বাংলা গানের ইতিহাস বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) {Part-2} – দ্বাদশ শ্রেণি – বাংলা

বাংলা গানের ইতিহাস MCQ প্রশ্ন উত্তর {Part-2} : দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টারের বাংলা ক বিষয়ের অন্তর্গত বাংলা সাহিত্যের ইতিহাসের একটি অংশ হল ‘বাংলা ভাষা ও সংস্কৃতি’। বাংলা ভাষা ও সংস্কৃতির অধ্যায়গুলি হল বাংলা গানের ইতিহাস – সংক্ষিপ্ত রূপরেখা, বাঙালির বিজ্ঞানচর্চার সংক্ষিপ্ত পরিচিতি, বাঙালির ক্রীড়া সংস্কৃতি বাংলা ভাষা ও সংস্কৃতির তিনটি অধ্যায়ের জন্য বরাদ্দ নম্বর হলো – ৫।

বাংলা সাহিত্যের ইতিহাসে: বাংলা ভাষা ও সংস্কৃতি পুস্তকের বাংলা গানের ইতিহাস -এর সংক্ষিপ্ত রূপরেখার বহুল প্রশ্ন থাকায় এগুলি MCQ বা বহুবিকল্পীয় প্রশ্ন করা হলো না। প্রশ্নের সাথে শুধু উত্তর সংযোজিত হয়ে নিম্নে আলোচিত হলো।

বাংলা গানের ইতিহাস বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) {Part-2} – দ্বাদশ শ্রেণি – বাংলা 

বাংলা গানের ইতিহাস (ধারা) MCQ

বৈষ্ণব পদাবলী MCQ

১। মধ্যযুগে বাঙালি হৃদয়ের গীতিময়তা প্রাণ পেয়েছিল কার মধ্যদিয়ে? 

উত্তর : বৈষ্ণব পদাবলীতে

২। বৈষ্ণব পদাবলীকে সাধারণত ক-টি শ্রেণিতে সাজানো যায়? 

উত্তর : চারটি

৩। বৈষ্ণব পদাবলীর শ্রেণিগুলি কী কী?

উত্তর : ক) রাধা কৃষ্ণ প্রণয় পদাবলী, খ) গৌর পদাবলী, গ) ভজন পদাবলী অর্থাৎ গুরু-মহন্তদের উদ্দেশ্যে বন্দনা ও প্রার্থনার পদ এবং ঘ) রাগাত্মক পদাবলী বা উপমা ও হেঁয়ালির অন্তরালে আধ্যাত্মিক গীতিকবিতা 

৪। বৈষ্ণব পদাবলীর রস কয় প্রকার?

উত্তর : পঞ্চরস

৫। বৈষ্ণব পদাবলীর শ্রেষ্ঠ রস কোনটি?

উত্তর : শৃঙ্গার

৬। প্রত্যেক পালা শুরু করার আগে সেই রস ও পর্যায় অনুযায়ী প্রথামত গেয় গৌরপদটিকে কী বলা হয়?

উত্তর : গৌরচন্দ্রিকা

৭। চৈতন্যদেবের জীবননির্ভর পদগুলিকে কী বলা হয়?

উত্তর : গৌরাঙ্গবিষয়ক পদ

কীর্তন গান MCQ

১। ‘কীর্তন’ শব্দের সাধারণ অর্থ কী? 

উত্তর : কীর্তির গান

২। কীর্তন গানের জন্য কোন্‌ বাদ্যযন্ত্রটি বিশেষ প্রয়োজন?

উত্তর : খোল

৩। কীর্তন কত প্রকার?

উত্তর : দুই

৪। ‘কথা’, ‘দোঁহা, ‘আখর’, ‘তুক’ ও ‘ছুট’ এই পাঁচটি অঙ্গ গানের কোন্‌ ধারার অঙ্গ?

উত্তর : কীর্তনের

৫। শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা অবলম্বনে যে কীর্তন গাওয়া হয় তার নাম কী? 

উত্তর : লীলাকীর্তন

৬। লীলাকীর্তনের অপর নাম কী?

উত্তর : রসকীর্তন

৭। খোল ও করতাল সহযোগে অষ্টপ্রহর ঈশ্বরের নামগান করাকে কী বলা হয়?

উত্তর : সংকীর্তন

৮। রসকীর্তন কারা বোঝেন?

উত্তর : রসিকেরা

৯। বাংলাদেশে প্রচলিত কীর্তনের জনক কে?

উত্তর : শ্রীগৌরাঙ্গ

১০। মহাজনেরা লীলাকীর্তনের রসবস্তুকে কতপ্রকার রসে বিন্যস্ত করেছেন? 

উত্তর : ৬৪ প্রকার

১১। কীর্তনে মধুর রসের দুটি প্রকার কী কী?

উত্তর : বিপ্রলম্ভ ও সম্ভোগ

১২। সম্ভোগের ক-টি ভাগ?

উত্তর : চারটি

১৩। বিপ্রলম্ভের ক-টি ভাগ?

উত্তর : চারটি

১৪। ক-টি কলিতে সাধারণত কীর্তন গান নিবদ্ধ থাকে?

উত্তর : চারটি 

১৫। প্রত্যেক পালা শুরু করার আগে সেই রস ও পর্যায় অনুযায়ী প্রথামত গৌরপদটিকে কী বল হয়?

উত্তর : গৌরচন্দ্রিকা

১৬। ‘কীর্তন সম্রাট’ নামে প্রসিদ্ধ কীর্তনিয়ার নাম কী?

উত্তর : নন্দকিশোর দাস

সারি গান MCQ

১। নৌকার মাঝি মাল্লারা নৌকা বাইতে বাইতে শ্রম অপনোদনের জন্য যে গান গাইতেন তাকে কী গান বলা হতো? 

উত্তর : সারিগান

২। নৌকার পাট মাঝি যিনি গান ধরতেন তাকে কী বলা হত? 

উত্তর : বয়াতী

৩। এই গান মূলত বাংলার কোন্‌ কোন্‌ জায়গায় গাওয়া হত? 

উত্তর : রাজশাহী ও দিনাজপুর

৪। এই গান মূলত কোন্‌ রসে গাওয়া হতো?

উত্তর : বীর রসে

ভাটিয়ালি গান MCQ

১। ভাটিয়ালি গান কাদের গান?

উত্তর : মাঝিমাল্লাদের একক গান

২। এই গান ও সুরের উল্লেখ কোথায় পাই?

উত্তর : ভুসুকু পাদের লেখা চর্যাপদে

৩। ভাটিয়ালি গানকে কারা জনপ্রিয় করেছিলেন? 

উত্তর : জসীমুদ্দিন ও আব্বাসউদ্দিন আহমেদ

ভাওয়াইয়া গান MCQ

১। ভাওয়াইয়া গানের গায়কদের কী বলা হয়?

উত্তর : বাউদিয়া

২। ভাওয়াইয়া কথার উৎপত্তি কোথা থেকে? 

উত্তর : ভাব শব্দ থেকে 

৩। ভাওয়াইয়া গানের ভাগ গুলি কী কী?

উত্তর : গাড়ওয়ালী মৈশাল ও চটকা

৪। ভাওয়াইয়া গানের সঙ্গে কোন্‌ ধরনের বাদ্যযন্ত্র হত? 

উত্তর : দোতারা

ঝুমুর গান MCQ

১। ঝুমুর কোন এলাকায় পরিব্যপ্ত? 

উত্তর : ছোটনাগপুর থেকে মধ্য ভারত এমনকি গুজরাটের সীমান্ত পর্যন্ত

২। ঝুমুর নাচের নারী শিল্পীদের কি নামে ডাকা হয়? 

উত্তর : নাচনি

জারি গান MCQ

১। জারি শব্দের অর্থ কী?

উত্তর : ক্রন্দন

২। জারি গানের প্রধান গায়ক কে কী বলা হত? 

উত্তর : বয়াতী

শাক্ত পদাবলী MCQ 

১। শাক্তসংগীতের উদ্ভব কবে?

উত্তর : অষ্টাদশ শতকে

২। শাক্তপদাবলি মূলত কী?

উত্তর : মাতৃ আরাধনা হেতু ভক্তকৃত গান

৩। শাক্তপদাবলির প্রথম ও প্রধান কবির নাম কী?

উত্তর : রামপ্রসাদ সেন

৪। রামপ্রসাদ সেনের উপাধি কী?

উত্তর : কবিরঞ্জন

৫। রামপ্রসাদ সেন জন্মগ্রহণ করেছিলেন কবে? 

উত্তর : আনুমানিক ১৭২০ খ্রিস্টাব্দে

৬। রামপ্রসাদ সৃষ্ট শাক্তসংগীতের ধরনটির নাম কী? 

উত্তর : রামপ্রসাদী

৭। রামপ্রসাদের কোন্ পর্যায়ের পদগুলি ছিল সর্বশ্রেষ্ঠ?

উত্তর : ভক্তের আকুতি

৮। রামপ্রসাদ ছাড়া অপর একজন উল্লেখযোগ্য শক্তিসাধকের নাম কী?

উত্তর : কমলাকান্ত ভট্টাচার্য 

৯। রামপ্রসাদ রচিত গ্রন্থগুলির নাম কী?

উত্তর : বিদ্যাসুন্দর, কালিকামঙ্গল ও কালীকীর্তন

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *