বাঙালির বিজ্ঞানচর্চা MCQ প্রশ্ন উত্তর | WBCHSE সেমিস্টার III Bengali Model Question 2026

বাঙালির বিজ্ঞানচর্চা MCQ প্রশ্ন উত্তর : পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) দ্বাদশ শ্রেণির (XII) তৃতীয় সেমিস্টার এর জন্য বিষয়-ভিত্তিক প্রশ্ন বিচিত্রা এবং নমুনা প্রশ্নপত্র 2026 প্রকাশ করেছে। 

ঐ প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা ক বিষয়ের বাংলা ভাষা ও সংস্কৃতির ইতিহাস : বাঙালির বিজ্ঞানচর্চা (Bangalir Bigyan Charcha) MCQ প্রশ্নগুলির উত্তর নিচে করে দেওয়া হল।   

Bangalir Bigyan Charcha Model Question

বাঙালির বিজ্ঞানচর্চা (Bangalir Bigyan Charcha) MCQ প্রশ্ন উত্তর – WBCHSE সেমিস্টার III Bengali Model Question 2026

XII (Semester III)

BENGALI (Group-A) (New Syllabus)

বাঙালির বিজ্ঞানচর্চা (Bangalir Bigyan Charcha) – বাংলা ভাষা ও সংস্কৃতির ইতিহাস

সঠিক উত্তরটি নির্বাচন করো 

১. ১৯১৭ থেকে ১৯১৯ পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন-

  • (ক) ডা. রাধাগোবিন্দ কর
  • (খ) ডা. নীলরতন সরকার
  • (গ) ডা. সুরেশপ্রসাদ সর্বাধিকারী
  • (ঘ) ডা. গিরীন্দ্রশেখর বসু

উত্তর: Show

(খ) ডা. নীলরতন সরকার

২. কারমাইকেল মেডিকেল কলেজের বর্তমান নাম-

  • (ক) আর. জি. কর মেডিকেল কলেজ ও হসপিটাল
  • (খ) এন আর এস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল
  • (গ) এস এস কে এম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল
  • (ঘ) কোলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল

উত্তর: Show

(ক) আর. জি. কর মেডিকেল কলেজ ও হসপিটাল

৩. সূচনা লগ্নে আর জি কর মেডিকেল কলেজের নাম ছিল?

  • (ক) বেলগাছিয়া মেডিকেল কলেজ
  • (খ) স্যার গিলবার্ট মেডিকেল কলেজ
  • (গ) বেলগাছিয়া আলবার্ট ভিক্টর মেডিকেল কলেজ ও হাসপাতাল
  • (ঘ) আলবার্ট হোম মেডিকেল কলেজ

উত্তর: Show

(গ) বেলগাছিয়া আলবার্ট ভিক্টর মেডিকেল কলেজ ও হাসপাতাল

৪. আমাদের দেশে প্রথম বিজ্ঞানসম্মত দূষণমুক্ত ট্যানারি এবং সার ও সাবানের কারখানা স্থাপন করেন-

  • (ক) ডা. রাধাগোবিন্দ কর
  • (খ) ডা. গিরীন্দ্রশেখর বসু
  • (গ) ডা. নীলরতন সরকার
  • (ঘ) ডা. সুরেশপ্রসাদ সর্বাধিকারী

উত্তর: Show

(গ) ডা. নীলরতন সরকার

৫. ‘রাঙ্গামাটি চা কোম্পানি’ পরবর্তীকালে যে নামে প্রসিদ্ধ হয়-

  • (ক) টাটা টি কোম্পানি
  • (খ) ইস্পাহানি টি কোম্পানি
  • (গ) ইস্টার্ন টি কোম্পানি
  • (ঘ) নেসক্যাফে

উত্তর: Show

(গ) ইস্টার্ন টি কোম্পানি

৬. ক্যালকাটা মেডিকেল ক্লাবের প্রতিষ্ঠাতা হলেন-

  • (ক) ডা. রাধাগোবিন্দ কর
  • (খ) ডা. সুরেশপ্রসাদ সর্বাধিকারী
  • (গ) ডা. গিরীন্দ্রশেখর বসু
  • (ঘ) ডা. নীলরতন সরকার

উত্তর: Show

(ঘ) ডা. নীলরতন সরকার

৭. ডা. নীলরতন সরকারের ছাত্রদের মধ্যে সবচেয়ে যশস্বী হন-

  • (ক) ডা. রাধাগোবিন্দ কর
  • (খ) ডা. বিধানচন্দ্র রায়
  • (গ) ডা. গিরীন্দ্রশেখর বসু
  • (ঘ) ডা. সুরেশপ্রসাদ সর্বাধিকারী

উত্তর: Show

(খ) ডা. বিধানচন্দ্র রায়

৮. ১৮৯৭ খ্রিস্টাব্দে কলকাতায় প্রথমবার প্লেগ রোগ দেখা দিলে, পল্লীবাসীদের মঙ্গলের জন্য অক্লান্ত পরিশ্রম এবং যথেষ্ট সময় ব্যয় করেন-

  • (ক) ডা. মহেন্দ্রচন্দ্র নন্দী
  • (খ) ডা. সুরেশপ্রসাদ সর্বাধিকারী
  • (গ) ডা. গিরীন্দ্রশেখর বসু
  • (ঘ) ডা. রাধাগোবিন্দ কর

উত্তর: Show

(ঘ) ডা. রাধাগোবিন্দ কর

৯. ডা. নীলরতন সরকারের সহায়তায় বেলগাছিয়া আলবার্ট ভিক্টর মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করেন-

  • (ক) ডা. মহেন্দ্রচন্দ্র নন্দী
  • (খ) ডা. রাধাগোবিন্দ কর
  • (গ) ডা. গিরীন্দ্রশেখর বসু
  • (ঘ) ডা. সুরেশপ্রসাদ সর্বাধিকারী

উত্তর: Show

(খ) ডা. রাধাগোবিন্দ কর

১০. “বাল্যকাল হইতে আমার বিশ্বাস বদ্ধমূল হইয়াছে যে, দেশে শিক্ষাবিস্তার করিতে হইলে মাতৃভাষার আশ্রয় লওয়া ভিন্ন উপায় নাই। এই বিশ্বাসে নির্ভর করিয়া আমার স্বল্প বিদ্যা ও ক্ষুদ্র বুদ্ধিতে যতদূর সাধ্য তাহার সমাধানে ত্রুটি করি নাই।”-বক্তা হলেন-

  • (ক) ডা. সুরেশপ্রসাদ সর্বাধিকারী
  • (খ) ডা. গিরীন্দ্রশেখর বসু
  • (গ) ডা. মহেন্দ্রচন্দ্র নন্দী
  • (ঘ) ডা. রাধাগোবিন্দ কর

উত্তর: Show

(ঘ) ডা. রাধাগোবিন্দ কর

১১. ডা. রাধাগোবিন্দ কর রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল-

  • (ক) ‘মেডিকেল গাইড’, ‘মিরাকিউলান’ ইত্যাদি
  • (খ) ‘ভেষজ বিজ্ঞান’, ‘ভেষজ চিকিৎসা’ ইত্যাদি
  • (গ) ‘ধাত্রীসহায়’, ‘অ্যানাটমী’, ‘সংক্ষিপ্ত ভেষজ তত্ত্ব’, ‘স্ত্রীরোগ চিকিৎসা’ ইত্যাদি।
  • (ঘ) ‘চিকিৎসা বিজ্ঞান’, ‘সহজে রোগ নিরাময়’ ইত্যাদি

উত্তর: Show

(গ) ‘ধাত্রীসহায়’, ‘অ্যানাটমী’, ‘সংক্ষিপ্ত ভেষজ তত্ত্ব’, ‘স্ত্রীরোগ চিকিৎসা’ ইত্যাদি।

১২. এশিয়ার প্রথম সরকার স্বীকৃত বালিকা বিদ্যালয় হল-

  • (ক) বেথুন স্কুল
  • (খ) লোরেটো স্কুল
  • (গ) ক্যালকাটা গার্লস স্কুল
  • (ঘ) লেডি ব্রাবর্ন স্কুল

উত্তর: Show

(ক) বেথুন স্কুল

১৩. কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেট নারীর জন্য বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি লাভের দাবি মেনে নেয়-

  • (ক) ১৮৭৫ সালের ২১শে এপ্রিল
  • (খ) ১৮৭২ সালের ১লা মার্চ
  • (গ) ১৮৮০ সালের ২৭শে এপ্রিল
  • (ঘ) ১৮৭৮ সালের ২৭শে এপ্রিল

উত্তর: Show

(ঘ) ১৮৭৮ সালের ২৭শে এপ্রিল

১৪. ১৮৮২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম মহিলা স্নাতক হন-

  • (ক) বীণা দাস
  • (খ) পদ্মজা নাইডু
  • (গ) জ্ঞানদানন্দিনী দেবী
  • (ঘ) কাদম্বিনী বসু ও চন্দ্রমুখী বসু

উত্তর: Show

(ঘ) কাদম্বিনী বসু ও চন্দ্রমুখী বসু

১৫. ১৮৮৪ সালে কলকাতা মেডিকেল কলেজের প্রথম ছাত্রী হিসাবে ভর্তি হন-

  • (ক) কাদম্বিনী বসু
  • (খ) চন্দ্রমুখী বসু
  • (গ) জ্ঞানদানন্দিনী দেবী
  • (ঘ) স্বর্ণকুমারী দেবী

উত্তর: Show

(ক) কাদম্বিনী বসু

১৬. বিলিতি ডিগ্রিধারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক হলেন-

  • (ক) ডা. স্বর্ণকুমারী দেবী
  • (খ) ডা. চন্দ্রমুখী বসু
  • (গ) ডা. শরৎশশীবালা
  • (ঘ) ডা. কাদম্বিনী বসু

উত্তর: Show

(ঘ) ডা. কাদম্বিনী বসু

বাঙালির বিজ্ঞানচর্চা MCQ Model Question class 12 3rd Semester

বিবৃতি ও কারণ-এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো

১. 

বিবৃতি (A): কাদম্বিনী বসু হলেন বিলিতি ডিগ্রীধারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক যিনি ভারতে ফিরে এসে চিকিৎসার কাজ শুরু করেন।

কারণ (R): একটি সরকারি অনুসন্ধান কমিটির সদস্যা হিসাবে তিনি বিহার ও উড়িষ্যার শ্রমিকদের দুর্দশা সরেজমিন দেখে চিকিৎসা সেবায় নিয়োজিত হন।

  • (ক) A ঠিক কিন্তু R ভুল
  • (খ) A এবং R উভয়েই ভুল
  • (গ) A ভুল কিন্তু R ঠিক
  • (ঘ) A এবং R দুটোই সঠিক কিন্তু R, A-এর কারণ নয়

উত্তর: Show

(ঘ) A এবং R দুটোই সঠিক কিন্তু R, A-এর কারণ নয়

২. 

বিবৃতি (A): নিজের স্মৃতিকথায় আচার্য প্রফুল্লচন্দ্র রায় সমকালের সেরা ছাত্রদের মধ্যে বিজ্ঞান চর্চায় স্পৃহা জাগিয়ে তোলার ক্ষেত্রে ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স’-এর গুরুত্বের কথা জানিয়েছেন।

কারণ (R): মহেন্দ্রলাল সরকারের শ্রেষ্ঠ কীর্তি হলো ‘ইণ্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স’ প্রতিষ্ঠা।

  • (ক) A ঠিক কিন্তু R ভুল
  • (খ) A ভুল কিন্তু R ঠিক
  • (গ) A এবং R উভয়েই ঠিক
  • (ঘ) A এবং R উভয়েই ভুল

উত্তর: Show

(গ) A এবং R উভয়েই ঠিক

৩. 

বিবৃতি (A): শল্যবিদ হিসাবে লালমাধব মুখোপাধ্যায়ের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে।

কারণ (R): লালমাধব মুখোপাধ্যায় জয়পুরের মহারাজার চোখের সফল অস্ত্রোপচার করেছিলেন।

  • (ক) A এবং R উভয়েই ভুল
  • (খ) A এবং R উভয়েই ঠিক
  • (গ) A ভুল, R ঠিক
  • (ঘ) A ঠিক, R ভুল

উত্তর: Show

(খ) A এবং R উভয়েই ঠিক

৪. 

বিবৃতি (A): ‘অগ্নীশ্বর’ উপন্যাসে ‘অগ্নীশ্বর’ চরিত্রটি ডা. বনবিহারী মুখোপাধ্যায়ের ছায়া অবলম্বনে রচিত।

কারণ (R) : সাহিত্যিক বনফুল ছিলেন ডা. বনবিহারী মুখোপাধ্যায়ের ছাত্র।

  • (ক) A এবং R উভয়েই ঠিক।
  • (খ) A এবং R উভয়েই ভুল।
  • (গ) A এবং R উভয়েই ঠিক কিন্তু R, A-এর কারণ নয়।
  • (ঘ) A ভুল, R ঠিক।

উত্তর: Show

(ক) A এবং R উভয়েই ঠিক।

৫. 

বিবৃতি (A): ডাক্তার সুরেশপ্রসাদ সর্বাধিকারী যতীন্দ্রনাথের নামকরণ করেন ‘বাঘাযতীন’।

কারণ (R): শুধুমাত্র একটি ছুরি নিয়ে বাঘের সঙ্গে লড়াইয়ে মারাত্মকভাবে আহত হন কিশোর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়।

  • (ক) A এবং R উভয়েই ভুল
  • (খ) A ভুল, R ঠিক।
  • (গ) A ঠিক, R ভুল।
  • (ঘ) A এবং R উভয়েই ঠিক এবং R, A-এর কারণ।

উত্তর: Show

(ঘ) A এবং R উভয়েই ঠিক এবং R, A-এর কারণ।

৬. 

বিবৃতি (A): সীতানাথ ঘোষের প্রভাবে বালক রবীন্দ্রনাথ বিজ্ঞানের প্রতি উৎসাহী হয়ে ওঠেন।

কারণ (R): সীতানাথ ঘোষ স্বদেশী শিল্প প্রসঙ্গে ঠাকুরবাড়িতে নানা ধরনের যন্ত্রপাতি সহযোগে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা দেখাতেন।

  • (ক) A ভুল, R ঠিক।
  • (খ) A ঠিক, R ভুল।
  • (গ) A এবং R উভয়েই ঠিক এবং R, A-এর কারণ।
  • (ঘ) A এবং R উভয়েই ঠিক কিন্তু R, A-এর কারণ নয়।

উত্তর: Show

(গ) A এবং R উভয়েই ঠিক এবং R, A-এর কারণ।

৭. 

বিবৃতি (A): ১৯৬৫ খ্রিস্টাব্দে ভাষাচর্চার অবদানস্বরূপ কলকাতা বিশ্ববিদ্যালয় সত্যেন্দ্রনাথ বসুকে জগত্তারিণী স্বর্ণপদক দিয়ে সম্মানিত করে।

কারণ (R): সত্যেন্দ্রনাথ বসু ‘বসু বিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠা করেন।

  • (ক) A ভুল, R ঠিক।
  • (খ) A ঠিক, R ভুল। 
  • (গ) A এবং R উভয়েই ঠিক।
  • (ঘ) A এবং R উভয়েই ভুল এবং R, A-এর কারণ নয়।

উত্তর: Show

(খ) A ঠিক, R ভুল।

৮. 

বিবৃতি (A): রাধাগোবিন্দ কর ‘ধাত্রীসহায়’ গ্রন্থটি রচনা করেন।

কারণ (R): মাতৃভাষায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ছিল রাধাগোবিন্দ করের স্বপ্ন।

  • (ক) A এবং R উভয়েই ঠিক এবং R, A-এর কারণ।
  • (খ) A ঠিক, R ভুল।
  • (গ) A এবং R উভয়েই ভুল।
  • (ঘ) A এবং R উভয়েই ঠিক এবং R, A-এর কারণ নয়।

উত্তর: Show

(খ) A ঠিক, R ভুল।

বাঙালির বিজ্ঞানচর্চা class 12 mcq 3rd Semester

বিবৃতি A ও B-এর মধ্যে সম্পর্কের ভিত্তিতে সঠিক উত্তরটি নির্বাচন করো

১. 

বিবৃতি (A): আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন নীলরতন সরকারের অভিন্নহৃদয় বন্ধু।

বিবৃতি (B): ডা. বিধানচন্দ্র রায়ের শিক্ষক ছিলেন নীলরতন সরকার।

  • (ক) A এবং B উভয়েই ভুল।
  • (খ) A ঠিক, B ভুল।
  • (গ) A এবং B উভয়েই ঠিক এবং সম্পর্কহীন।
  • (ঘ) A ভুল, B ঠিক।

উত্তর: Show

(খ) A ঠিক, B ভুল।

২. 

বিবৃতি (A): কাদম্বিনী বসুকে প্র্যাকটিক্যাল পরীক্ষায় এক নম্বর কম দিয়ে ফেল করানো হয়।

বিবৃতি (B): মেয়েদের পড়াশুনা শেখাতে তখনকার সমাজ প্রবল অনিহা দেখাতো।

  • (ক) A-এর কারণ B।
  • (খ) A হল B-এর কারণ।
  • (গ) A এবং R সম্পর্কহীন সত্য।
  • (ঘ) A এবং B দুটোই ভুল।

উত্তর: Show

(গ) A এবং R সম্পর্কহীন সত্য।

৩. 

বিবৃতি (A): বিধানচন্দ্র রায় প্রথম জীবনে সরকারি চাকরি ছেড়ে রাজনীতিতে প্রবেশ করেন।

বিবৃতি (B): গান্ধীজীর রাজনৈতিক কর্মকাণ্ড বিধান রায়কে অনুপ্রেরণা জুগিয়েছিল।

  • (ক) A এবং B দুটোই ভুল।
  • (খ) A-এর কারণ B।
  • (গ) A এবং B উভয়েই ঠিক কিন্তু সম্পর্কহীন।
  • (ঘ) B-এর কারণ A।

উত্তর: Show

(ক) A এবং B দুটোই ভুল।

৪. 

বিবৃতি (A): ১লা জুলাই দিনটিকে মর্যাদার সঙ্গে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়।

বিবৃতি (B): ১৯৬২ সালের ১লা জুলাই জন্মদিনেই প্রয়াত হন বিধানচন্দ্র রায়।

  • (ক) A এবং B বিবৃতি দুটো যথার্থ নয়।
  • (খ) A এবং B-এর মধ্যে কোনো সম্পর্ক নেই।
  • (গ) A এবং B উভয়েই ঠিক এবং সম্পর্কযুক্ত।
  • (ঘ) A এবং B উভয়েই ভুল।

উত্তর: Show

(গ) A এবং B উভয়েই ঠিক এবং সম্পর্কযুক্ত।

৫. 

বিবৃতি (A): ‘এইচ বোস পারফিউম ম্যানুফ্যাকচারার্স’ কোম্পানিটি তৈরি করেছিলেন হেমেন্দ্রমোহন বসু।

বিবৃতি (B): ভারতীয় সাহিত্যের ক্ষেত্রে উৎসাহ প্রদানের জন্য তিনি ‘কুন্তলীন’ পুরস্কার চালু করেন।

  • (ক) A এবং B উভয়েই ভুল।
  • (খ) A এবং B বিবৃতি দুটো যথার্থ নয়।
  • (গ) A, B-এর কারণ।
  • (ঘ) A এবং B উভয়েই ঠিক কিন্তু সম্পর্কহীন।

উত্তর: Show

(ঘ) A এবং B উভয়েই ঠিক কিন্তু সম্পর্কহীন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *