ABTA সেমিস্টার III টেস্ট পেপার সমাধান 2025-2026 : ABTA Semester III Higher Secondary Test Paper 2025-2026 : Bengali A
বাংলা ক – সেট 7 (Page 93) : ABTA Semester III HS টেস্ট পেপার সমাধান 2025-2026 (Bengali A Set-7 ABTA HS Test Paper Solution 2025-2026)
ABTA Semester III HS Test Paper 2025-2026 Class 12 Bengali Answer Page 93, ABTA Test Paper 2025-2026 Class 12 Bengali Answer MCQ
বাংলা ক – সেট 7 (Page 93) : ABTA Semester III HS টেস্ট পেপার সমাধান 2025-2026 ( ABTA Semester III Test Paper 2025-2026 Class 12 Bengali Answer Page 93)
XII (Semester III)
BENGALI (Group-A) (New Syllabus)
VI (Page – 93)
সঠিক উত্তরটি নির্বাচন করো: ১ × ৪০ = ৪০
১. কুঞ্জবিহারীবাবু ছিলেন –
- (A) উকিল
- (B) মোক্তার
- (C) ডাক্তার
- (D) জুনিয়র উকিল
উত্তর: Show
(D) জুনিয়র উকিল
২. মেজবাবুর মেয়ের বিয়ে –
- (A) রবিবার
- (B) সোমবার
- (C) মঙ্গলবার
- (D) বুধবার
উত্তর: Show
(B) সোমবার
৩। বাই আসছে বিয়েতে –
- (A) গয়া থেকে
- (B) বেনারস থেকে
- (C) কলকাতা থেকে
- (D) লক্ষ্ণৌ থেকে
উত্তর: Show
(C) কলকাতা থেকে
৪. ‘আপনি রাগ করলেন মুখুজ্যে মশাই?’ বক্তা –
- (A) উকিলবাবু
- (B) মোক্তারবাবু
- (C) জুনিয়র উকিলবাবু
- (D) ডাক্তারবাবু
উত্তর: Show
(A) উকিলবাবু
৫. মুখোপাধ্যায় মহাশয় বাড়ি ভাড়া নিয়েছিলেন –
- (A) বারো সিকা দিয়ে
- (B) তেরো সিকা দিয়ে
- (C) চৌদ্দো সিকা দিয়ে
- (D) আট আনা দিয়ে
উত্তর: Show
(B) তেরো সিকা দিয়ে
৬. আমাদের দেশে প্রাচীনকালে সমস্ত বিদ্যা কোন ভাষায় থাকত? –
- (A) সংস্কৃত
- (B) হিন্দি
- (C) বাংলা
- (D) প্রাকৃত
উত্তর: Show
(A) সংস্কৃত
৭. ‘সে ভাষা, সে শিল্প, সে সংগীত কোনও কাজের নয়।’ কারণ –
- (A) ভাবহীন
- (B) প্রাণহীন
- (C) প্রকাশের যোগ্য নয়
- (D) ভাবহীন প্রাণহীন
উত্তর: Show
(D) ভাবহীন প্রাণহীন
৮. ‘ভাষাকে করতে হবে’ –
- (A) সাফ ইস্পাত
- (B) লোহার মতন
- (C) পাথরের মতন
- (D) দৃঢ় শক্তিশালী
উত্তর: Show
(A) সাফ ইস্পাত
৯. ‘উন্মাদনা’ যাঁর ধর্ম ছিল, তিনি হলেন –
- (A) ভ্যান গঘ
- (B) লেনিন
- (C) কবীর
- (D) যীশু
উত্তর: Show
(A) ভ্যান গঘ
১০. ‘এত এত ধর্ম’ কিন্তু এরা থাকে –
- (A) মানুষের মনে
- (B) একই গ্রহে
- (C) চাঁদে
- (D) ধরণীতে
উত্তর: Show
(B) একই গ্রহে
১১. ‘যে তোমাকে শিখিয়েছে দখলের কথা’ তা আসলে –
- (A) প্রাতিষ্ঠানিকতা
- (B) ধর্ম
- (C) মানবতা
- (D) ভদ্রতা
উত্তর: Show
(A) প্রাতিষ্ঠানিকতা
১২. ‘আমি রাজপুত্র’- যে পরিচয়ে –
- (A) বংশের
- (B) রক্তের
- (C) ধর্মের
- (D) মানবতার
উত্তর: Show
(B) রক্তের
১৩. ‘দিগ্বিজয়ে যেতে’ সাজিয়ে দিলেন –
- (A) মা
- (B) সুয়োরানী
- (C) দুয়োরানী
- (D) জগদম্বা
উত্তর: Show
(C) দুয়োরানী
১৪. ‘নিশ্চিত পৌঁছুবো সেই তৃষাহর’ –
- (A) খর্জুরের দ্বীপে
- (B) আন্দামানে
- (C) সিংহলে
- (D) দ্বারকায়
উত্তর: Show
(A) খর্জুরের দ্বীপে
১৫. ‘দুরপতের ছেলে তার দিকে ঢিল ছোড়ে’ –
- (A) কোকিলকে
- (B) কাককে
- (C) বেড়ালকে
- (D) কুকুরকে
উত্তর: Show
(B) কাককে
১৬. দুরপতের বাড়ির বাইরে একটা কাক ডাকছে –
- (A) আমগাছে
- (B) জামগাছে
- (C) নিমগাছে
- (D) বাবলাগাছে
উত্তর: Show
(C) নিমগাছে
১৭. ‘যাদের বাসা বানাতে আটকায় নি’ –
- (A) পাথরে
- (B) পাহাড়ে
- (C) মাঠে
- (D) পাথরের ফাটলে
উত্তর: Show
(D) পাথরের ফাটলে
১৮. বাংলায় তিনটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি যুক্তধ্বনির সংখ্যা –
- (A) দুটি
- (B) তিনটি
- (C) চারটি
- (D) পাঁচটি
উত্তর: Show
(A) দুটি
১৯. বাংলায় তিনটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধানির সংখ্যা –
- (A) ৩টি
- (B) ৮টি
- (C) ৪টি
- (D) ৬টি
উত্তর: Show
(B) ৮টি
২০. সুরতরঙ্গ হ’ল –
- (A) বিভাজ্য ধ্বনি
- (B) অবিভাজ্য ধানি
- (C) মিশ্র ধ্বনি
- (D) সহধ্বনি
উত্তর: Show
(B) অবিভাজ্য ধানি
২১. ব্যুৎপত্তিগতভাবে ‘থিসরাস’ শব্দের অর্থ –
- (A) প্রয়োগ
- (B) পরিবর্তন
- (C) বিবর্তন
- (D) রত্নাগার
উত্তর: Show
(D) রত্নাগার
২২. রং- লাল, নীল, সবুজ, হলুদ, কমলা উদাহরণ কিসের? –
- (A) সমার্থকতা
- (B) ব্যাপকার্থকতা
- (C) থিসরাস
- (D) প্রয়োগতত্ত্ব
উত্তর: Show
(B) ব্যাপকার্থকতা
২৩. সমাজ ভাষাবিজ্ঞানের মূল ভাগ –
- (A) দুটি
- (B) তিনটি
- (C) চারটি
- (D) পাঁচটি
উত্তর: Show
(B) তিনটি
২৪. ‘Dictionary’ শব্দটি পাওয়া যায় স্যার থমাস এলিয়েটের ল্যাটিন ইংরেজি অভিধানে –
- (A) ১৫৩৮ সালে
- (B) ১৫৩৭ সালে
- (C) ১৫৩৬ সালে
- (D) ১৫৩৫ সালে
উত্তর: Show
(A) ১৫৩৮ সালে
২৫. ‘প্রদীপ’ শব্দের আদি অর্থ ‘আলো বা দীপ’, বর্তমান অর্থ এক বিশেষ ধরনের দীপ এটি শব্দার্থ পরিবর্তনের কোন্ ধারা –
- (A) শব্দার্থের প্রসার
- (B) শব্দার্থের সংকোচ
- (C) শব্দার্থের রূপান্তর
- (D) শব্দার্থের বিশ্লেষণ
উত্তর: Show
(B) শব্দার্থের সংকোচ
২৬. ‘দারুণ’ শব্দ অর্থ সংকোচনের ফলে হয় –
- (A) কাষ্ঠনির্মিত
- (B) অত্যন্ত শক্ত
- (C) অত্যন্ত
- (D) কাষ্ঠনির্মিত বস্তুর মতো শক্ত
উত্তর: Show
(C) অত্যন্ত
২৭. পক্ষীর দলের প্রতিষ্ঠাতা –
- (A) শিবচন্দ্র ঠাকুর
- (B) তারাপদ চক্রবর্তী
- (C) নবকৃষ্ণ দেব
- (D) দাশরথি রায়
উত্তর: Show
(A) শিবচন্দ্র ঠাকুর
২৮. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে বিশিষ্ট চিকিৎসকের গুণগ্রাহী ছিলেন –
- (A) বিধানচন্দ্র রায়
- (B) মহেন্দ্রলাল সরকার
- (C) নীলরতন সরকার
- (D) চুনীলাল বসু
উত্তর: Show
(B) মহেন্দ্রলাল সরকার
২৯. ‘ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইন্সটিটিউট’-এর প্রতিষ্ঠাতা-
- (A) প্রশান্তচন্দ্র মহলানবিশ
- (B) শিশিরকুমার মিত্র
- (C) ইন্দুমাধব মল্লিক
- (D) সত্যেন্দ্রনাথ বসু
উত্তর: Show
(A) প্রশান্তচন্দ্র মহলানবিশ
৩০. শরীরচর্চা ও স্বাদেশিকতার জাগরণে ব্রতচারীর উদ্ভাবক হলেন –
- (A) নবগোপাল মিত্র
- (B) গুরুসদয় দত্ত
- (C) প্রিয়নাথ বসু
- (D) গণপতি চক্রবর্তী
উত্তর: Show
(B) গুরুসদয় দত্ত
শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:
৩১. “উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ পাঁচটি বৎসর অতীত হইয়াছে- এই পাঁচ বৎসরে মোক্তার মহাশয়ের অবস্থার অনেক ……… হইয়াছে।”
- (A) পরিবর্তন
- (B) অবনতি
- (C) অগ্রগতি
- (D) উন্নতি
উত্তর: Show
(A) পরিবর্তন
৩২. “সমস্ত দেশের যাতে কল্যাণ, সেথা তোমার জেলা বা গ্রামের ………… ভুলে যেতে হবে।” –
- (A) কথা
- (B) দুঃখ
- (C) প্রাধান্যটি
- (D) পরিবর্তন
উত্তর: Show
(C) প্রাধান্যটি
৩৩. “বাতাসের ধর্ম শুধু ……. কখনও।”-
- (A) না-থামা
- (B) না-বলা
- (C) না-শোনা
- (D) না-দেখা
উত্তর: Show
(A) না-থামা
ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো:
৩৪. (i) বাড়িতে হাতি আসিবামাত্র পাড়ার তাবৎ বালক-বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল।
(ii) পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল ‘হাতি পাওয়া গেল না।’
(iii) শহর হইতে দুই-তিন ক্রোশের মধ্যে দুই তিনজন জমিদারের হস্তী ছিল।
(iv) পরদিন বেলা সাতটার সময় হস্তিনী আসিল।
বিকল্পসমূহ:
- (A) (ii), (iii), (iv), (i)
- (B) (i), (iii), (iv), (ii)
- (C) (iv), (ii), (i), (iii)
- (D) (ii), (iii), (i), (iv)
উত্তর: Show
(A) (ii), (iii), (iv), (i)
সত্য ও মিথ্যা নির্ণয় করো:
৩৫. (i) যারা ‘লোকহিতায়’ এসেছেন, তাঁরা সকলেই সাধারণ লোকের ভাষায় অসাধারণকে শিক্ষা দিয়েছেন।
(ii) যে ভাষায় নিজের মনে দর্শন-বিজ্ঞান চিন্তা করো, দশজনে বিচার করো সে ভাষা কি দর্শন-বিজ্ঞান লেখবার ভাষা নয়?
(iii) ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়, লক্ষণ।
(iv) প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে, সেইটিই নিতে হবে। অর্থাৎ কলকেতার ভাষা।
- (A) (i) সত্য (ii) সত্য (iii) মিথ্যা (iv) সত্য
- (B) (i) মিথ্যা (ii) সত্য (iii) সত্য (iv) সত্য
- (C) (i) মিথ্যা (ii) মিথ্যা (iii) সত্য (iv) সত্য
- (D) (i) সত্য (ii) মিথ্যা (iii) সত্য (iv) মিথ্যা
উত্তর: Show
(B) (i) মিথ্যা (ii) সত্য (iii) সত্য (iv) সত্য
৩৬. (i) মাঝে মাঝেই কেউ না কেউ এসে দোরে দাঁড়াচ্ছে।
(ii) বাড়ির সামনের বটগাছে একটা কাক চেঁচিয়ে ওঠে।
(iii) দূরপত গজগজ করে আপনমনে।
(iv) এ হল শ্রাবণ মাস। সারা আকাশ মেঘে ঢাকা।
- (A) (i) সত্য (ii) সত্য (iii) মিথ্যা (iv) সত্য
- (B) (i) সত্য (ii) মিথ্যা (iii) সত্য (iv) সত্য
- (C) (i) সত্য (ii) মিথ্যা (iii) সত্য (iv) মিথ্যা
- (D) (i) মিথ্যা (ii) সত্য (iii) মিথ্যা (iv) সত্য
উত্তর: Show
(C) (i) সত্য (ii) মিথ্যা (iii) সত্য (iv) মিথ্যা
স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
৩৭.
| ‘ক’-স্তম্ভ | ‘খ’-স্তম্ভ |
| (i) স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি হল | (a) অর্ধস্বরধানি |
| (ii) খই, বউ, আয়, যাও হল | (b) সুরতরঙ্গ |
| (iii) বাক্যে সুরের ওঠাপড়াকে বলে | (c) ৩০টি |
| (iv) বাংলা ব্যঞ্জনধ্বনির সংখ্যা | (d) বিভাজ্যধ্বনি |
- (A) (i) d (ii) a (iii) b (iv) c
- (B) (i) a (ii) c (iii) b (iv) d
- (C) (i) c (ii) b (iii) d (iv) a
- (D) (i) b (ii) c (in) d (iv) a
উত্তর: Show
(A) (i) d (ii) a (iii) b (iv) c
৩৮.
| ‘ক’-স্তম্ভ | ‘খ’-স্তম্ভ |
| (i) গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ | (a) দ্বিজেন্দ্রলাল রায় |
| (ii) একবার গালভরা মা ডাকে | (b) অতুলপ্রসাদ সেন |
| (iii) যাব না যাব না যাব না ঘরে | (c) মুকুন্দদাস |
| (iv) বান এসেছে মরা গাঙে | (d) রবীন্দ্রনাথ ঠাকুর |
- (A) (i) a (ii) c (iii) d (iv) b
- (B) (i) d (ii) a (iii) b (iv) c
- (C) (i) b (ii) c (iii) a (iv) d
- (D) (i) c (ii) b (iii) a (iv) d
উত্তর: Show
(B) (i) d (ii) a (iii) b (iv) c
বিবৃতি (Assertion) ও কারণ (Reason) এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো:
৩৯. নিম্নে প্রদত্ত প্রশ্নটিতে দুটি অংশ রয়েছে। প্রথম অংশটি বিবৃতি (A) এবং দ্বিতীয় অংশটি কারণ (R)। নির্দেশনা অনুযায়ী সঠিক উত্তরটির সন্ধান করো।
বিবৃতি (A) রোসো, আমার জন্য দাঁড়াও
কারণ (R) সময়টা মোটেই সুবিধের না।
সঠিক বিকল্প:
- (a) A ঠিক, R ভুল
- (b) A ভুল, R. ঠিক
- (c) A ও R উভয়েই ঠিক এবং R, A-এর সঠিক কারণ
- (d) A এবং R উভয়েই ভুল।
উত্তর: Show
(c) A ও R উভয়েই ঠিক এবং R, A-এর সঠিক কারণ
Case based প্রশ্নটির সঠিক বিকল্পটি নির্বাচন করো:
৪০. কম্পিতম্বরে, ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগিলেন- “হাতি দিলে না। হাতি দিলে না!” উক্তির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায় –
- (A) ক্ষোভ
- (B) লজ্জা
- (C) ঘৃণা
- (D) ভয়
উত্তর: Show
(A) ক্ষোভ

