সেমিস্টার-III বাংলা WBCHSE মডেল প্রশ্ন : উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) দ্বাদশ শ্রেণির সেমিস্টার-III এর বাংলা ক বিষয়ের যে মডেল প্রশ্ন দিয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর নিচে দেওয়া হয়েছে।
Higher Secondary Model Questions
দ্বাদশ শ্রেণি
বাংলা ‘ক’ ভাষা
তৃতীয় সেমিস্টার (পূর্ণমান – ৪০)
সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র (তৃতীয় সেমিস্টার) – WBCHSE Model Question Bengali-A Semester-III
সঠিক উত্তরটি নির্বাচন করো:
১। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদি বাস –
- (ক) বরিশাল
- (খ) খুলনা
- (গ) যশোহর
- (ঘ) ঢাকা
উত্তর: Show
(গ) যশোহর
২। আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল –
- (ক) পাঁচ টাকা
- (খ) সাত টাকা
- (গ) নয় টাকা
- (ঘ) দশ টাকা
উত্তর: Show
(ক) পাঁচ টাকা
৩। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালেই মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন –
- (ক) নরেশচন্দ্রের সহিত
- (খ) পরেশচন্দ্রের সহিত
- (গ) মহেশচন্দ্রের সহিত
- (ঘ) ভবেশচন্দ্রের সহিত
উত্তর: Show
(ক) নরেশচন্দ্রের সহিত
৪। কথায় বলে ব্রহ্মবাক্য –
- (ক) বেদবাক্য
- (খ) নীতিবাক্য
- (গ) জ্ঞানবাক্য
- (ঘ) উপদেশবাক্য
উত্তর: Show
(ক) বেদবাক্য
৫। বামুনহাটে মেলা হয় –
- (ক) কার্ত্তিক সংক্রান্তিতে
- (খ) ১লা বৈশাখে
- (গ) চৈত্র সংক্রান্তিতে
- (ঘ) মকর সংক্রান্তিতে
উত্তর: Show
(গ) চৈত্র সংক্রান্তিতে
৬। ‘মহাভাষ্য’ কার লেখা?
- (ক) পতঞ্জলি
- (খ) পাণিনি
- (গ) শবরস্বামী
- (ঘ) শঙ্করাচার্য
উত্তর: Show
(ক) পতঞ্জলি
৭। ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধটির লেখক হলেন –
- (ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- (খ) স্বামী বিবেকানন্দ
- (গ) রামমোহন রায়
- (ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: Show
(খ) স্বামী বিবেকানন্দ
৮) ‘বাঙ্গালা দেশের স্থানে স্থানে রকমারি ভাষা, কোনটি গ্রহণ করব?’-
- (ক) চলিত ভাষা
- (খ) মান্য চলিত ভাষা
- (গ) কথ্য ভাষা
- (ঘ) কলকেতার ভাষা
উত্তর: Show
(ঘ) কলকেতার ভাষা
৯। আব্দুল করিম খাঁ কোথায় জন্মেছিলেন?
- (ক) কলকাতা
- (খ) দিল্লি
- (গ) উত্তরপ্রদেশ
- (ঘ) হরিয়ানা
উত্তর: Show
(গ) উত্তরপ্রদেশ
১০। কবির মানুষকে কোন্ পথে থাকতে বলেছিলেন?
- (ক) মিথ্যা
- (খ) অহং
- (গ) সত্য
- (ঘ) অচেনা
উত্তর: Show
(গ) সত্য
১১। ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা’-ভ্যান গঘ ছিলেন একজন –
- (ক) কবি
- (খ) সাহিত্যিক
- (গ) চিত্রশিল্পী
- (ঘ) সংগীত বিশারদ
উত্তর: Show
(গ) চিত্রশিল্পী
১২। ‘আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধুজলে’- পুষ্পক কী?
- (ক) অশ্ব
- (খ) ধনুক
- (গ) রথ
- (ঘ) দ্বীপ
উত্তর: Show
(গ) রথ
১৩। কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কী বলেছেন?
- (ক) প্রতিষ্ঠান বিরোধিতা
- (খ) প্রতিষ্ঠান নিরপেক্ষতা
- (গ) প্রতিষ্ঠান সহমর্মিতা
- (ঘ) প্রতিষ্ঠান আনুগত্য
উত্তর: Show
(ঘ) প্রতিষ্ঠান আনুগত্য
১৪। ‘দিগ্বিজয়ের রূপকথা’ কার লেখা?
- (ক) সুনীল গঙ্গোপাধ্যায়
- (খ) শঙ্খ ঘোষ
- (গ) নবনীতা দেবসেন
- (ঘ) তিলোত্তমা মজুমদার
উত্তর: Show
(গ) নবনীতা দেবসেন
১৫। পোটরাজ কে?
- (ক) গাঁয়ের মোড়ল
- (খ) দুরপত
- (গ) আনন্দ
- (ঘ) দামা
উত্তর: Show
(ঘ) দামা
১৬। পোটরাজ রোদে বেরোয় না-
- (ক) তিন দিন হয়ে গেল
- (খ) চার দিন হয়ে গেল
- (গ) পাঁচ দিন হয়ে গেল
- (ঘ) ছয় দিন হয়ে গেল
উত্তর: Show
(ক) তিন দিন হয়ে গেল
১৭। যখন সময় সুবিধের না তখন কী করতে হবে?
- (ক) ব্যস্ত হতে হবে
- (খ) নিদ্রা যেতে হবে
- (গ) আনন্দ করতে হবে
- (ঘ) সম্ঝে পার হতে হবে
উত্তর: Show
(ঘ) সম্ঝে পার হতে হবে
১৮) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে –
উত্তর: Show
ANS
- (ক) ভাষার অতীত নিয়ে
- (খ) সমকালীন ভাষার গঠনরীতি নিয়ে
- (গ) বিভিন্ন ভাষার ঐক্য ও অনৈক্য নিয়ে
- (ঘ) ভাষার ভবিষ্যৎ নিয়ে
উত্তর: Show
(খ) সমকালীন ভাষার গঠনরীতি নিয়ে
১৯) বাগ্যন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় যেখানে, তা হল –
- (ক) ধ্বনিতত্ত্ব
- (খ) রূপতত্ত্ব
- (গ) ধ্বনিবিজ্ঞান
- (ঘ) শব্দার্থ পরিবর্তন
উত্তর: Show
(গ) ধ্বনিবিজ্ঞান
২০। বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হল –
- (ক) তিনটি
- (খ) আটটি
- (গ) চারটি
- (ঘ) ছ-টি
উত্তর: Show
(গ) চারটি
২১। ‘র’ ধ্বনিটি হল –
- (ক) কম্পিতধ্বনি
- (খ) পার্শ্বিকধ্বনি
- (গ) উষ্মধ্বনি
- (ঘ) তাড়িতধ্বনি
উত্তর: Show
(ক) কম্পিতধ্বনি
২২। শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় –
- (ক) ব্যাপকার্থতা
- (খ) বিপরীতার্থকতা
- (গ) সমার্থকতা
- (ঘ) শব্দার্থকতা
উত্তর: Show
(গ) সমার্থকতা
২৩। ‘দারুণ’ শব্দের আদি অর্থ –
- (ক) অত্যন্ত
- (খ) নির্মম
- (গ) কাষ্ঠনির্মিত
- (ঘ) সুন্দর
উত্তর: Show
(গ) কাষ্ঠনির্মিত
২৪। ‘উপবাস’ শব্দটির অর্থ ‘নিকটে বাস’ বর্তমান অর্থ ‘অনাহার’-এটি শব্দার্থ ! পরিবর্তনের যে ধারায় পড়ে –
- (ক) অর্থের অবনতি
- (খ) অর্থের বিস্তার
- (গ) অর্থের সংকোচ
- (ঘ) অর্থের রূপান্তর
উত্তর: Show
(ঘ) অর্থের রূপান্তর
২৫। ‘থিসরাস’ হল একটি –
- (ক) পোর্তুগিজ শব্দ
- (খ) জাপানি শব্দ
- (গ) গ্রিক শব্দ
- (ঘ) ফারসি শব্দ
উত্তর: Show
(গ) গ্রিক শব্দ
২৬। শব্দার্থের প্রথম ভাগটির নাম –
- (ক) নিদর্শন
- (খ) খণ্ডিত অর্থ
- (গ) সাধারণ অর্থ
- (ঘ) ব্যঞ্জনা অর্থ
উত্তর: Show
(গ) সাধারণ অর্থ
২৭। ‘হাফ আখড়াই’ গানের জন্ম দেন –
- (ক) মোহনচাঁদ বসু
- (খ) নিধুবাবু
- (গ) ঈশ্বরগুপ্ত
- (ঘ) রসিকচন্দ্র রায়
উত্তর: Show
(ক) মোহনচাঁদ বসু
২৮। ‘বসুবিজ্ঞান মন্দির’ স্থাপিত হয় –
- (ক) ১৯১৭ খ্রিস্টাব্দে
- (খ) ১৯৩২ খ্রিস্টাব্দে
- (গ) ১৯৩৪ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৯২৯ খ্রিস্টাব্দে
উত্তর: Show
(ক) ১৯১৭ খ্রিস্টাব্দে
২৯। ভারতের কৃষি গবেষণাকে আন্তর্জাতিক মানের করে তুলেছিলেন –
- (ক) নীলরতন সরকার
- (খ) জগদীশচন্দ্র বসু
- (গ) নীলরতন ধর
- (ঘ) অক্ষয়কুমার দত্ত
উত্তর: Show
(গ) নীলরতন ধর
৩০। নীচের খেলোয়াড়দের মধ্যে যিনি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ছিলেন –
- (ক) ঝুলন গোস্বামী
- (খ) আরতি সাহা
- (গ) বুলা চৌধুরী
- (ঘ) জ্যোতির্ময়ী শিকদার
উত্তর: Show
(ক) ঝুলন গোস্বামী
শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:
৩১। সন্ধ্যার পর গৃহে ফিরিয়া …….. বসিয়া, সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনি সবিস্তারে বিস্তৃত করিলেন।
- (ক) বাগানে
- (খ) বৈঠকখানায়
- (গ) শয়নকক্ষে
- (ঘ) আরাম কেদারায়
উত্তর: Show
(খ) বৈঠকখানায়
৩২। যাঁরা ……….. এসেছেন, তাঁরা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন।
- (ক) দেশে
- (খ) গ্রামে
- (গ) শহরে
- (ঘ) লোকহিতায়
উত্তর: Show
(ঘ) লোকহিতায়
৩৩। দিগ্বিজয়ে যেতে হবে। ………. দিলেন সাজিয়ে।
- (ক) পাটরানী
- (খ) ছোটরানী
- (গ) দুয়োরানী
- (ঘ) সুয়োরানী
উত্তর: Show
(গ) দুয়োরানী
ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো:
৩৪। (i) পরদিন বেলা সাতটার সময় হস্তিনী আসিল। তাহার নাম-আদরিণী।
(ii) এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিল, বলিল-“হাতি পাওয়া গেল না”।
(iii) বাড়িতে হাতি আসিবামাত্র পাড়ার তাবৎ বালক-বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল।
(iv) শহর হইতে দুই-তিন ক্রোশের মধ্যে দুই-তিন জন জমিদারের হস্তী ছিল।
সঠিক ঘটনাক্রমে সাজাও:
- (ক) (i)-(ii)-(iii)-(iv)
- (খ) (iv)-(iii)-(ii)-(i)
- (গ) (ii)-(iv)-(i)-(iii)
- (ঘ) (ii)-(i)-(iii)-(iv)
উত্তর: Show
(গ) (ii)-(iv)-(i)-(iii)
সত্য ও মিথ্যা নির্ণয়ভিত্তিক সঠিক বিকল্পটি লেখো:
৩৫। (a) ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়-লক্ষণ।
(b) বুদ্ধিমান অবশ্যই গ্রাম্য ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন।
(c) কলকেতার ভাষাই অল্পদিনে সমস্ত বাঙ্গালা দেশের ভাষা হয়ে যাবে।
(d) চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত ঐ কলকেতার ভাষাই চলবে।
বিকল্প উত্তরসমূহ :
- (ক) (a)-মিথ্যা, (b)-মিথ্যা, (c)-সত্য, (d)-সত্য।
- (খ) (a)-সত্য, (b)-সত্য, (c)-মিথ্যা, (d)-মিথ্যা।
- (গ) (a)-সত্য, (b)-মিথ্যা, (c)-সত্য, (d)-সত্য।
- (ঘ) (a)-মিথ্যা, (b)-সত্য, (c)-মিথ্যা, (d)-সত্য।
উত্তর: Show
(গ) (a)-সত্য, (b)-মিথ্যা, (c)-সত্য, (d)-সত্য
৩৬। (a) দুরপতের ছেলে তার দিকে ঢিল ছুঁড়ে।
(b) দুরপত গজগজ করে আপনমনে।
(c) তোমার সুমুখে কলা দিই, নারকেল দিই।
(d) ছাগল দিতে না পারলে মৎস্য দিই।
বিকল্প উত্তরসমূহ :
- (ক) (a)-সত্য, (b) সত্য, (c) সত্য, (d)-মিথ্যা।
- (খ) (a)-সত্য, (b)-সত্য, (c)-মিথ্যা, (d)-মিথ্যা।
- (গ) (a)-সত্য, (b)-মিথ্যা, (c)-সত্য, (d)-মিথ্যা।
- (ঘ) (a)-মিথ্যা, (b)-মিথ্যা, (c)-সত্য, (d)-সত্য।
উত্তর: Show
(গ) (a)-সত্য, (b)-মিথ্যা, (c)-সত্য, (d)-মিথ্যা
৩৭। স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
| ‘ক’-স্তম্ভ | ‘খ’-স্তম্ভ |
| (i) মুখের মান্য বাংলার স্বরধ্বনির সংখ্যা | (a) বিভাজ্যধ্বনি |
| (ii) খন্ড ধ্বনির অপর নাম হল | (b) যৌগিক স্বরধ্বনি |
| (iii) একের বেশি স্বরধ্বনির সমন্বয়ে সৃষ্টি হয় | (c) সুরতরঙ্গ |
| (iv) বাক্যে সুরের ওঠাপড়াকে বলে | (d) ৭ টি |
বিকল্প উত্তরসমূহ :
- (ক) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
- (খ) (i)-(d), (ii)-(a), (iii)-(b), (iv)-(c)
- (গ) (i)-(c), (ii)-(b), (iii)-(d), (iv)-(a)
- (ঘ) (i)-(a), (ii) (d), (iii)-(c), (iv)-(b)
উত্তর: Show
(খ) (i)-(d), (ii)-(a), (iii)-(b), (iv)-(c)
৩৮। স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
| ‘ক’-স্তম্ভ | ‘খ’-স্তম্ভ |
| (i) ‘আমি অকৃতি অধম’ গানটির রচয়িতা | (a) মুকুন্দদাস |
| (ii) ‘বলো বলো বলো সবে’, গানটির রচয়িতা | (b) অখিলবন্ধু ঘোষ |
| (iii) ‘বান এসেছে মরা গাঙে’ গানটির রচয়িতা | (c) রজনীকান্ত সেন |
| (iv) ‘ও দয়াল বিচার করো’ গানটির রচয়িতা | (d) অতুলপ্রসাদ সেন |
বিকল্প উত্তরসমূহ :
- (ক) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)
- (খ) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
- (গ) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d)
- (ঘ) (i)-(b), (ii)-(c), (iii)-(a), (iv)-(d)
উত্তর: Show
(খ) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
বিবৃতি (Assertion) ও কারণ (Reason)-এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো:
নিম্নে প্রদত্ত প্রশ্নগুলিতে দুটি অংশ রয়েছে। প্রথম অংশটি বিবৃতি (A) এবং দ্বিতীয় অংশটি কারণ (R)। নির্দেশনা অনুযায়ী সঠিক উত্তরটি নির্বাচন করো।
৩৯। বিবৃতি (A)-আমার জন্যে অপেক্ষা করো।
কারণ (R)-সময়টা খুব সুবিধের না।
সঠিক বিকল্প :
- (ক) (A) ঠিক, (R) ভুল
- (খ) (A) ভুল, (R) ঠিক
- (গ) (A) ও (R) উভয়েই ঠিক এবং (R), (A)-এর সঠিক কারণ
- (ঘ) (A) এবং (R) উভয়েই ভুল
উত্তর: Show
(গ) (A) ও (R) উভয়েই ঠিক এবং (R), (A)-এর সঠিক কারণ
কেস্-বেসড্ প্রশ্নটির সঠিক বিকল্পটি নির্বাচন করো:
৪০। জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন-“না। গোরুর গাড়িতে চড়ে আমি যাব না। যদি হাতি চড়ে যেতে পারি, তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না।” উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায়-
- (ক) আভিজাত্যের গৌরব
- (খ) ঈর্ষাপরায়ণতা
- (গ) দাম্ভিকতা
- (ঘ) উগ্রতা
উত্তর: Show
(ক) আভিজাত্যের গৌরব

