দ্বাদশ শ্রেণির সেমিস্টার-III বাংলা WBCHSE মডেল প্রশ্ন – 1

দ্বাদশ শ্রেণির সেমিস্টার-III বাংলা WBCHSE মডেল প্রশ্ন : উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) এর দ্বাদশ শ্রেণির সেমিস্টার-III এর বাংলা ক বিষয়ের কিছু মডেল প্রশ্ন এবং প্রশ্নগুলোর উত্তর নিচে দেওয়া হয়েছে।

Higher Secondary Semester III (2025) Bengali Model Questions by Dipak Kumar Maity

দ্বাদশ শ্রেণি

বাংলা ‘ক’ ভাষা

তৃতীয় সেমিস্টার (পূর্ণমান – ৪০)

দ্বাদশ শ্রেণির সেমিস্টার-III বাংলা WBCHSE মডেল প্রশ্ন – 1 (WBCHSE Semester-III  Bengali-A Model Question)

সঠিক উত্তরটি নির্বাচন করো:

১। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদি বাস –

  • (ক) বরিশাল 
  • (খ) খুলনা 
  • (গ) যশোহর 
  • (ঘ) ঢাকা

উত্তর: Show

(গ) যশোহর

২। আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল –

  • (ক) পাঁচ টাকা 
  • (খ) সাত টাকা 
  • (গ) নয় টাকা 
  • (ঘ) দশ টাকা

উত্তর: Show

(ক) পাঁচ টাকা

৩। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালেই মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন –

  • (ক) নরেশচন্দ্রের সহিত 
  • (খ) পরেশচন্দ্রের সহিত 
  • (গ) মহেশচন্দ্রের সহিত 
  • (ঘ) ভবেশচন্দ্রের সহিত

উত্তর: Show

(ক) নরেশচন্দ্রের সহিত

৪। কথায় বলে ব্রহ্মবাক্য –

  • (ক) বেদবাক্য 
  • (খ) নীতিবাক্য 
  • (গ) জ্ঞানবাক্য 
  • (ঘ) উপদেশবাক্য

উত্তর: Show

(ক) বেদবাক্য

৫। বামুনহাটে মেলা হয় –

  • (ক) কার্ত্তিক সংক্রান্তিতে 
  • (খ) ১লা বৈশাখে 
  • (গ) চৈত্র সংক্রান্তিতে 
  • (ঘ) মকর সংক্রান্তিতে

উত্তর: Show

(গ) চৈত্র সংক্রান্তিতে

৬। ‘মহাভাষ্য’ কার লেখা?

  • (ক) পতঞ্জলি 
  • (খ) পাণিনি 
  • (গ) শবরস্বামী 
  • (ঘ) শঙ্করাচার্য

উত্তর: Show

(ক) পতঞ্জলি

৭। ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধটির লেখক হলেন –

  • (ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 
  • (খ) স্বামী বিবেকানন্দ 
  • (গ) রামমোহন রায় 
  • (ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর: Show

(খ) স্বামী বিবেকানন্দ

৮) ‘বাঙ্গালা দেশের স্থানে স্থানে রকমারি ভাষা, কোনটি গ্রহণ করব?’-

  • (ক) চলিত ভাষা 
  • (খ) মান্য চলিত ভাষা 
  • (গ) কথ্য ভাষা 
  • (ঘ) কলকেতার ভাষা

উত্তর: Show

(ঘ) কলকেতার ভাষা

৯। আব্দুল করিম খাঁ কোথায় জন্মেছিলেন?

  • (ক) কলকাতা 
  • (খ) দিল্লি 
  • (গ) উত্তরপ্রদেশ 
  • (ঘ) হরিয়ানা

উত্তর: Show

(গ) উত্তরপ্রদেশ

১০। কবির মানুষকে কোন্ পথে থাকতে বলেছিলেন?

  • (ক) মিথ্যা 
  • (খ) অহং 
  • (গ) সত্য 
  • (ঘ) অচেনা

উত্তর: Show

(গ) সত্য

১১। ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা’-ভ্যান গঘ ছিলেন একজন –

  • (ক) কবি 
  • (খ) সাহিত্যিক 
  • (গ) চিত্রশিল্পী 
  • (ঘ) সংগীত বিশারদ

উত্তর: Show

(গ) চিত্রশিল্পী

১২। ‘আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধুজলে’- পুষ্পক কী?

  • (ক) অশ্ব 
  • (খ) ধনুক 
  • (গ) রথ 
  • (ঘ) দ্বীপ

উত্তর: Show

(গ) রথ

১৩। কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কী বলেছেন?

  • (ক) প্রতিষ্ঠান বিরোধিতা 
  • (খ) প্রতিষ্ঠান নিরপেক্ষতা 
  • (গ) প্রতিষ্ঠান সহমর্মিতা 
  • (ঘ) প্রতিষ্ঠান আনুগত্য

উত্তর: Show

(ঘ) প্রতিষ্ঠান আনুগত্য

১৪। ‘দিগ্বিজয়ের রূপকথা’ কার লেখা?

  • (ক) সুনীল গঙ্গোপাধ্যায় 
  • (খ) শঙ্খ ঘোষ 
  • (গ) নবনীতা দেবসেন 
  • (ঘ) তিলোত্তমা মজুমদার

উত্তর: Show

(গ) নবনীতা দেবসেন

১৫। পোটরাজ কে?

  • (ক) গাঁয়ের মোড়ল 
  • (খ) দুরপত 
  • (গ) আনন্দ 
  • (ঘ) দামা

উত্তর: Show

(ঘ) দামা

১৬। পোটরাজ রোদে বেরোয় না-

  • (ক) তিন দিন হয়ে গেল 
  • (খ) চার দিন হয়ে গেল 
  • (গ) পাঁচ দিন হয়ে গেল 
  • (ঘ) ছয় দিন হয়ে গেল

উত্তর: Show

(ক) তিন দিন হয়ে গেল

১৭। যখন সময় সুবিধের না তখন কী করতে হবে?

  • (ক) ব্যস্ত হতে হবে 
  • (খ) নিদ্রা যেতে হবে 
  • (গ) আনন্দ করতে হবে 
  • (ঘ) সম্‌ঝে পার হতে হবে

উত্তর: Show

(ঘ) সম্‌ঝে পার হতে হবে

১৮) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে –

  • (ক) ভাষার অতীত নিয়ে 
  • (খ) সমকালীন ভাষার গঠনরীতি নিয়ে 
  • (গ) বিভিন্ন ভাষার ঐক্য ও অনৈক্য নিয়ে 
  • (ঘ) ভাষার ভবিষ্যৎ নিয়ে

উত্তর: Show

(খ) সমকালীন ভাষার গঠনরীতি নিয়ে

১৯) বাগ্‌যন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় যেখানে, তা হল –

  • (ক) ধ্বনিতত্ত্ব
  • (খ) রূপতত্ত্ব 
  • (গ) ধ্বনিবিজ্ঞান 
  • (ঘ) শব্দার্থ পরিবর্তন

উত্তর: Show

(গ) ধ্বনিবিজ্ঞান

২০। বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হল –

  • (ক) তিনটি 
  • (খ) আটটি 
  • (গ) চারটি 
  • (ঘ) ছ-টি

উত্তর: Show

(গ) চারটি

২১। ‘র’ ধ্বনিটি হল –

  • (ক) কম্পিতধ্বনি 
  • (খ) পার্শ্বিকধ্বনি 
  • (গ) উষ্মধ্বনি 
  • (ঘ) তাড়িতধ্বনি

উত্তর: Show

(ক) কম্পিতধ্বনি

২২। শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় –

  • (ক) ব্যাপকার্থতা 
  • (খ) বিপরীতার্থকতা 
  • (গ) সমার্থকতা 
  • (ঘ) শব্দার্থকতা

উত্তর: Show

(গ) সমার্থকতা

২৩। ‘দারুণ’ শব্দের আদি অর্থ –

  • (ক) অত্যন্ত 
  • (খ) নির্মম 
  • (গ) কাষ্ঠনির্মিত 
  • (ঘ) সুন্দর

উত্তর: Show

(গ) কাষ্ঠনির্মিত

২৪। ‘উপবাস’ শব্দটির অর্থ ‘নিকটে বাস’ বর্তমান অর্থ ‘অনাহার’-এটি শব্দার্থ ! পরিবর্তনের যে ধারায় পড়ে –

  • (ক) অর্থের অবনতি 
  • (খ) অর্থের বিস্তার 
  • (গ) অর্থের সংকোচ 
  • (ঘ) অর্থের রূপান্তর

উত্তর: Show

(ঘ) অর্থের রূপান্তর

২৫। ‘থিসরাস’ হল একটি –

  • (ক) পোর্তুগিজ শব্দ 
  • (খ) জাপানি শব্দ 
  • (গ) গ্রিক শব্দ 
  • (ঘ) ফারসি শব্দ

উত্তর: Show

(গ) গ্রিক শব্দ

২৬। শব্দার্থের প্রথম ভাগটির নাম –

  • (ক) নিদর্শন 
  • (খ) খণ্ডিত অর্থ 
  • (গ) সাধারণ অর্থ 
  • (ঘ) ব্যঞ্জনা অর্থ

উত্তর: Show

(গ) সাধারণ অর্থ

২৭। ‘হাফ আখড়াই’ গানের জন্ম দেন –

  • (ক) মোহনচাঁদ বসু 
  • (খ) নিধুবাবু 
  • (গ) ঈশ্বরগুপ্ত 
  • (ঘ) রসিকচন্দ্র রায়

উত্তর: Show

(ক) মোহনচাঁদ বসু

২৮। ‘বসুবিজ্ঞান মন্দির’ স্থাপিত হয় –

  • (ক) ১৯১৭ খ্রিস্টাব্দে 
  • (খ) ১৯৩২ খ্রিস্টাব্দে 
  • (গ) ১৯৩৪ খ্রিস্টাব্দে 
  • (ঘ) ১৯২৯ খ্রিস্টাব্দে

উত্তর: Show

(ক) ১৯১৭ খ্রিস্টাব্দে

২৯। ভারতের কৃষি গবেষণাকে আন্তর্জাতিক মানের করে তুলেছিলেন –

  • (ক) নীলরতন সরকার 
  • (খ) জগদীশচন্দ্র বসু 
  • (গ) নীলরতন ধর 
  • (ঘ) অক্ষয়কুমার দত্ত

উত্তর: Show

(গ) নীলরতন ধর

৩০। নীচের খেলোয়াড়দের মধ্যে যিনি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ছিলেন –

  • (ক) ঝুলন গোস্বামী 
  • (খ) আরতি সাহা 
  • (গ) বুলা চৌধুরী 
  • (ঘ) জ্যোতির্ময়ী শিকদার

উত্তর: Show

(ক) ঝুলন গোস্বামী

শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:

৩১। সন্ধ্যার পর গৃহে ফিরিয়া …….. বসিয়া, সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনি সবিস্তারে বিস্তৃত করিলেন।

  • (ক) বাগানে 
  • (খ) বৈঠকখানায় 
  • (গ) শয়নকক্ষে 
  • (ঘ) আরাম কেদারায়

উত্তর: Show

(খ) বৈঠকখানায়

৩২। যাঁরা ………..  এসেছেন, তাঁরা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন।

  • (ক) দেশে 
  • (খ) গ্রামে 
  • (গ) শহরে 
  • (ঘ) লোকহিতায়

উত্তর: Show

(ঘ) লোকহিতায়

৩৩। দিগ্বিজয়ে যেতে হবে। ………. দিলেন সাজিয়ে।

  • (ক) পাটরানী 
  • (খ) ছোটরানী 
  • (গ) দুয়োরানী 
  • (ঘ) সুয়োরানী

উত্তর: Show

(গ) দুয়োরানী

ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো:

৩৪। (i) পরদিন বেলা সাতটার সময় হস্তিনী আসিল। তাহার নাম-আদরিণী।

(ii) এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিল, বলিল-“হাতি পাওয়া গেল না”।

(iii) বাড়িতে হাতি আসিবামাত্র পাড়ার তাবৎ বালক-বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল।

(iv) শহর হইতে দুই-তিন ক্রোশের মধ্যে দুই-তিন জন জমিদারের হস্তী ছিল।

সঠিক ঘটনাক্রমে সাজাও:

  • (ক) (i)-(ii)-(iii)-(iv)
  • (খ) (iv)-(iii)-(ii)-(i)
  • (গ) (ii)-(iv)-(i)-(iii)
  • (ঘ) (ii)-(i)-(iii)-(iv)

উত্তর: Show

(গ) (ii)-(iv)-(i)-(iii)

সত্য ও মিথ্যা নির্ণয়ভিত্তিক সঠিক বিকল্পটি লেখো:

৩৫। (a) ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়-লক্ষণ।

(b) বুদ্ধিমান অবশ্যই গ্রাম্য ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন।

(c) কলকেতার ভাষাই অল্পদিনে সমস্ত বাঙ্গালা দেশের ভাষা হয়ে যাবে।

(d) চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত ঐ কলকেতার ভাষাই চলবে।

বিকল্প উত্তরসমূহ :

  • (ক) (a)-মিথ্যা, (b)-মিথ্যা, (c)-সত্য, (d)-সত্য।
  • (খ) (a)-সত্য, (b)-সত্য, (c)-মিথ্যা, (d)-মিথ্যা।
  • (গ) (a)-সত্য, (b)-মিথ্যা, (c)-সত্য, (d)-সত্য।
  • (ঘ) (a)-মিথ্যা, (b)-সত্য, (c)-মিথ্যা, (d)-সত্য।

উত্তর: Show

(গ) (a)-সত্য, (b)-মিথ্যা, (c)-সত্য, (d)-সত্য

৩৬। (a) দুরপতের ছেলে তার দিকে ঢিল ছুঁড়ে। 

(b) দুরপত গজগজ করে আপনমনে।

(c) তোমার সুমুখে কলা দিই, নারকেল দিই।

(d) ছাগল দিতে না পারলে মৎস্য দিই।

বিকল্প উত্তরসমূহ :

  • (ক) (a)-সত্য, (b) সত্য, (c) সত্য, (d)-মিথ্যা।
  • (খ) (a)-সত্য, (b)-সত্য, (c)-মিথ্যা, (d)-মিথ্যা।
  • (গ) (a)-সত্য, (b)-মিথ্যা, (c)-সত্য, (d)-মিথ্যা।
  • (ঘ) (a)-মিথ্যা, (b)-মিথ্যা, (c)-সত্য, (d)-সত্য।

উত্তর: Show

(গ) (a)-সত্য, (b)-মিথ্যা, (c)-সত্য, (d)-মিথ্যা

৩৭। স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

‘ক’-স্তম্ভ‘খ’-স্তম্ভ
(i) মুখের মান্য বাংলার স্বরধ্বনির সংখ্যা(a) বিভাজ্যধ্বনি
(ii) খন্ড ধ্বনির অপর নাম হল(b) যৌগিক স্বরধ্বনি
(iii) একের বেশি স্বরধ্বনির সমন্বয়ে সৃষ্টি হয়(c) সুরতরঙ্গ
(iv) বাক্যে সুরের ওঠাপড়াকে বলে(d) ৭ টি

বিকল্প উত্তরসমূহ :

  • (ক) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
  • (খ) (i)-(d), (ii)-(a), (iii)-(b), (iv)-(c)
  • (গ) (i)-(c), (ii)-(b), (iii)-(d), (iv)-(a)
  • (ঘ) (i)-(a), (ii) (d), (iii)-(c), (iv)-(b)

উত্তর: Show

(খ) (i)-(d), (ii)-(a), (iii)-(b), (iv)-(c)

৩৮। স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

‘ক’-স্তম্ভ‘খ’-স্তম্ভ
(i) ‘আমি অকৃতি অধম’ গানটির রচয়িতা(a) মুকুন্দদাস
(ii) ‘বলো বলো বলো সবে’, গানটির রচয়িতা(b) অখিলবন্ধু ঘোষ
(iii) ‘বান এসেছে মরা গাঙে’ গানটির রচয়িতা(c) রজনীকান্ত সেন
(iv) ‘ও দয়াল বিচার করো’ গানটির রচয়িতা(d) অতুলপ্রসাদ সেন

বিকল্প উত্তরসমূহ :

  • (ক) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)
  • (খ) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
  • (গ) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d)
  • (ঘ) (i)-(b), (ii)-(c), (iii)-(a), (iv)-(d)

উত্তর: Show

(খ) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)

বিবৃতি (Assertion) ও কারণ (Reason)-এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো:

নিম্নে প্রদত্ত প্রশ্নগুলিতে দুটি অংশ রয়েছে। প্রথম অংশটি বিবৃতি (A) এবং দ্বিতীয় অংশটি কারণ (R)। নির্দেশনা অনুযায়ী সঠিক উত্তরটি নির্বাচন করো।

৩৯। বিবৃতি (A)-আমার জন্যে অপেক্ষা করো।

কারণ (R)-সময়টা খুব সুবিধের না।

সঠিক বিকল্প :

  • (ক) (A) ঠিক, (R) ভুল
  • (খ) (A) ভুল, (R) ঠিক
  • (গ) (A) ও (R) উভয়েই ঠিক এবং (R), (A)-এর সঠিক কারণ
  • (ঘ) (A) এবং (R) উভয়েই ভুল

উত্তর: Show

(গ) (A) ও (R) উভয়েই ঠিক এবং (R), (A)-এর সঠিক কারণ

কেস্-বেসড্ প্রশ্নটির সঠিক বিকল্পটি নির্বাচন করো:

৪০। জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন-“না। গোরুর গাড়িতে চড়ে আমি যাব না। যদি হাতি চড়ে যেতে পারি, তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না।” উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায়-

  • (ক) আভিজাত্যের গৌরব 
  • (খ) ঈর্ষাপরায়ণতা 
  • (গ) দাম্ভিকতা 
  • (ঘ) উগ্রতা

উত্তর: Show

(ক) আভিজাত্যের গৌরব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *