পরিবেশের জন্য ভাবনা (Environmental Concern) অনুশীলনী অভিনব প্রকাশনী : দশম শ্রেণির ভৌতবিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল পরিবেশের জন্য ভাবনা (Environmental Concern)। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অভিনব প্রকাশনীর (ধনঞ্জয় সরকার ও ড. অশোক কুমার ঘোষ) বইটির অনুশীলনীর প্রশ্নগুলির উত্তর এই পোস্টে আলোচনা করা হল।
পরিবেশের জন্য ভাবনা – অনুশীলনী প্রশ্নোত্তর – অভিনব প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান
1. বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ) : (প্রশ্নের মান-1)
1.1 বায়ুমণ্ডলের শীতলতম স্তর অবস্থিত –
- (a) ট্রপোস্ফিয়ারে
- (b) স্ট্যাটোস্ফিয়ারে
- (c) থার্মোস্ফিয়ারে
- (d) মেসোস্ফিয়ারে
উত্তর: Show
(d) মেসোস্ফিয়ারে
1.2 Fire Ice বা আগুনে বরফ হল –
- (a) মিথেন
- (b) CO2
- (c) মিথানল
- (d) মিথেন হাইড্রেট
উত্তর: Show
(d) মিথেন হাইড্রেট
1.3 বায়োগ্যাসের প্রধান উপাদান হল –
- (a) মিথেন
- (b) হাইড্রোজেন
- (c) অক্সিজেন
- (d) অ্যাসিটিলিন
উত্তর: Show
(a) মিথেন
1.4 প্রধান গ্রিন হাউস গ্যাসটি হল –
- (a) মিথেন
- (b) কার্বন-ডাই-অক্সাইড
- (c) নাইট্রাস অক্সাইড
- (d) ক্লোরোফ্লুরো কার্বন
উত্তর: Show
(b) কার্বন-ডাই-অক্সাইড
1.5 নীচের কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না –
- (a) NO
- (b) N2O
- (c) CO2
- (d) CFC
উত্তর: Show
(c) CO2
1.6 বেতার তরঙ্গ প্রতিফলিত করে –
- (a) আয়নোস্ফিয়ার
- (b) স্ট্যাটোস্ফিয়ার
- (c) থার্মোস্ফিয়ার
- (d) ট্রপোস্ফিয়ার
উত্তর: Show
(a) আয়নোস্ফিয়ার
1.7 কোনটি জীবাশ্ম জ্বালানি নয় –
- (a) পেট্রোল
- (b) ডিজেল
- (c) সৌরশক্তি
- (d) কয়লা
উত্তর: Show
(c) সৌরশক্তি
1.8 একটি অপ্রচলিত শক্তির উৎস হল –
- (a) ডিজেল
- (b) বায়োগ্যাস
- (c) পেট্রোল
- (d) কেরোসিন
উত্তর: Show
(b) বায়োগ্যাস
1.9 ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন্ স্তরে অবস্থান করে? –
- (a) থার্মোস্ফিয়ার
- (b) স্ট্র্যাটোস্ফিয়ার
- (c) ট্রপোস্ফিয়ার
- (d) মেসোস্ফিয়ার
উত্তর: Show
(b) স্ট্র্যাটোস্ফিয়ার
2. অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (VSAQ) : (প্রশ্নের মান -1)
2.1 একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো।
উত্তর: Show
মিথেন (CH4)
2.2 বায়োগ্যাস উৎপাদনে কোন্ ব্যাক্টেরিয়া দায়ী ?
উত্তর: Show
মিথানোজেনিক ব্যাক্টেরিয়া
2.3 একটি পুনর্নবীকরণযোগ্য শক্তির নাম লেখো।
উত্তর: Show
বায়ুশক্তি
2.4 ‘Sweet Gas’ কী?
উত্তর: Show
কয়লা খনির মিথেন গ্যাস (Coal Bed Methane)
2.5 বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় ও বৃষ্টি হয়?
উত্তর: Show
ট্রপোস্ফিয়ার
2.6 বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলে?
উত্তর: Show
স্ট্র্যাটোস্ফিয়ার
2.7 বায়ুমণ্ডলের কোন্ স্তরে মেরুজোতি দেখা যায় ?
উত্তর: Show
থার্মোস্ফিয়ারে অবস্থিত আয়নোস্ফিয়ারে
2.8 বায়ুমণ্ডলের কোনটি শীতলতম স্তর?
উত্তর: Show
মেসোস্ফিয়ার
2.9 সূর্যের অতিবেগুণি রশ্মি শোষিত হয় কোন স্তরে?
উত্তর: Show
স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত ওজোনোস্ফিয়ারে
2.10 বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ থাকে?
উত্তর: Show
এক্সোস্ফিয়ারে
2.11 মিথেন হাইড্রেটের সংকেত কী?
উত্তর: Show
4CH4, 23H2O
2.11 একটি বায়ো ফুয়েলের নাম লেখো।
উত্তর: Show
বায়োইথানল / বায়োডিজেল / গ্রীন ডিজেল / বায়ো ইথার
শূন্যস্থান পূরণ করো :
2.12 বায়ুমণ্ডলের ….. স্তরে মেঘ, ঝড়বৃষ্টি ইত্যাদি দেখা যায়।
উত্তর: Show
ট্রপোস্ফিয়ার
2.13 কয়লা খনিতে জমে থাকা …… গ্যাসকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়।
উত্তর: Show
মিথেন
2.14 বায়ুমণ্ডলের …… স্তরে বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায়।
উত্তর: Show
ট্রপোস্ফিয়ার
2.15 বায়ুমণ্ডলের …… স্তরকে ক্রমহ্রাসমান উষ্ণতাস্তর বলে।
উত্তর: Show
ট্রপোস্ফিয়ার
2.16 মিথেন হাইড্রেটের সংকেত …… ।
উত্তর: Show
4CH4, 23H2O
2.17 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো :
| বামস্তম্ভ | ডানস্তম্ভ |
| (1) নাইট্রোজেন | (a) গ্রিন হাউস গ্যাস |
| (2) মিথেন | (b) কার্বন ডাই অক্সাইড |
| (3) গ্রিন হাউস গ্যাস | (c) অনবীকরণযোগ্য সম্পদ |
| (4) জীবাশ্ম জ্বালানি | (d) গ্রিন হাউস গ্যাস নয় |
উত্তর: Show
1→d, 2→a, 3→b, 4→c
3. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (SAQ) : (প্রশ্নের মান-2)
3.1 বায়োফুয়েল কী? এর ব্যবহার উল্লেখ করো।
উত্তর: বায়োফুয়েল – বায়োমাস থেকে উৎপন্ন জ্বালানিকে বায়োফুয়েল বলে। যেমন – কাঠ (কঠিন বায়োফুয়েল), বায়োইথানল (তরল বায়োফুয়েল), গোবর গ্যাস (গ্যাসীয় বায়োফুয়েল) ইত্যাদি।
বায়োফুয়েলের ব্যবহার –
- [i] রান্নার কাজে জ্বালানি হিসেবে।
- [ii] কৃষিক্ষেত্রে জল দেওয়ার জন্য ব্যবহৃত পাম্পের জ্বালানি হিসেবে।
- [iii] আলো জ্বালাতে।
- [iv] অনেক ক্ষেত্রে গ্যাসোলিনের (পেট্রোলের) সঙ্গে বায়োফুয়েল (বায়োইথানল) মিশিয়ে যানবাহন চালানোর কাজে।
- [v] বিদ্যুৎ উপাদানের ক্ষেত্রে জ্বালানি হিসেবে বায়োফুয়েল ব্যবহৃত হয়।
3.2 ওজোন স্তর ধ্বংসে CFC -এর ভূমিকা উল্লেখ করো।
উত্তর: ক্লোরোফ্লুরোকার্বন (CFC) জাতীয় যৌগগুলি স্ট্র্যাটোস্কিয়ারের ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে। অতিবেগুনি রশ্মির প্রভাবে CFC বিয়োজিত হয়ে সক্রিয় ক্লোরিন পরমাণু (\(Cl^{\bullet}\)) উৎপন্ন হয়। এই সক্রিয় ক্লোরিন পরমাণু ওজোন স্তরের \(O_{3}\) গ্যাসের সাথে বিক্রিয়া করে অক্সিজেন ও ক্লোরিনমনোক্সাইড (\(ClO^{\bullet}\)) উৎপন্ন করে। এই ক্লোরিন মনোক্সাইড আবার ওজোনের সাথে বিক্রিয়া করে \(O_{2}\) অণু ও সক্রিয় ক্লোরিন পরমাণু উৎপন্ন করে। উৎপন্ন ক্লোরিন পরমাণু পুনরায় \(O_{3}\) এর সাথে বিক্রিয়া করে। প্রক্রিয়াটি এইভাবে চক্রাকারে নিরবচ্ছিন্নভাবে চলতে থাকে। এর ফলে ওজোন স্তর ক্রমশ পাতলা হতে থাকে।
\(CFCl_{3} +\) UV-রশ্মি \(→ C^{\bullet}FCl_{2}\) (মুক্ত-মূলক) + \(Cl^{\bullet}\) (সক্রিয়)
\(Cl^{\bullet} + O_{3} → ClO^{\bullet} + O_{2}\)
\(ClO^{\bullet} + O_{3} → Cl^{\bullet} + 2O_{2} \)
3.3 ওজোন স্তরে কীভাবে ওজোন অণু উৎপন্ন হয়?
উত্তর: সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি অক্সিজেনের অণুকে ভেঙ্গে পরমাণুতে পরিণত করে। একটি অক্সিজেন অণুর \((O_{2})\) সঙ্গে একটি অক্সিজেন পরমাণু \((O)\) যুক্ত হয়ে একটি ওজোন অণু \((O_{3})\) তৈরি করে।
\(O_{2} +\) UV-রশ্মি \(→ 2 O\)
\(O_{2} + O → O_{3}\)
3.4 জীবাশ্ম জ্বালানি কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: জীবাশ্ম জ্বালানি – জীবাশ্ম হল প্রাকৃতিক উপায়ে মাটি বা পাথরের অভ্যন্তরে সঞ্চিত অতি প্রাচীনকালের উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ। ভূগর্ভে প্রচন্ড তাপ, চাপ এবং ব্যাকটেরিয়ার প্রভাবে জীবাশ্মগুলি থেকে সৃষ্ট জ্বালানিগুলিকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। উদাহরণ – কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ।
3.5 ওজোন স্তর ধ্বংসে NO এবং NO2 -এর ভূমিকা উল্লেখ করো।
উত্তর: NO -এর সাথে ওজোন গ্যাসের বিক্রিয়ায় NO2 (নাইট্রোজেন ডাইঅক্সাইড) ও O2 উৎপন্ন হয়। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অতিবেগুনি রশ্মির প্রভাবে O3 ও O2 -এর বিয়োজন ঘটে সর্বদা অক্সিজেন পরমাণু সৃষ্টি হয়। NO2 অণু এই অক্সিজেন পরমাণুর সাথে বিক্রিয়া করে পুনরায় NO-তে রূপান্তরিত হয়। এভাবে NO-এর পরিমাণ কমে না, বরং O3 অণুগুলি ক্রমাগত বিয়োজিত হতে থাকে এবং ওজোন স্তরের ক্ষয় সাধিত হয়।
NO + O3 → NO2 + O2
O3 + UV রশ্মি → O2 + O
NO2 + O → NO + O2
3.6 জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো।
উত্তর: জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের দুটি প্রয়োজনীয়তা
① জীবাশ্ম জ্বালানির মজুত সীমিত ও উৎসগুলি পুনর্নবীকরণযোগ্য নয়। জীবাশ্ম জ্বালানির যথেচ্ছ ব্যবহারের ফলে এর ভান্ডার ক্রমেই ফুরিয়ে আসছে। ফলে অদূর ভবিষ্যতে শক্তি সংকট দেখা যাবে।
② জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রিত করলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ হ্রাস পাবে, ফলে বিশ্বউষ্ণায়নের মাত্রা কমবে।
3.7 তাপন মূল্য কাকে বলে? এর ব্যবহারিক একক কী ?
উত্তর: তাপন মূল্য : একক ভরের কোনো কঠিন বা তরল জ্বালানির অথবা একক আয়তনের (STP-তে) কোনো গ্যাসীয় জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি নির্গত হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে।
এর ব্যবহারিক একক kJ/kg
3.8 মেথানোজেনোসিস কী?
উত্তর: বায়ুর অনুপস্থিতিতে মেথানোজেন দ্বারা বায়োমাসের বিয়োজন ঘটিয়ে প্রকৃতিতে মিথেন গ্যাস (CH₄) উৎপন্ন করার জৈব রাসায়নিক প্রক্রিয়াকে মেথানোজেনোসিস বলে।
3.9 ফায়ার আইস কাকে বলে ও কেন?
উত্তর: মিথেন হাইড্রেট হল \(4CH_4,\: 23H_2O\) সংকেত বিশিষ্ট বরফের ন্যায় দেখতে কেলাসাকার সাদা কঠিন ক্ল্যাথরেট যৌগ। এর মধ্যে অধিক পরিমাণে (13.4%) মিথেন আবদ্ধ অবস্থায় থাকে। মিথেন গ্যাস দাহ্য প্রকৃতির হওয়ায় মিথেন হাইড্রেট কেলাস আগুনের সংস্পর্শে আসলেই জ্বলতে থাকে। তাই মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয়।
3.10 সৌর শক্তির দুটি ব্যবহার উল্লেখ করো।
উত্তর: সৌর শক্তির ব্যবহার –
- ① শস্য, ফলমূল, কাঠ ও অন্যান্য পদার্থ শুষ্ক করতে।
- ② শীতপ্রধান অঞ্চলে ঘর ও জল গরম করতে।
- ③ সমুদ্রের জল থেকে লবণ তৈরির ক্ষেত্রে,
- ④ সোলার কুকার-এর সাহায্যে রান্না করার কাজে,
- ⑤ রাস্তাঘাট, বাড়িঘর, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, শিল্প ও ব্যাবসা-বাণিজ্যের কেন্দ্রগুলিকে আলোকিত করতে সৌরশক্তি ব্যবহৃত হয়,
- ⑥ এ ছাড়া কৃত্রিম উপগ্রহে শক্তির প্রধান উৎসরূপে, বেতার সম্প্রচার কেন্দ্র ও বহু দূরবর্তী রিলে স্টেশনে, ট্রাফিক সিগন্যাল সিস্টেমে, ক্যালকুলেটর ও খেলনাতে সৌরকোশ ব্যবহৃত হয়।

