পরিবেশের জন্য ভাবনা (Environmental Concern) অনুশীলনী ছায়া প্রকাশনী : দশম শ্রেণির ভৌতবিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল পরিবেশের জন্য ভাবনা (Environmental Concern)। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ছায়া প্রকাশনীর (ড.দেবীপ্রসাদ দুয়ারী, প্রণব কুমার গাঙ্গুলী ও ড. রবীন্দ্রনাথ মাইতি) বইটির অনুশীলনীর প্রশ্নগুলির উত্তর এই পোস্টে আলোচনা করা হল।
পরিবেশের জন্য ভাবনা (Environmental Concern) – অনুশীলনী প্রশ্নোত্তর – ছায়া প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান
বিভাগ – ক
বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ)
1) ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী পদার্থটি হল –
a) N2 b) CO2 c) CFC d) O2
উত্তর: Show
c) CFC
2) কোন্টি গ্রীনহাউস গ্যাস নয়? –
a) CH4 b) N2O c) N2 d) CO2
উত্তর: ”Show”
3) কোন্টির তাপন মূল্য সবচেয়ে বেশি?
a) কাঠ b) LPG c) কয়লা d) ডিজেল
উত্তর: Show b) LPG
বিভাগ খ
অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন
একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও
1. বায়ুমন্ডলের কোন্ স্তর উষ্ণতা ও জলচক্র নিয়ন্ত্রণ করে?
উত্তর: Show
ট্রোপোস্ফিয়ার
2. ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে চাপ ও উষ্ণতার কীরূপ পরিবর্তন ঘটে?
উত্তর: Show
হ্রাস পায়
3. বায়ুমন্ডলের কোন্ স্তরে বেতারতরঙ্গ প্রতিফলিত হয়?
উত্তর: Show
আয়নোস্ফিয়ার
4. পুনর্নবীকরণযোগ্য দুটি শক্তি উৎসের নাম লেখো।
উত্তর: Show
সৌরশক্তি এবং বায়ুশক্তি
5. মন্ট্রিল প্রোটোকল সাক্ষরিত হয় কত সালে?
উত্তর: Show
1987 সালে
6. সৌরকোশ ব্যবহৃত হয় এরূপ একটি যন্ত্রের নাম লেখো।
উত্তর: Show
ক্যালকুলেটর
স্তম্ভ মেলাও
| বামস্তম্ভ | ডানস্তম্ভ |
| i) গ্রীনহাউস গ্যাস | a) CH4 |
| ii) ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ | b) প্রাকৃতিক গ্যাস |
| iii) জীবাশ্ম জ্বালানি | c) NO |
| iv) বায়োগ্যাসের প্রধান উপাদান | d) CO2 |
উত্তর:
| বামস্তম্ভ | ডানস্তম্ভ |
| i) গ্রীনহাউস গ্যাস | d) CO2 |
| ii) ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ | c) NO |
| iii) জীবাশ্ম জ্বালানি | b) প্রাকৃতিক গ্যাস |
| iv) বায়োগ্যাসের প্রধান উপাদান | a) CH4 |
শূন্যস্থান পূরণ করো
1. ট্রোপোস্ফিয়ার ………………. নামেও পরিচিত ।
উত্তর: Show
ক্ষুব্ধমন্ডল
2. গ্রীনহাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর ………………. বৃদ্ধি পাচ্ছে।
উত্তর: Show
উষ্ণতা
সত্য/মিথ্যা নিরূপণ করো
1. ট্রোপোস্ফিয়ারে ওজোন স্তর অবস্থান করে।
উত্তর: Show
মিথ্যা
2. CFC-গুলি নিস্ক্রিয় এবং অদাহ্য পদার্থ।
উত্তর: Show
মিথ্যা
3. সৌরকোশ প্রস্তুতিতে সিলিকন ব্যবহার করা হয়।
উত্তর: Show
সত্য
বিভাগ-গ
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (মান-2)
1. জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝ?
উত্তর: তাপন মূল্য : একক ভরের কোনো কঠিন বা তরল জ্বালানির অথবা একক আয়তনের (STP-তে) কোনো গ্যাসীয় জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি নির্গত হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে।
2. CFC কী? এর ব্যবহার ও ক্ষতিকারক প্রভাব লেখো।
উত্তর: CFC – CFC (ক্লোরোফ্লুরো কার্বন) হল মিথেন ও ইথেনের বিভিন্ন ক্লোরন এবং ফ্লুরিন প্রতিস্থাপিত জাতক। যেমন – ট্রাইক্লোরোফ্লুরোমিথেন (CFCl3), ডাইক্লোরোডাইফ্লুরোমিথেন (CF2Cl2) ইত্যাদি।
ব্যবহার – রেফ্রিজারেটর ও বাতানুকূল যন্ত্রে হিমায়করূপে, অ্যারোসল স্প্রে-তে চালকরূপে, প্লাস্টিক উৎপাদনে ফোমিং এজেন্টরূপে, ইলেকট্রনিক যন্ত্রের পরিষ্কারকরূপে ।
ক্ষতিকারক প্রভাব –
- [i] ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে। অতিবেগুনি রশ্মির আঘাতে CFC বিভাজিত হয়ে যে সক্রিয় Cl-পরমাণু উৎপন্ন করে তা ওজোনকে অক্সিজেনে পরিনত করে।
- [ii] CFC গ্রিনহাউস গ্যাস হওয়ায় বিশ্বউষ্ণায়নে সাহায্য করে।
3. বিকল্প শক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা কী?
উত্তর: বিকল্প শক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা –
① জীবাশ্ম জ্বালানির উৎসগুলি পুনর্নবীকরণযোগ্য নয়। জীবাশ্ম জ্বালানির যথেচ্ছ ব্যবহারের ফলে এর ভান্ডার ক্রমেই ফুরিয়ে আসছে। ফলে অদূর ভবিষ্যতে জ্বালানির অভাবে মানব সভ্যতা যে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে তাকে শক্তি সংকট বলা হয়।
② জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রিত করলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ হ্রাস পাবে, ফলে বিশ্বউষ্ণায়নের মাত্রা কমবে।
তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু পরিমাণ জীবাশ্ম জ্বালানির সঞ্চয় করে রাখা ও শক্তি সংকটের সম্ভাব্য সমাধান করার জন্য প্রয়োজন বিকল্প শক্তি ব্যবহার বৃদ্ধি করা।

