ABTA সেমিস্টার III টেস্ট পেপার সমাধান 2025-2026 : ABTA Semester III Higher Secondary Test Paper 2025-2026 : Bengali A
বাংলা ক – সেট 2 (Page 20) : ABTA Semester III HS টেস্ট পেপার সমাধান 2025-2026 (Bengali A Set-2 ABTA HS Test Paper Solution 2025-2026)
ABTA Semester III HS Test Paper 2025-2026 Class 12 Bengali Answer Page 20, ABTA Test Paper 2025-2026 Class 12 Bengali Answer MCQ
বাংলা ক – সেট 2 (Page 20) : ABTA Semester III HS টেস্ট পেপার সমাধান 2025-2026 ( ABTA Semester III Test Paper 2025-2026 Class 12 Bengali Answer Page 20)
XII (Semester III)
BENGALI (Group-A) (New Syllabus)
II (Page – 20)
সঠিক উত্তরটি নির্বাচন করো: ১ × ৪০ = ৪০
১. “আপনি সে দিন পীরগঞ্জে যাবেন কি?” কোন্ দিনের কথা বলা হয়েছে?
- (A) রবিবার
- (B) সোমবার
- (C) বুধবার
- (D) মঙ্গলবার
উত্তর: Show
(B) সোমবার
২. “আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি-” কী জন্যে?
- (A) হাতির জন্য
- (B) ঘোড়ার জন্য
- (C) পালকির জন্য
- (D) গোরুর গাড়ির জন্য
উত্তর: Show
(A) হাতির জন্য
৩. “কুছ পরওয়া নেই। তাই কিনব।” যা কিনতে চায় তার মূল্য কত?
- (A) দু’শ টাকা
- (B) দু’লক্ষ টাকা
- (C) দু’হাজার টাকা
- (D) দু’টাকা
উত্তর: Show
(C) দু’হাজার টাকা
৪. “প্রায় ষাট বৎসর বয়স হইল চিরকালই কি খাটিবেন বিশ্রামের সময় কি হয় নাই?” বিশ্রাম নিচ্ছেন না কেন?
- (A) ছেলে দুটি মানুষ নয় বলে
- (B) বড়ো ছেলেটি কোনো উপার্জন করে না
- (C) ছোটটি পড়ছে বলে
- (D) টাকার খুব প্রয়োজন
উত্তর: Show
(B) বড়ো ছেলেটি কোনো উপার্জন করে না
৫. “আজ আবার আদরিণী মেলায় যাইবে।” কী জন্য?
- (A) মেলা দেখতে
- (B) বিক্রির জন্য
- (C) খেলা দেখাতে
- (D) অর্থ উপার্জনে
উত্তর: Show
(B) বিক্রির জন্য
৬. “বাঙ্গলাদেশের স্থানে স্থানে রকমারী ভাষা, কোনটি গ্রহণ করব?” প্রাবন্ধিক কোন ভাষাকে গ্রহণ করতে বলেছেন?
- (A) সংস্কৃত ভাষা
- (B) চট্টগ্রামের ভাষা
- (C) কলকেতার ভাষা
- (D) পাশ্চাত্য ভাষা
উত্তর: Show
(C) কলকেতার ভাষা
৭. ‘মীমাংসাভাষ্য’ কার লেখা?
- (A) শবরস্বামীর
- (B) পতঞ্জলির
- (C) পাণিনির
- (D) শঙ্কারাচার্যের
উত্তর: Show
(A) শবরস্বামীর
৮. “ভাষাকে করতে হবে-”
- (A) ভাবের বাহন
- (B) সাফ্ ইস্পাত
- (C) সংগঠিত
- (D) সহজ-সরল
উত্তর: Show
(B) সাফ্ ইস্পাত
৯. আব্দুল করিম খাঁর ধর্ম ছিল –
- (A) গান
- (B) ছবি
- (C) খেলা
- (D) সিনেমা
উত্তর: Show
(A) গান
১০. কবীর মানুষকে যে পথে থাকতে বলেছিলেন –
- (A) অহং
- (B) অচেনা
- (C) মিথ্যা
- (D) সত্য
উত্তর: Show
(D) সত্য
১১. “ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা” ভ্যান গঘ ছিলেন –
- (A) কবি
- (B) কথাশিল্পী
- (C) চিত্রশিল্পী
- (D) সংগীত বিশারদ
উত্তর: Show
(C) চিত্রশিল্পী
১২. “দিগ্বিজয়ের রূপকথা” কবিতাটির কবির নাম-
- (A) নবনীতা দেব
- (B) নবনীতা দেবসেন
- (C) নবনীতা পাল
- (D) নবনীতা দে
উত্তর: Show
(B) নবনীতা দেবসেন
১৩. “তেপান্তরে পক্ষীরাজ। তার নাম রেখেছি” –
- (A) বিশ্বজয়ী
- (B) পরাক্রমী
- (C) তেজস্বী
- (D) বিশ্বাস
উত্তর: Show
(D) বিশ্বাস
১৪. “শাণিত ইস্পাত খণ্ড” কবি যার নাম রেখেছেন –
- (A) অভঙ্গুর
- (B) ভালোবাসা
- (C) বজ্রকঠিন
- (D) অসি
উত্তর: Show
(B) ভালোবাসা
১৫. পোটরাজ দামার বড়ো ছেলের নাম –
- (A) আনন্দ
- (B) অভিরাজ
- (C) অভীক
- (D) রাজ
উত্তর: Show
(A) আনন্দ
১৬. পোটরাজ হল একটি –
- (A) ধর্ম
- (B) সম্প্রদায়
- (C) জাতি
- (D) প্রতিষ্ঠান
উত্তর: Show
(B) সম্প্রদায়
১৭. “এখন আমাদের একে অপরকে লাগবে” –
- (A) বিপদ মোকাবিলার জন্য
- (B) আগুন বানাবার জন্য
- (C) ইমারত বানানোর জন্য
- (D) মধু তালাসের জন্য
উত্তর: Show
(B) আগুন বানাবার জন্য
১৮. তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন –
- (A) নোয়াম চমস্কি
- (B) স্যামুয়েল ওয়েসলি
- (C) ফেদিনাঁ দ্য সোস্যুর
- (D) স্যার উইলিয়াম জোন্স
উত্তর: Show
(D) স্যার উইলিয়াম জোন্স
১৯. ফলিত ভাষাবিজ্ঞান আলোচনা করে বিদ্যাচর্চার বিভিন্ন শাখার সঙ্গে –
- (A) প্রকৃতির কী সম্পর্ক
- (B) মানব মনের কী সম্পর্ক
- (C) মানব ভাষার কী সম্পর্ক
- (D) সমাজজীবনের কী সম্পর্ক
উত্তর: Show
(C) মানব ভাষার কী সম্পর্ক
২০. শৈলীবিজ্ঞানের দিক থেকে লিখন শৈলীর বিচার হ’ল নৈর্ব্যক্তিক বিচার। স্যামুয়েল ওয়েসলি একেই বলেছেন –
- (A) ভাষার পোশাক
- (B) চিন্তার পোশাক
- (C) ভাবের পোশাক
- (D) রূপের পোশাক
উত্তর: Show
(B) চিন্তার পোশাক
২১. বাগ্যন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় –
- (A) ধ্বনিতত্ত্বে
- (B) ধ্বনিবিজ্ঞানে
- (C) রূপতত্ত্বে
- (D) শব্দার্থ পরিবর্তনে
উত্তর: Show
(B) ধ্বনিবিজ্ঞানে
২২. ‘ল্’ ধধ্বনিটি হ’ল-
- (A) কম্পিত ধ্বনি
- (B) তাড়িত ধ্বনি
- (C) ঘোষধ্বনি
- (D) পার্শ্বিক ধ্বনি
উত্তর: Show
(D) পার্শ্বিক ধ্বনি
২৩. বাক্যে সুরের ওঠাপড়াকে বলে –
- (A) সুরতরঙ্গ
- (B) শ্বাসাঘাত
- (C) যতি
- (D) দৈর্ঘ্য
উত্তর: Show
(A) সুরতরঙ্গ
২৪. দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য থাকলে তাদের বলা হয় –
- (A) ব্যাপকার্থকতা
- (B) সমার্থকতা
- (C) বিপরীতার্থকতা
- (D) শব্দার্থতা
উত্তর: Show
(C) বিপরীতার্থকতা
২৫. শব্দার্থ পরিবর্তনের ধারাকে সাধারণত ভাগ করা হয় –
- (A) তিন ভাগে
- (B) দু’ভাগে
- (C) চার ভাগে
- (D) পাঁচ ভাগে
উত্তর: Show
(A) তিন ভাগে
২৬. ‘কলম’ শব্দের আদি অর্থ ‘শর বা খাগ’। বর্তমান অর্থ ‘লেখনী’- এখানে শব্দার্থ পরিবর্তনের যে নিয়ম লক্ষ করা যায় –
- (A) শব্দার্থের প্রসার
- (B) শব্দার্থের সংকোচ
- (C) শব্দার্থের রূপান্তর
- (D) শব্দার্থের সংশ্লেষ
উত্তর: Show
(C) শব্দার্থের রূপান্তর
২৭. ‘কান্তকবি’ নামে পরিচিত-
- (A) অতুলপ্রসাদ সেন
- (B) রামপ্রসাদ সেন
- (C) রজনীকান্ত সেন
- (D) সমর সেন
উত্তর: Show
(C) রজনীকান্ত সেন
২৮. আন্তর্জাতিক অঙ্গনে উপেন্দ্রকিশোরের পরিচিতি মূলত –
- (A) শিশু সাহিত্যের জন্য
- (B) মুদ্রণ শিল্পে মৌলিক অবদানের জন্য
- (C) ‘সন্দেশ’ পত্রিকার জন্য
- (D) চিত্রশিল্পের জন্য
উত্তর: Show
(B) মুদ্রণ শিল্পে মৌলিক অবদানের জন্য
২৯. টেস্টটিউব বেবি সংক্রান্ত গবেষণার অন্যতম পথিকৃত
- (A) মধুসূদন গুপ্ত
- (B) ডাঃ সুভাষ মুখোপাধ্যায়
- (C) বিধানচন্দ্র রায়
- (D) চুনীলাল বসু
উত্তর: Show
(B) ডাঃ সুভাষ মুখোপাধ্যায়
৩০. বাঙালির সার্কাসের প্রাণপুরুষ –
- (A) নবগোপাল মিত্র
- (B) প্রিয়নাথ বসু
- (C) অবনীন্দ্রকৃষ্ণ বসু
- (D) প্রতুলচন্দ্র সরকার
উত্তর: Show
(B) প্রিয়নাথ বসু
শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:
৩১. “কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়াছে। ……… শুভকার্যের দিন স্থির হইয়াছে।”-
- (A) ১১ জ্যৈষ্ঠ
- (B) ১০ জ্যৈষ্ঠ
- (C) ৯ জ্যৈষ্ঠ
- (D) ৮ জ্যৈষ্ঠ
উত্তর: Show
(B) ১০ জ্যৈষ্ঠ
৩২. “বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যাঁরা ……. এসেছেন, তাঁরা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন।”
- (A) লোকহিতায়
- (B) মহাত্মা
- (C) মহাপুরুষ
- (D) মহামানব
উত্তর: Show
(A) লোকহিতায়
৩৩. “কিছুই ছিল না। শুধু …….. দুটি সরঞ্জাম।’’
- (A) মন্ত্রপূত
- (B) প্রসাদী
- (C) আশীর্বাদী
- (D) দৈব
উত্তর: Show
(C) আশীর্বাদী
ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো:
৩৪. (i) শহর হইতে দুই তিন ক্রোশের মধ্যে দুই তিন জন জমিদারের হস্তী ছিল।
(ii) বাড়িতে হাতি আসিবামাত্র পাড়ার তাবৎ বালক-বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল।
(iii) এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিল, বলিল- “হাতি পাওয়া গেল না।”
(iv) পরদিন বেলা সাতটার সময় হস্তিনী আসিল। তাহার নাম আদরিণী।
বিকুল্পসমূহ:
- (A) (iii), (i), (iv), (ii)
- (B) (i), (ii), (iv). (in)
- (C) (iv), (iii), (ii), (i)
- (D) (ii), (iii), (iv), ((i)
উত্তর: Show
(A) (iii), (i), (iv), (ii
∎ সত্য ও মিথ্যা নির্ণয় করো:
৩৫. (i) বাঙ্গলাদেশের স্থানে স্থানে রকমারী ভাষা।
(ii) কলকাতার ভাষাই অল্প দিনে সমস্ত বাঙ্গালাদেশের ভাষা হয়ে যাবে।
(iii) যখন মানুষ বেঁচে থাকে, তখন জ্যান্ত-কথা কয় না।
(iv) জাতীয় জীবনে যেমন যেমন বল আসবে, তেমন তেমন ভাষা শিল্প সঙ্গীত প্রভৃতি আপনা-আপনি ভাবময় প্রাণপূর্ণ হয়ে দাঁড়াবে।
- (A) (i) মিথ্যা (ii) সত্য (iii) মিথ্যা (iv) সত্য
- (B) (i) সত্য (ii) সত্য (ii) মিথ্যা (iv) সত্য
- (C) (i) সত্য (ⅱ) মিথ্যা (iii) সতা (iv) মিথ্যা
- (D) (i) মিথ্যা (ⅱ) মিথ্যা (iii) সত্য (iv) সত্য
উত্তর: Show
(B) (i) সত্য (ii) সত্য (ii) মিথ্যা (iv) সত্য
৩৬. (i) প্রায় প্রত্যেক বাড়িতেই একজন অন্তত বিছানায়।
(ii) এখন ঠাকুরের মুখে চাওয়ার সময় নয়।
(iii) দুরপতের ছেলে তার দিকে ঢিল ছোড়ে।
(iv) বাড়ির দরজায় একটা কুকুর চুপচাপ বসে আছে।
- (A) (i) সত্য (ii) মিথ্যা (ii) সত্য (iv) মিথ্যা
- (B) (i) সত্য (ii) সত্য (iii) মিথ্যা (iv) মিথ্যা
- (D) (i) মিথ্যা (ii) সত্য (iii) মিথ্যা (iv) সত্য
- (C) (i) মিথ্যা (ii) মিথ্যা (iii) সত্য (iv) সত্য
উত্তর: Show
(A) (i) সত্য (ii) মিথ্যা (ii) সত্য (iv) মিথ্যা
স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
৩৭.
| ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
| (i) ইংরেজি ‘Dictionary’ শব্দটি এলিয়েটের অভিধানে | (a) ৪টি |
| (ii) বাংলা উচ্চারণে অর্ধস্বরধ্বনি আছে | (b) ১৫৩৮ সালে পাওয়া যায় |
| (iii) শব্দসীমায় অপেক্ষাকৃত লম্বা ছেদ হল | (c) সঞ্জননী ব্যাকরণ |
| (iv) সমস্ত বাক্য কীভাবে সঞ্জাত হয় তার খবর দেয় | (d) যতি |
- (A) (i) b (ii) a (iii) d (iv) c
- (B) (i) c (ii) d (iii) b (iv) a
- (C) (i) a (ii) b (iii) c (iv) d
- (D) (i) d (ii) b (iii) c (iv) a
উত্তর: Show
(A) (i) b (ii) a (iii) d (iv) c
৩৮.
| ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
| (i) ‘বঙ্গ আমার জননী আমার’ গানটির রচয়িতা | (a) অতুলপ্রসাদ সেন |
| (ii) ‘তুমি নির্মল করো মঙ্গল করে’ গানটির রচয়িতা | (b) কাজী নজরুল ইসলাম |
| (iii) ‘উঠগো ভারতলক্ষী’ গানটির রচয়িতা | (c) রজনীকান্ত সেন |
| (iv) মোমের পুতুল মমীর দেশের মেয়ে’ গানটির রচয়িতা | (d) দ্বিজেন্দ্রলাল রায় |
- (A) (i) b (ii) a (iii) d (iv) c
- (B) (i) a (ii) c (iii) b (iv) d
- (C) (i) c (if) a (iii) b (iv) d
- (D) (i) b (ii) d (iii) c (iv) a
উত্তর: Show
ডাক্তার
∎ বিবৃতি (Assertion) ও কারণ (Reason) এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো:
৩৯. নিম্নে প্রদত্ত প্রশ্নটিতে দুটি অংশ রয়েছে। প্রথম অংশটি বিবৃতি (A) এবং দ্বিতীয় অংশটি কারণ (R)। নির্দেশনা অনুযায়ী সঠিক উত্তরটির সন্ধান করো।
বিবৃতি (A) – এখন আমাদের একে অপরকে লাগবে।
কারণ (R) – সময়টা মোটেই সুবিধের না।
সঠিক বিকল্প:
- (a) A ঠিক, R ভুল
- (b) A ভুল, R ঠিক, A এবং R উভয়েই ভুল
- (c) A ও R উভয়েই ঠিক R, A -এর সঠিক কারণ
- (d) A ও R উভয়েই ভুল
উত্তর: Show
ডাক্তার
∎ Case based প্রশ্নটির সঠিক বিকল্পটি নির্বাচন করো:
৪০. “হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে এখন। দু’হাজার কিনেছিলেন, এখন হাতি বড় হয়েছে তিন হাজার টাকা অনায়াসে পেতে পারবেন।” কোঁচার খুঁটে চক্ষু মুছিয়া বলিলেন “কি করে তোমরা এমন কথা বলছ”? – বন্ধুদের কথার উত্তরে মুখোপাধ্যায় মশাইয়ের কী মানসিকতা প্রকাশ পেয়েছে?
- (A) বিনয়
- (B) দুঃখ
- (C) যন্ত্রণা
- (D) অবলার প্রতি অকৃত্রিম ভালোবাসা
উত্তর: Show
(D) অবলার প্রতি অকৃত্রিম ভালোবাসা

