তাপের ঘটনাসমূহ – অনুশীলনী প্রশ্নোত্তর – প্রান্তিক – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান

তাপের ঘটনাসমূহ অনুশীলনী প্রান্তিক প্রকাশনী : পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত দশম শ্রেণির নতুন পাঠ্যক্রমের ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল তাপের ঘটনাসমূহ (Thermal Phenomena)। 

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত প্রান্তিক প্রকাশনীর (গৌরহরি ভুঁইয়া ও সুগত রঞ্জন সাহা) বইটির অনুশীলনীর প্রশ্নগুলির উত্তর এই পোস্টে আলোচনা করা হল। বিশেষত বহুবিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) এবং অতি-সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (VSAQ) -এর উত্তর দেওয়া হয়েছে। 

ভৌতবিজ্ঞানের এই প্রশ্নোত্তরগুলি দশম শ্রেণির ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিতে সাহায্য করবে। 

তাপের ঘটনাসমূহ – অনুশীলনী প্রশ্নোত্তর – প্রান্তিক – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান

# Taper Ghatanasamuha

A. বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : প্রতিটি প্রশ্নের মান 1

প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো:

1.1 তরলের কতপ্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? 

  • (a) 0
  • (b) 1
  • (c) 2
  • (d) 3 

উত্তর: Show

(c) 2

1.2 নীচের পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বোচ্চ? 

  • (a) রূপো
  • (b) হিরে
  • (c) তামা
  • (d) অ্যালুমিনিয়াম 

[Hint : হীরক তড়িতের কুপরিবাহী হলেও তাপের সুপরিবাহী। তাপ পরিবাহিতার ক্রম : হীরক > রূপা > তামা > অ্যালুমিনিয়াম]

উত্তর: Show

(b) হিরে 

1.3 কঠিনের কতপ্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? 

  • (a) এক
  • (b) দুই
  • (c) তিন
  • (d) চার 

উত্তর: Show

(c) তিন

1.4 কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হল –

  • (a) \(m\)
  • (b) \(m^{-1}\)
  • (c) \(°C^{-1}\)
  • (d) \(°C\) 

উত্তর: Show

(c) \(°C^{-1}\)

1.5 নীচের কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে? 

  • (a) উষ্ণতা
  • (b) দৈর্ঘ্য
  • (c) উপাদানের প্রকৃতি
  • (d) প্রস্থচ্ছেদ

উত্তর: Show

(c) উপাদানের প্রকৃতি

B. অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন : প্রতিটি প্রশ্নের মান 1

একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও:

2.1 হিরে, লোহা ও রূপোকে তাপ পরিবাহিতাঙ্কের নিম্নক্রমে সাজাও। 

উত্তর: Show

হিরে > রূপা > লোহা

2.2 আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কী? 

উত্তর: Show

  \(°C^{-1}\)

2.3 কোনো পরিবাহীর বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কী? 

উত্তর: Show

ব্যস্তানুপাতিক

2.4 লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটির? 

উত্তর: Show

ইনভার

2.5 তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? 

উত্তর: Show

প্রকৃত প্রসারণ গুণাঙ্ক 

2.6 তাপ পরিবাহিতাঙ্কের SI একক কী? 

উত্তর: Show

  \(J.m^{-1}.K^{-1}.s^{-1}\) অথবা \(W.m^{-1}.K^{-1}\)

2.7 পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক \(0.000019 °C^{-1}\) বলতে কী বোঝ? 

উত্তর: পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক \(0.000019 °C^{-1}\) বলতে বোঝায় যে, একক দৈর্ঘ্যের (\(1 cm\) বা \(1 m\)) কোনো পিতলের দন্ডের তাপমাত্রা \(1 °C\) বৃদ্ধি করলে দন্ডটির দৈর্ঘ্য \(0.000019\) একক (\(cm\) বা \(m\)) বাড়বে।

2.8 গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক-এর সংজ্ঞা লেখো।

উত্তর: স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0 °C থেকে 1 °C পর্যন্ত বৃদ্ধি করলে গ্যাসের প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় তাকে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। 

2.9 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো:

A স্তম্ভB স্তম্ভ
(i) তাপের কুপরিবাহী(a) \(cal cm^{-1}°C^{-1}S^{-1}\)
(ii) ব্যতিক্রান্ত প্রসারণ দেখায়(b) হিরে
(iii) তাপ পরিবাহিতাঙ্কের একক(c) কাঠ
(iv) তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি(d) জল

উত্তর: Show

(i) → (c), (ii) → (d), (iii) → (a), (iv) → (b)

শূন্যস্থান পূরণ করো:

2.10 তরলের ………. প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম। 

উত্তর: Show

প্রকৃত

2.11 উষ্ণতা বৃদ্ধিতে পিতলের প্রসারণ লোহার চেয়ে ……….।

উত্তর: Show

বেশি

2.12 কোনো পরিবাহীর তাপীয় রোধ ………. -এর ওপর নির্ভরশীল নয়।

উত্তর: Show

Ans

সত্য/মিথ্যা নিরূপণ করো:

2.13 কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেলে একই হয়। 

উত্তর: Show

সত্য

2.14 তামা, ইনভার এবং লোহার মধ্যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন। 

উত্তর: Show

মিথ্যা

2.15 কোনো বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহণের সময় বস্তুর উপাদান কণাগুলির স্থান পরিবর্তন হয়। 

উত্তর: Show

মিথ্যা

2.16 কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের ওপর নির্ভর করে।

উত্তর: Show

মিথ্যা

C. দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন: প্রতিটি প্রশ্নের মান 3

নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

4.1 কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এবং এর গাণিতিক রূপটি লেখো। 

4.2 দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণের একটি করে উদাহরণ দাও। 

4.3 (i) তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ দাও। (ii) একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল \(T_{1} K\) উষ্ণতায় \(A_{1}\) বর্গমিটার এবং \(T_{2} K\) উষ্ণতায় \(A_{2}\) বর্গমিটার হয়। ওই কঠিন পদার্থটির ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটি এককসহ লেখো। 

4.4 একটি কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহণ যে তিনটি বিষয়ের ওপর নির্ভর করে সেগুলি লেখো।

4.5 গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কী কী স্থির থাকে? একটি অধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী। 

4.6 ‘তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক \(17 × 10^{-6} /°C\)’ বলতে কী বোঝায়? এই মান কেলভিন স্কেলেও একই থাকে কেন? 

উত্তর : তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক \(17 × 10^{-6} /°C\) বলতে বোঝায় যে, একক দৈর্ঘ্যের (\(1 cm\) বা \(1 m\)) কোনো তামার দন্ডের তাপমাত্রা \(1 °C\) বৃদ্ধি করলে দন্ডটির দৈর্ঘ্য \(17 × 10^{-6}\) একক (\(cm\) বা \(m\)) বাড়বে। 

এই মান কেলভিন স্কেলেও একই থাকে কারণ সেলসিয়াস স্কেলে 1 °C বৃদ্ধি বা হ্রাস, কেলভিন স্কেলে 1 K বৃদ্ধি বা হ্রাসের সমান। 

4.7 তাপ পরিবাহিতা কাকে বলে? এর SI একক লেখো। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *