।
(ii) বাড়ির দরজায় একটা কুকুর দাঁড়িয়ে।
(iii) তোমার দোরে রক্তের ছড়া দিই।
(iv) শুনে তার হাত-পা স্থির।
- (A) (i) মিথ্যা (ii) মিথ্যা (iii) সত্য (iv) সত্য
- (B) (i) সত্য (ii) মিথ্যা (iiii) সত্য (iv) সত্য
- (C) (i) সত্য (ii) সত্য (iii) মিথ্যা (iv) মিথ্যা
- (D) (i) সত্য (ii) মিথ্যা (iii) সত্য (iv) মিথ্যা
উত্তর: Show
(D) (i) সত্য (ii) মিথ্যা (iii) সত্য (iv) মিথ্যা
৩৭. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
| ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
| (i) ভাষা সৃষ্টিতে, প্রয়োগে এবং সংযোগে বিশেষ ভূমিকা নেয় | (a) স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি |
| (ii) বিভাজ্যধ্বনির দুটি মূল ভাগ | (b) মস্তিষ্কের বাম গোলার্ধে |
| (iii) বাক্যে সুরের ওঠাপড়াকে বলে | (c) গুচ্ছধ্বনি |
| (iv) পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলে | (d) সুরতরঙ্গ |
- (A) (i) c (ii) a (iii) b (iv) d
- (B) (i) b (ii) a (iii) d (iv) c
- (C) (i) a (ii) b (iii) d (iv) c
- (D) (i) d (ii) a (iii) b (iv) c
উত্তর: Show
(B) (i) b (ii) a (iii) d (iv) c
৩৮. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
| ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
| (i) ‘We shall over come’- এর বঙ্গীয়করণ | (a) বাউদিয়া |
| (ii) ভাওয়াইয়া গানের গায়কদের বলা হয় | (b) অখিলবন্ধু ঘোষ |
| (iii) ‘মোর প্রিয়া হবে এসো রানি’ গানটির রচয়িতা | (c) আমরা করবো জয় |
| (iv) ‘তোমার ভুবনে ফুলের মেলা’ গানটির রচয়িতা | (d) কাজী নজরুল ইসলাম |
- (A) (i) c (ii) a (iii) d (iv) b
- (B) (i) a (ii) b (iii) c (iv) d
- (C) (i) b (ii) c (iii) a (iv) b
- (D) (i) e (ii) d (iii) a (iv) b
উত্তর: Show
(A) (i) c (ii) a (iii) d (iv) b
বিবৃতি (Assertion) ও কারণ (Reason) এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো:
৩৯. নিম্নে প্রদত্ত প্রশ্নটিতে দুটি অংশ রয়েছে। প্রথম অংশটি বিবৃতি (A) এবং দ্বিতীয় অংশটি কারণ (R)। নির্দেশনা অনুযায়ী সঠিক উত্তরটির সন্ধান করো।
বিবৃতি (A)- রোসো, আমার জন্য দাঁড়াও।
কারণ (R)- সময়টা মোটেই সুবিধের না।
সঠিক বিকল্প:
- (A) A ঠিক, R ভুল
- (B) A ভুল, R ঠিক
- (C) A এবং R উভয়েই ভুল
- (D) A ও R উভয়েই ঠিক এবং R, A-এর সঠিক কারণ
উত্তর: Show
(D) A ও R উভয়েই ঠিক এবং R, A-এর সঠিক কারণ
Case based প্রশ্নটির সঠিক বিকল্পটি নির্বাচন করো:
৪০. “একটু মৃদুহাস্য করিয়া জয়রাম বলিলেন যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছি আমিই যখন আপনার তখন ও হাতি আপনার বই আর কার?”
উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায় –
- (A) বিনয়
- (B) শ্লেষ
- (C) বুদ্ধিমত্তা
- (D) কোনোটিই নয়
উত্তর: Show
(B) শ্লেষ

